ভুবনজোড়া আসনখানি (তোমার ভুবনজোড়া আসনখানি)
Puja
ভুবনজোড়া আসনখানি
আমার হৃদয়-মাঝে বিছাও আনি॥
রাতের তারা, দিনের রবি, আঁধার-আলোর সকল ছবি,
তোমার আকাশ-ভরা সকল বাণী–
আমার হৃদয়-মাঝে বিছাও আনি॥
ভুবনবীণার সকল সুরে
আমার হৃদয় পরান দাও-না পূরে।
দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ–
তোমার করুণ শুভ উদার পাণি
আমার হৃদয়-মাঝে দিক্-না আনি॥ Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Puja · 352(পূজা)
AI translations
No translation yet — pick a language below to generate one with AI.
Languages
Premium languages
AI-generated
Generating translation…
Couldn't generate a translation right now. Try again.