উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
Uriye dhwaja abhrabhedi
পূজা
১৮৩
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই-যে তিনি, ওই-যে বাহির পথে॥
আয় রে ছুটে, টানতে হবে রশি–
ঘরের কোণে রইলি কোথায় বসি!
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই ক’রে তুই নে রে কোনোমতে॥
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে-সব কথা ভুলতে হবে আজ।
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া,
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল্ রে টেনে আলোয় অন্ধকারে
নগর-গ্রামে অরণ্যে পর্বতে॥
ওই-যে চাকা ঘুরছে রে ঝন্ঝনি,
বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ?
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙক্ষা তোর বন্যাবেগের মতো
ছুটছে না কি বিপুল ভবিষ্যতে॥ প্রতিবর্ণীকরণ
Uriye dhwaja abhrabhedi rothe Oi je tini, oi je baahir pothe. Aay re chhute, tante hobe roshi- Ghorer kone roili kothay bosi! Bhirer modhye jhnapiye pore giye Tthaai kore tui ne re konomote. Kothay ki tor aachhe gharer kaaj Se sob katha bhulte hobe aaj. Taan re diye sakal chittakaaya, Taan re chhere tuchchha praaner maaya, Chal re tene aaloy andhokaare Nagor-graame aranye parbote. Oi-je chaaka ghurchhe rey jhanjhani, Buker maajhe shunchho ki sei dhwani? Rakte tomar dulchhe na ki praan? Gaaichhe na mon maronjayee gaan? Akankha tor bonnabeger moto Chhutchhe na ki bipul bhabishyate?
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 183(পূজা)
- উপ-পর্যায়
- সাধন ও সন্কল্প
- তাল
- কাহারবা
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- গোরৈ রিবের
- স্বরবিতান খণ্ড
- 37
- স্বরলিপি
- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় / ভীমরাও শাস্ত্রী
- রচনাকাল
- 10 July 1910(২৬ আষাঢ় ১৩১৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?