তোমায় আমায় মিলন হবে ব’লে
Tomay amay milan hobe
পূজা
তোমায় আমায় মিলন হবে ব'লে আলোয় আকাশ ভরা। তোমায় আমায় মিলন হবে ব'লে ফুল্ল শ্যামল ধরা॥ তোমায় আমায় মিলন হবে ব'লে রাত্রি জাগে জগৎ লয়ে কোলে, ঊষা এসে পূর্বদুয়ার খোলে কলকণ্ঠস্বরা॥ চলছে ভেসে মিলন-আশা-তরী অনাদিস্রোত বেয়ে। কত কালের কুসুম উঠে ভরি বরণডালি ছেয়ে। তোমায় আমায় মিলন হবে ব'লে যুগে যুগে বিশ্বভুবনতলে পরান আমার বধূর বেশে চলে চিরস্বয়ম্বরা॥
প্রতিবর্ণীকরণ
Tomay aamay milon hobe bole aaloy aakash bhara. Tomaay aamay milon hobe bole phullo shyamol dhara. Tomaay aamay milon hobe bole Raatri jaage jagot loye kole, Usha ese purbaduar khole kalokanthoswara. Chalchhe bheshe milon aasha taari onaadisrot beye. Koto kaaler kusum uthe bhori barondaali chheye. Tomay aamay milon hobe bole Juge juge biswabhubantale Paraan aamar bodhur beshe chale chiroswarambara.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 34(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- কীর্তন
- তাল
- একতাল
- সংকলন
- গীতিমাল্য
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪১
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
ইন্দিরা দেবী চৌধুরানী১৮৭৩–১৯৬০রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী — পণ্ডিত, অনুবাদক ও সংগীতজ্ঞ; বহু রবীন্দ্রসংগীতের স্বরলিপি তাঁরই করা।Photographer unknown, c. 1890 · Wikimedia Commons, public domain / দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 30 December 1913(১৫ পৌষ ১৩২০)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।