তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি
Trisnar shanti 1
চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা থেকে · দৃশ্য 6
তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি তুমি এসো বিরহের সন্তাপ-ভঞ্জন । দোলা দাও বক্ষে, এঁকে দাও চক্ষে স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন । এনে দাও চিত্তে রক্তের নৃত্যে বকুলনিকুঞ্জের মধুকরগুঞ্জন । উদ্বেল উতরোল যমুনার কল্লোল, কম্পিত বেণুবনে মলয়ের চুম্বন । আনো নব পল্লবে নর্তন উল্লোল, অশোকের শাখা ঘেরী বল্লরীবন্ধন ॥
প্রতিবর্ণীকরণ
Trishnaro shaanti sundarokaanti Tumi eso biraher santap-bhanjan. Dola daao bokkhe, Enke daao chokkhe Swaponer tuli diye maadhurir anjan. Ene daao chitte Rakter nritye Bakulonikunjer modhukarogunjan. Udbel utarol Jamunar kallol, Kampita benubane malayer chumban. Aano nabo pallabe Nartan ullol, Ashoker shaakha gheri ballaribandhan.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- চিত্রাঙ্গদা
- রাগ
- বেহাগ
- তাল
- ত্রিতাল
- সংকলন
- চিত্রাঙ্গদা
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৭ (চিত্রাঙ্গদা)
- স্বরলিপি
- শৈলজরঞ্জন মজুমদারশৈলজরঞ্জন মজুমদার১৯০০–১৯৯২বিশ্বভারতীর রসায়নের শিক্ষক থেকে রবীন্দ্রসংগীতের বরেণ্য প্রশিক্ষক; কবির শেষ পর্বের বহু গানের স্বরলিপিকার।
- রচনাকাল
- 1936(১৩৪৩)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।