তরীতে পা দিই নি আমি
Torite pa diyi ni ami
বিচিত্র
তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো।
ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু
তো চাই নি গো॥
তোরা যাবি রাজার পুরে অনেক দূরে,
তোদের রথের চাকার সুরে
আমার সাড়া পাই নি গো॥
আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া,
হয়তো কখন্ নিসুত রাতে উঠবে হাওয়া।
আসবে মাঝি ওপার হতে উজান স্রোতে,
সেই আশাতেই চেয়ে আছি– তরী আমার বাই নি গো॥ প্রতিবর্ণীকরণ
Torite pa di ni aami, paarer paane jaai ni go. Ghaatei bose kaatai bela, aar kichhu to chaai ni go. Tora jaabi raajar pure anek dure, Toder rather chaakar sure aamar saara paai ni go. Aamar e je gobhir jale kheya baawa, Hoyto kakhon nisut raate utthbe haawa. Aasbe maajhi o paar hote ujaan srote, Sei aashatei cheye aachhi- toree aamar baai ni go.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- বিচিত্র · 32(বিচিত্র)
- রাগ
- বেহাগ
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৬ (গীতপঞ্চাশিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 9 April 1916(২৬ চৈত্র ১৩২২)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।