তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
Tumi ektu kebal boste
প্রেম
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক-তরে।
আজি হাতে
আমার যা-কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে॥
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে॥
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল আমার বাতায়নে।
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে,
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে।
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন-সমর্পণের গান
গাব
নীরব অবসরে॥ প্রতিবর্ণীকরণ
Tumi ektu kebol boste diyo kaachhe Aamay shudhu khonek-tore. Aaji haate aamar ja-kichu kaaj aachhe Aami sango korbo pore. Na chaahile tomar mukhopaane Hridoye aamar biraam naahi jaane, Kaajer maajhe ghure berai joto Phiri kulhaara saagore. Basonto aaj uchhase nihshaashe Elo aamar baatayone. Alosh bhromor gunjoriya aase, Phere kunjer praangone. Aajke shudhu ekante aasin Chokhe chokhe cheye thaakar din, Aajke jibon-samorponer gaan Gaabo nirob abosore.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 95(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- ভৈরবি
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতিমল্য
- স্থান
- শিলৈদহ
- স্বরবিতান খণ্ড
- 39
- স্বরলিপি
- সুরেন্দ্রনথ বন্দোপধ্যয / ভিম্রও শস্ত্রি / দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 12 April 1912(২৯ চৈত্র ১৩১৮)
ইংরেজি
I ask for a moment's indulgence to sit by thy side. The works that I have in hand I will finish afterwards. Away from the sight of thy face my heart knows no rest nor respite, and my work becomes an endless toil in a shoreless sea of toil. Today the summer has come at my window with its sighs and murmurs; and the bees are plying their minstrelsy at the court of the flowering grove. Now it is time to sit quite, face to face with thee, and to sing dedication of live in this silent and overflowing leisure.
অনুবাদক রবিন্দ্রনথ তগোরে উৎস