তোমার বীণায় গান ছিল আর
Tomar binay gan chhilo
প্রেম
তোমার বীণায় গান ছিল আর আমার ডালায় ফুল ছিল গো।
একই দখিন হাওয়ায় সে দিন দোঁহায় মোদের দুল দিল গো॥
সে দিন সে তো জানে না
কেউ আকাশ ভরে কিসের সে ঢেউ,
তোমার সুরের তরী আমার রঙিন ফুলে
কূল নিল গো॥
সে দিন আমার মনে হল, তোমার গানের তাল ধ’রে
আমার প্রাণে ফুল-ফোটানো রইবে চিরকাল ধ’রে।
গান তবু তো গেল ভেসে,
ফুল ফুরালো দিনের শেষে,
ফাগুনবেলার মধুর খেলায়
কোন্খানে হায় ভুল ছিল গো॥ প্রতিবর্ণীকরণ
Tomar binay gaan chhilo aar aamar daalaye phul chilo go. Eki dokhin haaway sedin dohaay moder dul dilo go. Sedin se to jaane na keu aakash bhore kiser se dheu, Tomar surer tori aamar rongin phule kul nilo go. Sedin aamar mone holo tomar gaaner taal dhore Aamar praane phul photano roibe chirokal dhore. Gaan tobu to gelo bhese, phul phuralo diner seshe, Phagunbelar modhur khelay konkhane haay bhul chilo go.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 244(প্রেম)
- উপ-পর্যায়
- প্রেম্-বোইচিত্র
- রাগ
- কীর্তন
- তাল
- দাদরা
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 6 April 1923(২৩ চৈত্র ১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।