তোমার নয়ন আমায় বারে বারে
Tomar nayan amay
পূজা
তোমার নয়ন আমায় বারে বারে বলেছে গান গাহিবারে॥ ফুলে ফুলে তারায় তারায় বলেছে সে কোন্ ইশারায় দিবস-রাতির মাঝ-কিনারায় ধূসর আলোয় অন্ধকারে। গাই নে কেন কী কব তা, কেন আমার আকুলতা– ব্যথার মাঝে লুকায় কথা, সুর যে হারাই অকূল পারে॥ যেতে যেতে গভীর স্রোতে ডাক দিয়েছ তরী হতে। ডাক দিয়েছ ঝড়-তুফানে বোবা মেঘের বজ্রগানে, ডাক দিয়েছ মরণপানে শ্রাবণরাতের উতল ধারে। যাই নে কেন জান না কি– তোমার পানে মেলে আঁখি কূলের ঘাটে বসে থাকি, পথ কোথা পাই পারাবারে॥
প্রতিবর্ণীকরণ
Tomaar noyon aamay baare baare boleche gaan gaahibaare. Phuley phuley taaray taaray Boleche se kon isharaay Diboso raatir maajh-kinaraay dhushor aaloy andhokaare. Gaai ne keno ki kobo taa, Keno aamar aakulotaa- Byathar maajhe lukaay katha, sur je haarai akul paare. Jete jete gobhir srote daak diyechho tori hote. Daak diyechho jhor tuphane Boba megher bajrogaane, Daak diyecho moronpaane shrabon raater utol dhaare. Jaai ne keno jaano na na ki- Tomaar paane mele aankhi Kuler ghaate bole thaaki,poth kotha paai paarabaare.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 8(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- তিলক কমোদ
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্থান
- শন্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- 43
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- September 1915(আশ্বিন ১৩২২)
ইংরেজি
It has fallen upon me, the service of thy singer. In my songs i have voiced thy spring flowers, and given rhythm to thy rustling leaves. I have sung into the hush of thy night and peace of thy morning. The thrill of the first summer rains has passed into my tunes, and the waving of the autumn harvest. Let not my song cease at last, my master, when thou breakest my heart to come into my house, but let it burst into thy welcome.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস