তোমরা হাসিযা বহিযা চলিযা যাও কুলুকুলুকল নদীর স্রোতের মতো
Tomra hasiya bohiya
বিচিত্র
তোমরা হাসিযা বহিযা চলিযা যাও কুলুকুলুকল নদীর স্রোতের মতো । আমরা তীরেতে দাঁডাযে চাহিযা থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত । আপনা-আপনি কানাকানি কর সুখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে, কমলচরণ পডিছে ধরণী-মাঝে, কনকপুর রিনিকি ঝিনিকি বাজে ॥ অঙ্গে অঙ্গ বাঁধিছ রঙ্গপাশে, বাহুতে বাহুতে জডিত ললিত লতা । ইঙ্গিতরসে ধ্বনিযা উঠিছে হাসি, নযনে নযনে বহিছে গোপন কথা । আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল, মুকুর লইযা যতনে বাঁধিছ চুল । গোপন হৃদযে আপনি করিছ খেলা— কী কথা ভাবিছ, কেমনে কাটিছে বেলা ॥ আমরা বৃহৎ অবোধ ঝডের মতো আপন আবেগে ছুটিযা চলিযা আসি, বিপুল আঁধারে অসীম আকাশ ছেযে টুটিবারে চাহি আপন হৃদযরাশি । তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও, আঁধার ছেদিযা মরম বিঁধিযা দাও— গগনের গাযে আগুনের রেখা আঁকি চকিত চরণে চলে যাও দিযে ফাঁকি ॥ অযতনে বিধি গডেছে মোদের দেহ, নযন অধর দেয নি ভাষায ভরে— মোহনমধুর মন্ত্র জানি নে মোরা, আপনা প্রকাশ করিব কেমন ক'রে । তোমরা কোথায আমরা কোথায আছি, কোনো সুলগনে হব না কি কাছাকাছি— তোমরা হাসিযা বহিযা চলিযা যাবে, আমরা দাঁডাযে রহিব এমনি ভাবে ॥
প্রতিবর্ণীকরণ
Tomra haasiya bohiya choliya jaao kulukulukalo nodir sroter mato. Aamra tirete dnaanraye chaahiya thaaki, marome gumari morichhe kamona kato. Aapna-aapni kaanakani karo sukhe, koutukchata uchaliche chokhe mukhe, Kamalcharan porichhe dharoni-maajhe, kanaknupur riniki jhiniki baaje. Ange ango bandhichho rangopaashe, baahute baahute jarito lalit lata. Ingitorase dhwoniya uthichhe haasi, nayone nayone bohichhe gopon katha. Ankhi nato kori ekela gnaathichho phul, mukur loiya jatone bnaadhichho chul. Gopan hridaye aaponi korichho khela - Ki katha bhaabichho, kemone kaatichhe bela. Aamra brihat abodh jharer moto aapon aabege chhutiya choliya aasi, Bipul aandhare asim aakash chheye tutibare chaahi aapon hridayroshi. Tomra bijuli haasite haasite chao, aandhar chhediya marom bnidhiya daao - Gagoner gaaye aaguner rekha aankhi chakito charone chale jaao diye phnaaki. Ajatone bidhi gorechhe moder deho, nayon adhor dey ni bhaashay bhore - Mohanomodhur mantra jaani ne mora, aapna prokash koribo kemon kore. Tomra kothay aamra kothay aachhi, Kono sulagone habo na ki kaachhakaachhi - Tomra haasiya bohiya choliya jaabe, aamra dnaaraye rohibo emoni bhaabhe.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 131(বিচিত্র)
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- সোনর তোরি
- স্থান
- বোল্পুর
- স্বরবিতান খণ্ড
- 10
- স্বরলিপি
- ইন্দিরা দেবী চৌধুরানী
- রচনাকাল
- 29 April 1892(১২৯৯)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?