তোমারেই প্রাণের আশা কহিব
Tomarei praner asha
পূজা ও প্রার্থনা
তোমারেই প্রাণের
আশা কহিব।
সুখে-দুখে-শোকে
আঁধারে-আলোকে চরণে চাহিয়া রহিব॥
কেন এ সংসারে পাঠালে
আমারে তুমিই জান তা প্রভু গো।
তোমারি আদেশে রহিব এ
দেশে, সুখ দুখ যাহা দিবে সহিব॥
যদি বনে কভু পথ হারাই,
প্রভু, তোমারি নাম লয়ে ডাকিব।
বড়োই প্রাণ যবে
আকুল হইবে চরণ হৃদয়ে লইব॥
তোমারি জগতে প্রেম
বিলাইব, তোমারি কার্য যা সাধিব–
শেষ হয়ে গেলে ডেকে
নিয়ো কোলে। বিরাম আর কোথা পাইব॥ প্রতিবর্ণীকরণ
Tomarei praner asha kohibo! Sukhe-dukhe-shoke aandhare-aaloke charone chaahiya rohibo. Keno e sangsare paathale aamare tumii jaano ta probhu go. Tomari aadeshe rohibo e deshe sukho-dukho jaaha dibe sohibo. Jodi bone kobhu patho haarai, probhu, tomari naam loye daakibo. Baroi praan jabe aakul hoibe charono hridaye loibo. Tomari jagote premo bilaibo, tomari karjo ja saadhibo- Sesh hoye gele deke niyo kole. biram aar kotha paaibo.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা ও প্রার্থনা · 16(পূজা ও প্রার্থনা)
- রাগ
- আশাবরী-ভৈরব
- তাল
- কাহারবা
- সংকলন
- রবিচ্ছায়া
- প্রকাশিত
- তত্ত্ববোধিনী পত্রিকা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৫
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1883(১২৯০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।