তুমি কোন্ ভাঙনের পথে এলে
Tumi kon bhangoner pothe
প্রেম
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তাই
ধন্য হল চরণপাতে॥
আমি রাখব গেঁথে
তারে রক্তমণির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥
তুমি কোলে নিয়েছিলে
সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে–
ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-’পরে।
নীরব তাহারি গান
আমি তাই জানি তোমারি দান–
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥ প্রতিবর্ণীকরণ
Tumi kon bhaangoner pathe ele suptorate. Aamar bhaanglo ja ta dhonyo holo charonpaate. Aami raakhbo gnethe taare raktomoniro haare, Bokkhe dulibe gopono nibhrito bedonate. Tumi kole niyechhile setar, mir dile nisthur kare - Chhinno jabe holo taar phele gele bhumi-pare. Nirabo taahari gaan aami taai jaani tomari daan - Phere se phaalguno-haaway-haaway surhaara murchonate.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রেম · 221(প্রেম)
- উপ-পর্যায়
- Prem-Boichitra
- রাগ
- Kafi-Kanara
- তাল
- 2-2
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 59
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর
- রচনাকাল
- 1939(১৩৪৬)
ইংরেজি
When you emerged as a destroyer - Amid quietness of the night, Obliged are my assets Those your feet have busted. I shall string them precise, Like a chain of jewels in disguise, Dangle it shall be on my chest - With my despair at its best. You had picked up the lute, A bend your ruthless fingers worked out - Discarded it on the ground When the strings had snapped. That now silence is its song - I know, is your kindness, Depressed wind of spring blows it, Like a melody without a tune.
অনুবাদক অন্জন গন্গুল্য উৎস