তোমাদের দান যশের ডালায়
Tomader dan jasher dalay
বিচিত্র
তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয় আমার–
নিতে মনে লাগে ভয়॥
এই
রূপলোকে কবে এসেছিনু রাতে,
গেঁথেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে,
আঁধারে অন্ধ– এ যে গাঁথা তারি হাতে–
কী দিল এ পরিচয়॥
এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।
একদা কখন অমরার উৎসবে
ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
এ আদর যদি লজ্জার পরাভবে
সে দিন মলিন হয়॥ প্রতিবর্ণীকরণ
Tomader daan jasher daalay sab-shesh sanchay aamar- Nite mone laage bhay. Ei ruploke kabe esechhinu raate, Gnethechinu maala jhare-para paarijate, Aandhare andho- e je gnaatha taari hate- Ki dile porichay. Ere parabe ki kolalakkhir gale Satnarie haare jethay maanik jwale. Ekoda kakhon amorar utsabe Mlaan phulodal khosiya poribe kabe, E aador jodi lajjar parabhabe Se din molin hoy.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 71(বিচিত্র)
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1931(১৩৩৮)
এখনও কোনো অনুবাদ নেই।