Songs / Mayar Khela

আমি চলে এনু বলে কার বাজে ব্যথা

Aami chole enu

Mayar Khela From Mayar Khela · Scene 6
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা ।
কাহার মনের কথা মনেই থাকে ॥
আমি শুধু বুঝি, সখী, সরল ভাষা—
সরল হৃদয় আর সরল ভালোবাসা ।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে ॥