গান / পূজা

ভুবনজোড়া আসনখানি (তোমার ভুবনজোড়া আসনখানি)

পূজা
ভুবনজোড়া আসনখানি

আমার   হৃদয়-মাঝে বিছাও আনি॥

রাতের তারা, দিনের রবি,  আঁধার-আলোর সকল ছবি,

  তোমার   আকাশ-ভরা সকল বাণী–

               আমার   হৃদয়-মাঝে বিছাও আনি॥

ভুবনবীণার সকল সুরে

আমার   হৃদয় পরান দাও-না পূরে।

দুঃখসুখের সকল হরষ,  ফুলের পরশ, ঝড়ের পরশ–

  তোমার   করুণ শুভ উদার পাণি

  আমার হৃদয়-মাঝে দিক্-না আনি॥