তোমার শেষের গানের রেশ নিয়ে
Tomar sheser ganer resh
প্রেম
২৫ তোমার শেষের গানের রেশ নিয়ে কানে চলে এসেছি। কেউ কি তা জানে॥ তোমার আছে গানে গানে গাওয়া, আমার কেবল চোখে চোখে চাওয়া– মনে মনে মনের কথাখানি বলে এসেছি কেউ কি তা জানে॥ ওদের নেশা তখন ধরে নাই, রঙিন রসে প্যালা ভরে নাই॥ তখনো তো কতই আনাগোনা, নতুন লোকের নতুন চেনাশোনা– ফিরে ফিরে ফিরে-আসার আশা দ'লে এসেছি কেউ কি তা জানে॥
প্রতিবর্ণীকরণ
Tomar shesher gaaner resh niye kaane chole esechhi. Keu ki taa jaane. Tomar aachhe gaane gaane gaawa, Aamar kebol chokhe chokhe chaawa Mone mone moner kathakhaani bole esechhi keu ki taa jaane Oder nesha takhon dhare naai, Rongin rase pyaala bhare naai Takhono to katoi aanagona, Nutun loker nutun chenashona Phire phire phire aasar aasha dole esechhi keu ki taa jaane.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রেম · 25(প্রেম)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- ভৈরবী
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- প্রকাশিত
- শান্তিনিকেতন পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩০
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 10 March 1923(২৬ ফাল্গুন ১৩২৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।