গান / শ্যামা

তোমার কাছে দোষ করি নাই

Tomar kachhe dos kori

শ্যামা শ্যামা থেকে · দৃশ্য 4
তোমার কাছে দোষ করি নাই ।
দোষ করি নাই ।
দোষী আমি বিধাতার পায়ে,
তিনি করিবেন রোষ—
সহিব নীরবে ।
তুমি যদি না করো দয়া
সবে না, সবে না,সবে না ॥

প্রতিবর্ণীকরণ

Tomar kachhe dosh kori naai.
Dosh kori naai.
Doshi aami bidhatar paaye,
Tini koriben rosh –
Sohibo nirobe.
Tumi Jodi na koro doya
Sobe na, sobe na, sobe na.

এই গানে কোনো ভুল চোখে পড়েছে?

ভুল জানান