Songs / Prem

আকাশে আজ কোন্‌ চরণের

Akashe aj kon charoner

Prem
১১

       আকাশে আজ
কোন্ চরণের আসা-যাওয়া।

       বাতাসে আজ
কোন্ পরশের লাগে হাওয়া॥

অনেক দিনের বিদায়বেলার ব্যাকুল বাণী

আজ উদাসীর বাঁশির সুরে কে দেয় আনি–

বনের ছায়ায় তরুণ চোখের করুণ চাওয়া॥

       কোন্
ফাগুনে যে ফুল ফোটা হল সারা

       মৌমাছিদের
পাখায় পাখায় কাঁদে তারা।

    বকুলতলায় কাজ-ভোলা সেই কোন্ দুপুরে

যে-সব কথা ভাসিয়ে দিলেম গানের সুরে

ব্যথায় ভরে ফিরে আসে সে গান-গাওয়া॥

Transliteration

Aakashe aaj kon charoner aasa-jaawa.
Baatase aaj kon parasher laage haawa.
Aanek diner bidaybelar byakul  baani
Aaj udasir bnaashir sure ke dey aani -
Boner chhaayay toruno chokher koruno chaawa.
Kon phaaguner je phul phota holo saara
Moumaachhider paakhay knaade taara.
Bokultalay kaajbhola sei kon dupure
Je-sab katha bhaasiye dilem gaaner sure
Byathay bhore phire aase se gaan-gaawa.