তোমার বীণা আমার মনোমাঝে
Tomar bina amar manomajhe
পূজা
তোমার বীণা আমার মনোমাঝে কখনো শুনি, কখনো ভুলি, কখনো শুনি না যে॥ আকাশ যবে শিহরি উঠে গানে গোপন কথা কহিতে থাকে ধরার কানে কানে– তাহার মাঝে সহসা মাতে বিষম কোলাহলে আমার মনে বাঁধনহারা স্বপন দলে দলে। হে বীণাপাণি, তোমার সভাতলে আকুল হিয়া উন্মাদিয়া বেসুর হয়ে বাজে॥ চলিতেছিনু তব কমলবনে, পথের মাঝে ভুলালো পথ উতলা সমীরণে। তোমার সুর ফাগুনরাতে জাগে, তোমার সুর অশোকশাখে অরুণরেণুরাগে। সে সুর বাহি চলিতে চাহি আপন-ভোলা মনে গুঞ্জরিত-ত্বরিত-পাখা মধুকরের সনে। কুহেলী কেন জড়ায় আবরণে– আঁধারে আলো আবিল করে, আঁখি যে মরে লাজে॥
প্রতিবর্ণীকরণ
Tomar beena aamar manomajhe Kakhono shuni, kakhono bhuli, kakhono shuni na je. Aakash jabe shihari uthe gaane Gopan katha kahite thaake dharar kaane kaane- Taahar maajhe sahosa maate bisham kolahale Aamar mone bnaadhonhaara swapon dale dale. Hey beenapani, tomar sabhatale Aakul hiya unmadiya besur hoye baaje. Chalitechinu tabo kamalobone, Pather maajhe bhulalo path utala samirane. Tomar sur phagunraate jaage, Tomar sur ashokshakhe arunorenuraage. Se sur baahi chalite chahi aapon-bhola maane Gunjorito-tworito-paakha modhukarer sane. Kuheli keno jaray aaborane- Andhare aalo aabil kare, aankhi je mare laaje.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 7(পূজা)
- উপ-পর্যায়
- গান
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 3
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 16 March 1926(২ চৈত্র ১৩৩২)
এখনও কোনো অনুবাদ নেই।