Dance dramas / Mayar Khela

মায়ার খেলা

Mayar Khela

Musical plays (Geetinatya) 1888 7 scenes 80 songs All songs

A play woven almost wholly of songs: the Mayakumaris spin their game of illusion around Amar, Pramada and Shanta — love missed, love mocked, love found at last. Written for Sarala Ray's Sakhi Samiti.

Background & publication history

সখীসমিতির মহিলাশিল্পমেলায় অভিনীত হইবার উপলক্ষে এই গ্রন্থ উক্ত সমিতি কর্তৃক মুদ্রিত হইল। ইহাতে সমস্তই কেবল গান, পাঠোপযোগী কবিতা অতি অল্প। মাননীয়া শ্রীমতী সরলা রায়ের অনুরোধে এই নাট্য রচিত হইল এবং তাঁহাকেই সাদর উপহার - স্বরূপে সমর্পণ করিলাম। ইহার আখ্যানভাগ কোনো সমাজবিশেষে দেশবিশেষে বদ্ধ নহে। সংগীতের কল্পরাজ্যে সমাজনিয়মের প্রাচীর তুলিবার আবশ্যক বিবেচনা করি নাই। কেবল বিনীত ভাবে ভরসা করি, এই গ্রন্থে সাধারণ মানব-প্রকৃতিবিরুদ্ধ কিছু নাই। আমার পূর্বরচিত একটি অকিঞ্চিৎ কর গদ্যনাটিকার সহিত এই গ্রন্থের কিঞ্চিৎ সাদৃশ্য আছে। পাঠকেরা ইহাকে তাহারই সংশোধন-স্বরূপে গ্রহণ করিলে বাধিত হইব। এই গ্রন্থের তিনটি গান ইতিপূর্বে আমার অন্য কাব্যে প্রকাশিত হইয়াছে। পাঠক ও দর্শকদিগকে বুঝিতে হইবে যে, মায়াকুমারীগণ এই কাব্যের অন্যান্য পাত্রগণের দৃষ্টি বা শ্রুতি গোচর নহে। এই নাট্যকাব্যের সংক্ষিপ্ত আখ্যায়িকা পরপৃষ্ঠায় বিবৃত হইল। নতুবা বিচ্ছিন্ন গানের মধ্য হইতে ইহার আখ্যান সংগ্রহ করা সহসা পাঠকদের পক্ষে দুরূহ বোধ হইতে পারে।

প্রথম দৃশ্যে মায়াকুমারীগণের আবির্ভাব। মায়াকুমারীগণ কুহকশক্তিপ্রভাবে মানবহৃদয়ে নানাবিধ মায়া - সৃজন করে। হাসি, কান্না, মিলন, বিরহ, বাসনা, লজ্জা, প্রেমের মোহ এই-সমস্ত মায়াকুমারীদের ঘটনা। একদিন নব বসন্তের রাত্রে তাহারা স্থির করিল, প্রমোদপুরের যুবক-যুবতীদের নবীন হৃদয়ে নবীন প্রেম রচনা করিয়া তাহারা মায়ার খেলা খেলিবে।

নবযৌবনবিকাশে গ্রন্থের নায়ক অমর সহসা হৃদয়ের মধ্যে এক অর্পূব আকাঙ্ক্ষা অনুভব রিতেছে। সে উদাসভাবে জগতে আপন মানসী মূর্তির অনুরূপ প্রতিমা খুঁজিতে বাহির হইতেছে। এ দিকে শান্তা আপন প্রাণমন অমরকেই সমর্পণ করিয়াছে। কিন্তু চিরদিন নিতান্ত নিকটে থাকাতে শান্তার প্রতি অমরের প্রেম জন্মিতে অবসর পায় নাই। অমর শান্তার হৃদয়ের ভাব না বুঝিয়া চলিয়া গেল। মায়াকুমারীগণ পরিহাসচ্ছলে গাহিল – কাছে আছে দেখিতে না পাও, কাহার সন্ধানে দূরে যাও!

প্রমদার কুমারীহৃদয়ে প্রেমের উন্মেষ হয় নাই। সে কেবল মনের আনন্দে হাসিয়া খেলিয়া বেড়ায়। সখীরা ভালোবাসার কথা বলিলে সে অবিশ্বাস করিয়া উড়াইয়া দেয়। অশোক ও কুমার তাহার নিকটে আপন প্রেম ব্যক্ত করে, কিন্তু সে তাহাতে ভ্রূক্ষেপ করে না। মায়াকুমারীগণ হাসিয়া বলিল, তোমার এ গর্ব চিরদিন থাকিবে না।

অমর পৃথিবী খুঁজিয়া কাহারো সন্ধান পাইল না। অবশেষে প্রমদার ক্রীড়াকাননে আসিয়া দেখিল, প্রমদার প্রেমলাভে অকৃতার্থ হইয়া অশোক আপন মর্মব্যথা পোষণ করিতেছে । অমর বলিল, যদি ভালোবাসিয়া কেবল কষ্টই সার তবে ভালোবাসিবার প্রয়োজন কী ? কেন যে লোকে সাধ করিয়া ভালোবাসে অমর বুঝিতেই পারিল না। এমন সময়ে সখীদের লইয়া প্রমদা কাননে প্রবেশ করিল। প্রমদাকে দেখিয়া অমরের মনে সহসা এক নূতন আনন্দ নূতন প্রাণের সঞ্চার হইল। প্রমদা দেখিল আর-সকলেই তৃষিত ভ্রমরের ন্যায় তাহার চারিদিকে ফিরিতেছে, কেবল অমর একজন অপরিচিত যুবক দূরে দাঁড়াইয়া আছে। সে আকৃষ্টহৃদয়ে সখীদিগকে বলিল, ‘উহাকে একবার জিজ্ঞাসা করিয়া আয় ও কী চায়। ‘সখীদের প্রশ্নের উত্তরে অমরের অনতিস্ফুট হৃদয়ের ভাব স্পষ্ট ব্যক্ত হইল না। সখীরা কিছু বুঝিল না। কেবল মায়াকুমারীগণ বুঝিল এবং গাহিল–

অমরের মনে ক্রমে প্রমদার প্রতি প্রেম প্রবল হইয়া উঠিতে লাগিল। প্রমদারও হৃদয়ের ব্যাকুলতা বাড়িয়া উঠিল, বাহিরের চঞ্চলতা দূর হইয়া গেল। সখীরা প্রমাদার অবস্থা বুঝিতে পারিল। কিন্তু পূর্বদৃশ্যে অমরের অস্পষ্ট উত্তর এবং ভাবগতিক দেখিয়া অমরের প্রতি সখীদের বিশ্বাস নাই। এবং সখীদের নিকট হইতে সখীর হৃদয় হরণ করিয়া লইতেছে জানিয়া অমরের প্রতি হয়তো অলক্ষ্যে তাহাদের ঈষৎ মৃদু বিদ্বেষের ভাবও জন্মিয়াছে। অমর যখন প্রমদার নিকট আপনার প্রেম ব্যক্ত করিল প্রমদা কিছু বলিতে না বলিতে সখীরা তাড়াতাড়ি আসিয়া অমরকে প্রচুর ভর্ৎ সনা করিল। সরলহৃদয় অমর প্রকৃত অবস্থা কিছু না বুঝিয়া হতাশ্বাস হইয়া ফিরিয়া গেল। ব্যাকুলহৃদয়ে প্রমদা লজ্জায় বাধা দিবার অবসর পাইল না।অমরের অসুখী অশান্ত আশ্রয়হীন হৃদয় সহজেই শান্তার প্রতি ফিরিল। এই দীর্ঘ বিরহে এবং অন্য সকলের প্রেম হইতে বিচ্ছিন্ন হইয়া অমর শান্তার প্রতি নিজের এবং নিজের প্রতি শান্তার অচ্ছেদ্য গূঢ় বন্ধন অনুভব করিবার অবসর পাইল। শান্তার নিকটে আসিয়া আত্মসমর্পণ করিল। এদিকে প্রমদার সখীরা দেখিল অমর আর ফিরে না, তাহারা প্রত্যাশা করিয়াছিল বাধা পাইয়া অমরের প্রেমানল দ্বিগুণ প্রজ্বলিত হইয়া উঠিবে। তাহাতে নিরাশ হইয়া তাহারা নানা কথার ছলে অমরকে আহবান করিতে লাগিল–অমর ফিরিল না; সখীদের ইঙ্গিত বুঝিতেই পারিল না। ভগ্নহৃদয়া প্রমদা অমরের প্রেমের আশা একেবারেই পরিত্যাগ করিল।শান্তা ও অমরের মিলনোৎ সবে পুরনারীগণ কাননে সমাগত হইয়া আনন্দ-গান গাহিতেছে। অমর যখন পুষ্পমালা লইয়া শান্তার গলে আরোপণ করিতে যাইতেছে এমন সময় ম্লান ছায়ার ন্যায় প্রমদা কাননে প্রবেশ করিল। সহসা অনপেক্ষিত ভাবে উৎ সবের মধ্যে বিষাদপ্রতিমা প্রমদার নিতান্ত করুণ দীন ভাব অবলোকন করিয়া নিমেষের মতো আত্মবিস্মৃত অমরের হস্ত হইতে পুষ্পমালা খসিয়া পড়িয়া গেল। উভয়ের এই অবস্থা দেখিয়া শান্তা ও আর সকলের মনে বিশ্বাস হইল যে, অমর ও প্রমদার হৃদয় গোপনে প্রেমের বন্ধনে বাঁধা আছে। তখন শান্তা ও সখীগণ অমর ও প্রমদার মিলনসংঘটনে প্রবৃত্ত হইল। প্রমদা কহিল, ‘আর কেন! এখন বেলা গিয়াছে, খেলা ফুরাইয়াছে, এখন আর আমাকে কেন! এখন এ মালা তোমরা পরো, তোমরা সুখে থাকো।অমর শান্তার প্রতি লক্ষ্য করিয়া কহিল, ‘আমি মায়ার চক্রে পড়িয়া আপনার সুখ নষ্ট করিয়াছি এখন আমার এই ভগ্ন সুখ এই ম্লান মালা কাহাকে দিব, কে লইবে ?' শান্তা ধীরে ধীরে কহিল, ‘আমি লইব। তোমার দুঃখের ভার আমি বহন করিব। তোমার সাধের ভুল প্রেমের মোহ দূর হইয়া জীবনের সুখ-নিশা অবসান হইয়াছে – এই ভুলভাঙা দিবালোকে তোমার মুখের দিকে চাহিয়া আমার হৃদয়ের গভীর প্রশান্ত সুখের কথা তোমাকে শুনাইব।অমর ও শান্তার এইরূপে মিলন হইল। প্রমদা শূন্য হৃদয় লইয়া কাঁদিয়া চলিয়া গেল।

Contents

Characters

  • Amar
  • Pramada
  • Shanta
  • Kumar
  • Ashok
  • The Mayakumaris
  • Companions
  • Chorus of women and men

The script is currently available in Bengali only.

Scene 1

কানন

মায়াকুমারীগণ

মোরা জলে স্থলে কত ছলে Mora jale sthale kato View song
সকলে
মোরা জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি ।
প্রথমা
মোরা স্বপন রচনা করি অলস নয়ন ভরি ।
দ্বিতীয়া
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি ।
তৃতীয়া
মোরা মদির-তরঙ্গ তুলি বসন্তসমীরে!
প্রথমা
দুরাশা জাগায় প্রাণে প্রাণে , আধো-তানে ভাঙা গানে ,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
সকলে
মোরা মায়াজাল গাঁথি ।
দ্বিতীয়া
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে ।
তৃতীয়া
কত ভুল করে তারা , কত কাঁদে হাসে ।
প্রথমা
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে ,
আনি মান-অভিমান ।
দ্বিতীয়া
বিরহী স্বপনে পায় মিলনের সাথী ।
সকলে
মোরা মায়াজাল গাঁথি ।
প্রথমা
চলো সখী , চলো ।
কুহক-স্বপন-খেলা খেলাবে চলো ।
দ্বিতীয়া ও তৃতীয়া । নবীন হৃদয়ে রচি নব প্রেম-ছল ,
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি ।
সকলে
মোরা মায়াজাল গাঁথি ।

Transliteration

(Mora) jale sthale kato chhale maayajaal gnaathi.
(Mora) swapon rachona kori alos nayon bhori.
Gopane hridoye poshi kuhok - aason paati.
(Mora) modir tarongo tuli basontosomire !
Durasha jaagay praane praane, aadho - taane bhaanga - gaane,
Bhromorogunjorakul bokuler pnaati.
Mora maayajaal gnaathi.
Naronari-hiya mora bnaadhi maaya paashe.
Kato bhul kare taara, kato knaade haase.
Maaya kore chhaaya pheli miloner maajhe
Aani maan-abhimaan.
Birohi swapone paay miloner saathi.
Mora maayajaal gnaathi.
Chalo sokhi, chalo.
Kuhakoswaponokhela khelabe cholo.
Nobin hridaye rochi nabo premochhal
Promode kaatabo nabo basonter raati.
Mora maayajaal gnaathi.

Scene 2

গৃহ

গমনোন্মুখ অমর । শান্তার প্রবেশ ।

পথহারা তুমি পথিক যেন গো Pothohara tumi pothik View song
শান্তা
পথহারা তুমি পথিক যেন গো   সুখের কাননে

ওগো যাও, কোথা যাও।

সুখে ঢলঢল বিবশ বিভল   পাগল নয়নে

তুমি চাও, কারে চাও।

     কোথা গেছে তব উদাস
হৃদয়,   কোথা পড়ে আছে ধরণী।

     মায়ার তরণী বাহিয়া যেন
গো   মায়াপুরী-পানে ধাও–

কোন্   মায়াপুরী-পানে ধাও॥

Transliteration

Pathohaara tumi pothiko jeno go sukhero kaanone
Ogo jaao, kotha jaao.
Sukhe dhalodhalo bibaso bibhalo    paagolo nayone
Tumi chaao kaare chaao.
Kotha gechhe tabo udaaso hridayo,   kotha pore aachhe dharoni.
Maayaro taroni baahiya jeno go maayapuri paane dhaao -
Kon   maayapuri paane dhaao.
জীবনে আজ কি প্রথম এল বসন্ত Jibone aj ki protham View song
অমর
জীবনে আজ কি প্রথম এল বসন্ত।

   নবীনবাসনাভরে   হৃদয় কেমন করে,

     নবীন জীবনে হল জীবন্ত॥

সুখভরা এ ধরায়   মন বাহিরিতে চায়,

কাহারে বসাতে চায় হৃদয়ে।

তাহারে খুঁজিব দিক-দিগন্ত॥

     যেমন দখিনে বায়ু
ছুটেছে,   না জানি কোথায় ফুল ফুটেছে,

     তেমনি আমিও, সখী, যাব– না জানি
কোথায় দেখা পাব।

কার সুধাস্বর-মাঝে   জগতের গীত বাজে,

প্রভাত জাগিছে কার নয়নে,

কাহার প্রাণের প্রেম অনন্ত।

তাহারে খুঁজিব দিকদিগন্ত॥

Transliteration

Jibone aaj ki prothomo elo basonto.
Nobinobaasonabhare hridayo kemon kare,
Nobin jibone holo jibanto.
Shukhobhora e dharay    mono baahirite chaay,
Kaahare basate chaay hridaye.
Taahare khnujibo dikdiganto.
Jemon dokhine baayu chhutechhe,   na jaani kothay phul phutechhe,
Temoni aamio, sokhi, jaabo -    na jaani kothay dekha paabo.
Kaar shudhaswaro-maajhe,   jagoter gito baaje,
Probhat jaagichhe kaar nayone,
Kaahar praaner prem anonto
Taahare khnujibo dikodiganto.

মায়াকুমারীগণের প্রবেশ

কাছে আছে দেখিতে না পাও Kachhe achhe dekhite View song
মায়াকুমারীগণ
তুমি     কাহার সন্ধানে দূরে যাও॥
প্রথমা
মনের মতো কারে খুঁজে মরো,
দ্বিতীয়া
সেকি আছে ভুবনে–

সে যে রয়েছে মনে।
তৃতীয়া
ওগো,   মনের মতো সেই তো হবে

তুমি     শুভক্ষণে যাহার পানে চাও॥
প্রথমা
তোমার  আপনার যে জন দেখিলে না তারে
দ্বিতীয়া
তুমি     যাবে কার দ্বারে।
তৃতীয়া
যারে চাবে তারে পাবে না,

যে মন তোমার আছে যাবে তাও॥

Transliteration

Kaachhe aachhe dekhite na paao,
Tumi kaahar sandhane dure jaao.
Moner mato kaare khnuje maro -
Se ki aachhe bhubane,
Se je royechhe mone.
Ogo moner mato sei to hobe
Tumi subhakhane jaahar paane chaao.
Tomar aaponar je jon, dekhile na taare.
Tumi jaabe kaar dwaare.
Jaare chaabe taare paabe na,
Je mon tomar aachhe, taao jaabe.

শান্তার প্রতি

যেমন দখিনে বায়ু ছুটেছে, Jemon dokhine baayu View song
অমর
যেমন দখিনে বায়ু ছুটেছে,
কে জানে কোথায় ফুল ফুটেছে ।
তেমনি আমিও, সখী যাব —
না জানি কোথায় দেখা পাব !
কার সুধাস্বর মাঝে জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে ।
কাহার প্রাণের প্রেম অনন্ত!
তাহারে খুঁজিব দিক্-দিগন্ত ॥

প্রস্থান

মনের মতো কারে খুঁজে মর— Moner mato kaare View song
মায়াকুমারীগণ
মনের মতো কারে খুঁজে মর—
সে কি আছে ভুবনে,
সে তো রয়েছে মনে ।
ওগো, মনের মতো সেই তো হবে
তুমি শুভক্ষণে যাহার পানে চাও ॥

নেপথ্যে চাহিয়া

আমার পরান যাহা চায় Amaro porano jaha chay View song
শান্তা
আমার   পরান যাহা চায়
তুমি  তাই, তুমি তাই গো।

    তোমা ছাড়া আর এ জগতে মোর  কেহ
নাই, কিছু নাই গো॥

    তুমি  সুখ যদি নাহি
পাও,  যাও  সুখের সন্ধানে যাও–

    আমি   তোমারে পেয়েছি
হৃদয়মাঝে,   আর কিছু নাহি চাই গো॥

    আমি   তোমার বিরহে
রহিব বিলীন,   তোমাতে করিব বাস–

দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,  দীর্ঘ বরষ-মাস।

    যদি
আর-কারে ভালোবাস,  যদি  আর ফিরে নাহি আস,

    তবে তুমি যাহা চাও
তাই যেন পাও,   আমি যত দুখ পাই গো॥

Transliteration

Aamaro    parano jaaha chaay tumi    taai, tumi taai go.
Toma    chhaara aar e jagote mor    keho naai kichhu naai go.
Tumi     sukho jodi naahi paao,   jaao,    sukhero sandhane jaao -
Aami     tomare peyechhi hridayomaajhe,   aar kichhu naahi chaai go.
Aami     tomaro birahe rohibo billin,    tomate koribo baas,
Dirgho dibaso, dirgho rajoni,     dirgho baroso maas.
Jodi     aaro kaare bhaalobaso,     jodi     aar phire naahi aaso,
Tobe,     tumi jaaha chaao, taai jeno paao,    aami jato dukho paai go.

নেপথ্যে চাহিয়া

কাছে আছে দেখিতে না পাও Kachhe achhe dekhite View song
মায়াকুমারীগণ
তুমি     কাহার সন্ধানে দূরে যাও॥
প্রথমা
মনের মতো কারে খুঁজে মরো,
দ্বিতীয়া
সেকি আছে ভুবনে–

সে যে রয়েছে মনে।
তৃতীয়া
ওগো,   মনের মতো সেই তো হবে

তুমি     শুভক্ষণে যাহার পানে চাও॥
প্রথমা
তোমার  আপনার যে জন দেখিলে না তারে
দ্বিতীয়া
তুমি     যাবে কার দ্বারে।
তৃতীয়া
যারে চাবে তারে পাবে না,

যে মন তোমার আছে যাবে তাও॥

Transliteration

Kaachhe aachhe dekhite na paao,
Tumi kaahar sandhane dure jaao.
Moner mato kaare khnuje maro -
Se ki aachhe bhubane,
Se je royechhe mone.
Ogo moner mato sei to hobe
Tumi subhakhane jaahar paane chaao.
Tomar aaponar je jon, dekhile na taare.
Tumi jaabe kaar dwaare.
Jaare chaabe taare paabe na,
Je mon tomar aachhe, taao jaabe.

Scene 3

কানন

প্রমদার সখীগণ

সখী, সে গেল কোথায় Sokhi se gelo kothay View song
প্রথমা
সখী, সে
গেল কোথায়,   তারে   ডেকে
নিয়ে আয়।
সকলে
দাঁড়াব
ঘিরে তারে তরুতলায়॥
প্রথমা
আজি এ  মধুর
সাঁঝে   কাননে   ফুলের মাঝে

     হেসে হেসে
বেড়াবে সে,   দেখিব তায়॥

     অকাশে   তারা
ফুটেছে,   দখিনে   বাতাস ছুটেছে,

     পাখিটি
ঘুমঘোরে গেয়ে উঠেছে।

আয় লো আনন্দময়ী,   মধুর বসন্ত লয়ে
সকলে
লাবণ্য ফুটাবি লো, তরুলতায়॥

Transliteration

Sokhi se gelo kothaay, taare deke niye aay.
Dnaarabo ghire taare, torutalay.
Aaji e modhur saaje, kaanone phuler maajhe
Hese hese berabe se, dekhibo taay.
Aakasher taara phutechhe, dokhine baatas chutechhe
Paakhiti ghumoghore, geye utthechhe.
Aay lo aanondomoyi modhur basonto loye,
Labonno phutabi lo torulatay.

প্রমদার প্রবেশ

দে লো, সখী, দে পরাইয়ে গলে De lo sokhi View song
প্রমদা
দে লো, সখী, দে পরাইয়ে গলে,
সাধের বকুলফুলহার ।
আধফোটা' জুঁইগুলি যতনে আনিয়া তুলি,
গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
কবরী ভরিয়ে ফুলভার ।
তুলে দে লো চঞ্চল কুন্তল
কপোলে পড়িছে বারেবার ॥

Transliteration

De lo sokhi, de poraiye gole,
Saadher bokulophulohaar.
Aadhphuto jnuiguli  jatone aaniye tuli
Gnaathi gnaathi saajaye de more
Kaboree bhoriye phulobhaar.
Tule de lo chanchalo kuntal,
Kapole porichhe baarebaar.
Aaji eto shobha keno,    aanonde bibasha jeno -
Bimbaadhare haasi naahi dhore,
Laabonyo jhoriya pore dhoratole.
Sokhee, tora dekhe ja, dekhe ja -
Torun tonu eto ruporaashi
Bohite paare naa bujhi aar.
আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন Aaji eto shobha View song
প্রথমা
আজি এত শোভা কেন, আনন্দে বিবশা যেন ।
দ্বিতীয়া
বিম্বাধরে হাসি নাহি ধরে,
লাবণ্য ঝরিয়া পড়ে ধরাতলে !
প্রথমা
সখী, তোরা দেখে যা, দেখে যা,
তরুণ তনু এত রূপরাশি
বহিতে পারে না বুঝি আর ॥
সখী, বহে গেল বেলা Sokhi bohe gelo bela View song
তৃতীয়া
সখী,  বহে গেল বেলা, শুধু হাসিখেলা  এ কি আর
ভালো লাগে।

  আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,  প্রাণে কেন নাহি জাগে॥

    কবে আর হবে থাকিতে জীবন  আঁখিতে
আঁখিতে মদির মিলন–

    মধুর হুতাশে মধুর দহন  নিতি-নব
অনুরাগে॥

  তরল কোমল নয়নের জল,  নয়নে উঠিবে ভাসি,

  সে বিষাদনীরে নিবে যাবে ধীরে  প্রখর চপল হাসি।

    উদার নিশ্বাস আকুলি উঠিবে,
আশানিরাশায় পরান টুটিবে–

    মরমের আলো কপোলে ফুটিবে
শরম-অরুণরাগে॥

Transliteration

Sokhi bohe gelo bela shudhu haasikhela,
E ki aar bhaalo laage!
Aakul tiyash, premero piyas,
Praane keno naahi jaage!
Kobe aar hobe thaakite jibon
Aankhite aankhite modir milon,
Modhur hutashe modhur dahon,
Niti-nabo onurage.
Tarol komol nayoner jol
Nayone uthibe bhaasi.
Se bisad-nire nibe jaabe dhire
Prokhar chapol haasi.
Udas nishwas aakuli uthibe,
Aasha-nirashay poran tutibe,
Maromer aalo kapole phutibe
Sharomo-aruno-raage.
ওলো রেখে দে সখী Olo rekhe de sokhi View song
প্রমদা
ওলো   রেখে দে সখী, রেখে দে,   মিছে
কথা ভালোবাসা।

সুখের বেদনা, সোহাগযাতনা,    বুঝিতে পারি না
ভাষা॥

ফুলের বাঁধন, সাধের কাঁদন,    পরান সঁপিতে
প্রাণের সাধন,

লহো-লহো ব’লে পরে আরাধন–   পরের চরণে আশা॥

তিলেক দরশ পরশ মাগিয়া   বরষ বরষ কাতরে জাগিয়া

পরের মুখের হাসির লাগিয়া
অশ্রুসাগরে ভাসা–

জীবনের সুখ খুঁজিবারে গিয়া    জীবনের সুখ নাশা
॥

Transliteration

Olo    rekhe de sokhi, rekhe de,   michhe katha bhaalobasa.
Sukher bedona, sohagojaatona,    bujhite paari na bhaasha.
Phuler bnaadhon saadher knaadon,    paran snopite praaner saadhon,
Laho laho bale pare aaradhan -   parer charone aasha.
Tilek darosh parosh maagiya,   baros baros kaatore jaagiya
Parer mukher haasir laagiya    oshrusagore bhaasha -
Jiboner sukh khnujibaare giya    jiboner sukh naasha.
প্রেমের ফাঁদ পাতা ভুবনে Premer phand pata View song
মায়াকুমারীগণ
   কে কোথা ধরা পড়ে কে জানে–

   গরব সব হায় কখন্ টুটে যায়,
সলিল বহে যায় নয়নে।

   এ সুখধরণীতে কেবলই চাহ নিতে,
জান না হবে দিতে আপনা–

   সুখের ছায়া ফেলি কখন যাবে চলি,
বরিবে সাধ করি বেদনা।

   কখন বাজে বাঁশি   গরব যায়
ভাসি,   পরান পড়ে আসি বাঁধনে॥

Transliteration

Premer phaad paata bhubane,
Ke kotha dhara pare ke jaane -
Garob sab haay kakhon tute jaay,    solil bohe jaay nayone.
Ei sukho-dharonite keboli chaaho nite,   jaano na habe dite aapona -
Sukher chhaaya pheli kakhon jaabe choli, boribe saadh kori bedona.
Kakhon baaje bnaashi garob jaay bhaasi,   paran pare aasi bnaadhone.

কুমারের প্রবেশ

প্রমদার প্রতি

যেয়ো না, যেয়ো না ফিরে Jeyo na jeyo na phire View song
কুমার
যেয়ো না, যেয়ো না ফিরে।

   দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে॥

   চঞ্চল সমীরসম ফিরিছ কেন   কুসুমে
কুসুমে,   কাননে কাননে।

   তোমায়   ধরিতে চাহি, ধরিতে পারি
নে,   তুমি গঠিত যেন স্বপনে–

   এসো হে, তোমারে বারেক দেখি
ভরিয়ে আঁখি, ধরিয়ে রাখি যতনে॥

   প্রাণের মাঝে তোমারে ঢাকিব,
ফুলের পাশে বাঁধিয় রাখিব–

   তুমি   দিবসনিশি রহিবে
মিশি   কোমল প্রেমশয়নে॥

Transliteration

Jeyo na, jeyo na phire -
Dnaarao baarek dnaarao hridayo-aasone.
Chanchalo samiro-samo phirichho keno
Kusume kusume kaanone kaanone.
Tomaay dhorite chaahi, dhorite paari ne -
Tumi gothito jeno swapone.
Eso hey, tomare baarek dekhi bhoriye aankhi,
Dhoriye raakhi jatone.
Praaner maajhe tomare dhaakibo,
Phuler paashe bnaadhiye raakhibo,
Tumi dibaso-nishi rohibe mishi
Komal premoshayone.
কে ডাকে ! আমি কভু ফিরে নাহি চাই Ke dake ami kobhu 1 View song
প্রমদা
কে ডাকে ! আমি কভু ফিরে নাহি চাই ।
কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে,
আমি শুধু বহে চলে যাই ॥
পরশ পুলক-রস ভরা রেখে যাই, নাহি দিই ধরা ।
উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস,
বনে বনে উঠে হা-হুতাশ—
চকিতে শুনিতে শুধু পাই— চলে যাই ।
আমি কভু ফিরে নাহি চাই ॥

Transliteration

Ke daake !  Aami kobhu phire naahi chaai.
Kato phul phute otthe, kato phul jaay tute,
Aami shudhu bohe chole jaai.
Parosh pulako-raso bhora, rekhe jaai naahi dei dhara.
Ure aase phulobaas, latapaata phele shwaas,
Bone bone otthe ha-hutas -
Chokite shunite shudhu paai -  chole jaai.
Aami kobhu phire naahi chaai.

অশোকের প্রবেশ

এসেছি গো এসেছি Esechhi go esechhi View song
অশোক
এসেছি গো
এসেছি,   মন দিতে এসেছি   যারে
ভালো বেসেছি।

     ফুলদলে ঢাকি
মন   যাব রাখি চরণে,

     পাছে   কঠিন
ধরণী পায়ে বাজে।

     রেখো   রেখো
চরণ হৃদি-মাঝে।

     নাহয়   দ’লে
যাবে,   প্রাণ ব্যথা পাবে–

     আমি তো
ভেসেছি, অকূলে ভেসেছি॥

Transliteration

Esechhi go esechhi,    mon dite esechhi,   jaare bhalo besechi.
Phulodale dhaaki mon    jaabo raakhi charone,
Paachhe    kotthin dharonee paaye baaje -
Rekho   rekho charon hridimaajhe -
Naahoy    dole jaabe, praan bathya paabe -
Aami to   bhesechi, akule bhesechhi.
ওকে বলো, সখী বলো, কেন মিছে করে ছল— Oke bolo sokhi bolo View song
প্রমদা
ওকে বলো, সখী বলো, কেন মিছে করে ছল—
মিছে হাসি কেন, সখী, মিছে আঁখিজল ॥
জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা—
কে জানে কোথায় সুধা কোথা হলাহল ॥

Transliteration

Oke balo sokhi balo, keno michhe kare chhalo,
Michhe haasi keno sokhi, michhe aankhijalo !
Jaani ne premero dhaara, bhaye taai hoi saara,
Ke jaane kothay sudha kotha halaahalo.
Knaadite jaane na era, knaadaite jaane kal -
Mukher bachon shune michhe ki hoibe phal.
Prem niye shudhu khela praan niye helaphela,
Phire jaai ei bela, chal, sokhi chal.
কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল— Knaadite jaane na View song
সখীগণ
কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল—
মুখের বচন শুনি মিছে কী হইবে ফল ।
প্রেম নিয়ে শুধু খেলা, প্রাণ নিয়ে হেলাফেলা—
ফিরে যাই এই বেলা, চলো সখী, চলো ॥

প্রস্থান

প্রেমের ফাঁদ পাতা ভুবনে Premer phand pata View song
মায়াকুমারীগণ
   কে কোথা ধরা পড়ে কে জানে–

   গরব সব হায় কখন্ টুটে যায়,
সলিল বহে যায় নয়নে।

   এ সুখধরণীতে কেবলই চাহ নিতে,
জান না হবে দিতে আপনা–

   সুখের ছায়া ফেলি কখন যাবে চলি,
বরিবে সাধ করি বেদনা।

   কখন বাজে বাঁশি   গরব যায়
ভাসি,   পরান পড়ে আসি বাঁধনে॥

Transliteration

Premer phaad paata bhubane,
Ke kotha dhara pare ke jaane -
Garob sab haay kakhon tute jaay,    solil bohe jaay nayone.
Ei sukho-dharonite keboli chaaho nite,   jaano na habe dite aapona -
Sukher chhaaya pheli kakhon jaabe choli, boribe saadh kori bedona.
Kakhon baaje bnaashi garob jaay bhaasi,   paran pare aasi bnaadhone.

Scene 4

কানন

অমর, কুমার ও অশোক

মিছে ঘুরি এ জগতে কিসের পাকে, Michhe ghuri e jagote View song
অমর
মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,
মনের বাসনা যত মনেই থাকে ॥
বুঝিয়াছি এ নিখিলে চাহিলে কিছু না মিলে,
এরা, চাহিলে আপন মন গোপনে রাখে ।
এত লোক আছে, কেহ কাছে না ডাকে ॥

Transliteration

Michhe ghuri e jagote kiser paake,
Moner baasona jato monei thaake.
Bujhiyachhi e nikhile, chaahile kichhu na mile,
Era, chaahile aapon mon gopane raakhe.
Eto lok aachhe, keho kaachhe na daake.
তারে দেখাতে পারি নে কেন প্রাণ Tare dekhate pari ne View song
অশোক
তারে দেখাতে পারি নে কেন প্রাণ   খুলে গো।

বুঝাতে পারি নে হৃদয়বেদনা॥

   কেমনে সে হেসে চলে যায়,   কোন্
প্রাণে ফিরেও না চায়–

এত সাধ এত প্রেম করে অপমান॥

   এত  ব্যথাভরা ভালোবাসা কেহ দেখে
না,   প্রাণে গোপনে রহিল।

এ প্রেম কুসুম যদি হ’ত   প্রাণ হতে ছিঁড়ে লইতাম,

তার   চরণে করিতাম দান।

   বুঝি সে তুলে নিত না, শুকাতো
অনাদরে,   তবু তার সংশয় হ’ত অবসান॥

Transliteration

Taare dekhte paari ne keno praan khule go.
Keno bujhate paari ne hridoyobedona.
Kemone se hese chole jaay,
Kon praane phireo na chaay,
Eto saadh eto prem kare apomaan.
Eto byathabhora bhaalobasa keho dekhe na,
Praane gopane rohilo.
E prem kusum jadi hoto
Praan hote chnire loitam,
Taar charone koritam daan
Bujhi se tule nito na, sukato anadare,
Tobu taar sangsoy hato abosan.

কুমারসখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি পরের মন নিয়ে কী হবে । আপন মন যদি বুঝিতে নারি পরের মন বুঝে কে কবে ॥

অমরঅবোধ মন লয়ে ফিরি ভবে, বাসনা কাঁদে প্রাণে হা হা রবে— এ মন দিতে চাও দিয়ে ফেলো কেন গো নিতে চাও মন তবে ॥ স্বপনসম সব জানিয়ো মনে, তোমার কেহ নাই এ ত্রিভুবনে— যে জন ফিরিতেছে আপন আশে তুমি ফিরিছ কেন তাহার পাশে । নয়ন মেলি শুধু দেখে যাও, হৃদয় দিয়ে শুধু শান্তি পাও ।

তোমারে মুখ তুলে চাহে না যে, Aapon mon niye View song
কুমার
তোমারে মুখ তুলে চাহে না যে,
 থাক্ সে আপনার গরবে ॥
আমি জেনে শুনে বিষ Ami jene shune bish View song
অশোক
আমি জেনে শুনে বিষ করেছি পান ।
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ ॥
যতই দেখি তারে ততই দহি,
আপন মনোজ্বালা নীরবে সহি,
তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি—
লই গো বুক পেতে অনলবাণ ॥
যতই হাসি দিয়ে দহন করে,
ততই বাড়ে তৃষা প্রেমের তরে,
প্রেম-অমৃতধারা ততই যাচি
যতই করে প্রাণে অশনি দান ॥

Transliteration

Aami jene shune bish korechhi paan.
Praanero aasha chhere snopechhi praan.
Jatoi dekhi taare tatoi dohi,
Apono monojwaala nirobe sohi,
Tobu paari ne dure jete, morite aasi -
Loi go buk pete anolobaan.
Jatoi haasi niye dahano kare
Tatoi baare trisha premero tare,
Premo-amiritodhaara jatoi jaachi,
Tatoi kore praane ashoni daan.

অমরভালোবেসে যদি সুখ নাহি তবে কেন— তবে কেন মিছে ভালোবাসা ।

অশোকমন দিয়ে মন পেতে চাহি ।

অমর ও কুমারওগো, কেন— ওগো, কেন মিছে এ দুরাশা ॥

অশোকহৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে ।

অমর ও কুমারওগো, কেন— ওগো, কেন মিছে এ পিপাসা ॥

অমরআপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কী অভাব আছে । আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ, কোকিলকূজিত কুঞ্জ ।

অশোকবিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়, এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায় জীবন যৌবন গ্রাসে ।

ভালোবেসে যদি সুখ নাহি Bhalobese jodi sukh View song
অমর ও কুমার
ওগো, কেন—
 তবে কেন মিছে এ কুয়াশা ॥

Transliteration

Bhaalobese jodi sukho naahi
Tabe keno -
Tabe keno michhe bhaalobasa.
Mon diye mon pete chaahi.
Ogo keno -
Ogo keno michhe e durasha.
Hridaye jwaalaye baasonar shikha,
Nayoane saajaye maayamorichika,
Shudhu ghure morubhume
Ogo keno -
Ogo keno michhe e pipasa.
Aaponi je aachhe aaponar kaachhe
Nikhilo jagote ki abhab aachhe.
Aachhe mondo somiron, pushpobibhusan,
Kokilokujito kunjo.
Bishwocharaacharo lupto hoye jaay,
E ki ghor prem andhoraahu-praay
Jiban jauban graase.
Tabe keno -
Tabe keno michhe e kuwasha.
দেখো চেয়ে দেখো ওই কে আসিছে Dekho cheye dekho oi View song
মায়াকুমারীগণ
দেখো চেয়ে, দেখো ঐ কে আসিছে !
চাঁদের আলোতে কার হাসি হাসিছে ।
হৃদয়দুয়ার খুলিয়ে দাও,
প্রাণের মাঝারে তুলিয়ে লও,
ফুলগন্ধ সাথে তার সুবাস ভাসিছে ॥

Transliteration

Dekho cheye dekho oi ke aasichhe !
Chnaader aalote kaar haasi haasichhe.
Hridayo-duwar khuliye daao,  praaner maajhare tuliye lawo,
Phulogandho saathe taar subas bhaasichhe.

প্রমদা ও সখীগণের প্রবেশ

প্রমদাসুখে আছি সুখে আছি, সখা, আপন মনে ।

প্রমদা ও সখীগণকিছু চেয়ো না, দূরে যেয়ো না— শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি ।

প্রমদাসখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিত মধুর বাণী আড়ালে গাবে গান । গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি ।

প্রমদা ও সখীগণমন চেয়ো না, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি ।

সুখে আছি, সুখে আছি সখা, আপনমনে Sukhe achhi sukhe View song
প্রমদা
সুখে আছি, সুখে আছি
সখা, আপনমনে।

     কিছু  চেয়ো না, দূরে যেয়ো না,

     শুধু  চেয়ে দেখো, শুধু  ঘিরে থাকো
কাছাকাছি॥

     সখা,  নয়নে শুধু
জানাবে প্রেম,  নীরবে দিবে প্রাণ,

     রচিয়া ললিতমধুর বাণী
আড়ালে গাবে গান।

     গোপনে তুলিয়া কুসুম
গাঁথিয়া  রেখে যাবে মালাগাছি।

     মন  চেয়ো না, শুধু
চেয়ে থাকো, শুধু  ঘিরে থাকো কাছাকাছি॥

     মধুর জীবন, মধুর
রজনী,  মধুর মলয়বায়।

     এই  মাধুরীধারা বহিছে
আপনি,  কেহ কিছু নাহি চায়।

     আমি  আপনার মাঝে আপনি
হারা,  আপন সৌরভে সারা–

     যেন  আপনার মন আপনার
প্রাণ  আপনারে সঁপিয়াছি॥

Transliteration

Sukhe aachhi sukhe aachhi sokha aapon mone.
Kichhu cheyo na dure jeo na,
Sudhu cheye dekho, sudhu ghire thaako kaachhakaachhi.
Sokha nayone sudhu jaanabe prem, nirobe dibe praan,
Rochiya lolito modhur baani aarale gabo gaan.
Gopone tuliya kusum gnaathiya rekhe jaabe maalagaachhi.
Mon cheyo na sudhu cheye thaako sudhu ghire thaako kaachhakaachhi.
Modhur jiban, modhur rajoni, modhur molay-baay.
Ei maadhuridhaara bohichhe aaponi, keho kichhu naahi chaay.
Aami aaponar maajhe aaponi haara aapon saurabhe saara,
Jeno aaponar mon, aaponar praan, aaponare snopiyachhi.

অশোকভালোবেসে দুখ সেও সুখ, সুখ নাহি আপনাতে ।

না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে Bhalobese dukh seo sukh View song
প্রমদা ও সখীগণ
না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে ॥

Transliteration

Bhaalobese dukh seo sukh, sukh naahi aaponate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Mon daao daao, daao sokhee, daao parer haate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Sukher shishir nimeshe shukaay, sukh cheye dukh bhaalo -
Aano sajalo bimalo prem chhalochhalo nolinonayonopaate.
Naa, naa, naa, sakha, mora  bhuli ne chhalonate.
Robir kirane phutiya nolinee aaponi tutiya jaay.
Sukh paay taay se.
Chiro  kolikajanom ke kore bahon chiro shishiroraate.
Naa, naa, naa, sakha, mora  bhuline chhalonate.

কুমারমন দাও দাও, দাও সখী, দাও পরের হাতে ।

না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে Bhalobese dukh seo sukh View song
প্রমদা ও সখীগণ
না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে ॥

Transliteration

Bhaalobese dukh seo sukh, sukh naahi aaponate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Mon daao daao, daao sokhee, daao parer haate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Sukher shishir nimeshe shukaay, sukh cheye dukh bhaalo -
Aano sajalo bimalo prem chhalochhalo nolinonayonopaate.
Naa, naa, naa, sakha, mora  bhuli ne chhalonate.
Robir kirane phutiya nolinee aaponi tutiya jaay.
Sukh paay taay se.
Chiro  kolikajanom ke kore bahon chiro shishiroraate.
Naa, naa, naa, sakha, mora  bhuline chhalonate.

অশোকসুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো— আনো সজল বিমল প্রেম ছলছল নলিননয়নপাতে ।

না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে Bhalobese dukh seo sukh View song
প্রমদা ও সখীগণ
না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে ॥

Transliteration

Bhaalobese dukh seo sukh, sukh naahi aaponate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Mon daao daao, daao sokhee, daao parer haate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Sukher shishir nimeshe shukaay, sukh cheye dukh bhaalo -
Aano sajalo bimalo prem chhalochhalo nolinonayonopaate.
Naa, naa, naa, sakha, mora  bhuli ne chhalonate.
Robir kirane phutiya nolinee aaponi tutiya jaay.
Sukh paay taay se.
Chiro  kolikajanom ke kore bahon chiro shishiroraate.
Naa, naa, naa, sakha, mora  bhuline chhalonate.

কুমাররবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়, সুখ পায় তায় সে । চির কলিকাজনম, কে করে বহন চির শিশিররাতে ।

না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে Bhalobese dukh seo sukh View song
প্রমদা ও সখীগণ
না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে ॥

Transliteration

Bhaalobese dukh seo sukh, sukh naahi aaponate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Mon daao daao, daao sokhee, daao parer haate.
Naa, naa, naa, sakha, mora bhuli ne chhalonate.
Sukher shishir nimeshe shukaay, sukh cheye dukh bhaalo -
Aano sajalo bimalo prem chhalochhalo nolinonayonopaate.
Naa, naa, naa, sakha, mora  bhuli ne chhalonate.
Robir kirane phutiya nolinee aaponi tutiya jaay.
Sukh paay taay se.
Chiro  kolikajanom ke kore bahon chiro shishiroraate.
Naa, naa, naa, sakha, mora  bhuline chhalonate.
ওই কে গো হেসে চায় Oi ke go hese chay View song
অমর
ওই কে গো হেসে চায়, চায় প্রাণের পানে ।
গোপনে হৃদয়তলে কী জানি কিসের ছলে আলোক হানে ।
এ প্রাণ নূতন করে কে যেন দেখালে মোরে,
বাজিল মরমবীণা নূতন তানে ॥
এ পুলক কোথা ছিল, প্রাণ ভরি বিকশিল—
তৃষা-ভরা তৃষা-হরা এ অমৃত কোথা ছিল !
কোন্ চাঁদ হেসে চাহে, কোন্ পাখি গান গাহে,
কোন্ সমীরণ বহে লতাবিতানে ॥

Transliteration

Oi ke go hese chaay, chaay praanero paane.
Gopano hridayo tole, ki jaani kiser o chhole
Aalok haane.
Hey praan nuton kore ke jeno dekhale more,
Baajilo maromo-bina nutono taane.
E pulak kotha chhilo praano bhori bikoshilo -
Trisha-bhoraa trisha-horaa e amrito kotha chhilo.
Kon chnaad hnese chaahe, kon paakhi gaan gaahe,
Kon somiron bahe latabitane.

প্রমদাদূরে দাঁড়ায়ে আছে, কেন আসে না কাছে । ওলো যা, তোরা, যা সখী, যা শুধা গে, ওই আকুল অধর আঁখি কী ধন যাচে ॥

সখীগণছী, ওলো ছী, হল কী, ওলো সখী !

প্রথমালাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল !

তৃতীয়াকেমনে যাব, কী শুধাব ।

প্রথমালাজে মরি, কী মনে করে পাছে ।

ওলো যা, তোরা যা সখী, যা শুধা গে, Dure daraye achhe View song
প্রমদা
ওলো যা, তোরা যা সখী, যা শুধা গে,
ওই আকুল অধর আঁখি কী ধন যাচে ॥

Transliteration

Dure dnaaraye aachhe, keno aase naa kaachhe.
Olo    ja, tora ja sokhee, ja shudha ge,
Oi     aakul adhar aankhi ki dhan jaache.
Chhi, olo chhi, holo ki, olo sokhi.
Laajbnaadh ke bhaangilo, eto dine sharom tutilo.
Kamone jaabo, ki shudhabo.
Laaje mori, ki mone kore paachhe.
Olo    ja, tora ja sokhee, ja shudha ge,
Oi     aakul adhar aankhi ki dhan jaache.
প্রেমপাশে ধরা পড়েছে দুজনে Premo pase dhora View song
মায়াকুমারীগণ
প্রেম-পাশে ধরা পড়েছে দু-জনে,
দেখো দেখো, সখী, চাহিয়া
দুটি ফুল খসে ভেসে গেল ওই,
প্রণয়ের স্রোত বাহিয়া ।
চাঁদিনী যামিনী, মধু সমীরণ,
আধো ঘুমঘোর, আধো জাগরণ,
চোখোচোখি হতে ঘটালে প্রমাদ
কুহুস্বরে পিক গাহিয়া—
দেখো দেখো সখী চাহিয়া ।

Transliteration

Premo paashe dhara porechhe dujone
Dekho dekho, sokhi, chaahiya !
Duti phul khose bhese gelo oi,
Pronoyer srote bohiya.
Chnaadini jaamini, modhu somiron,
Aadho ghumoghor, aadho jaagoran,
Chokhochokhi hote ghataale promaad,
Kuhusware piko gaahiya -
Dekho dekho, sokhi, chaahiya !

অমরের প্রতি

সখীগণওগো, দেখি, আঁখি তুলে চাও— তোমার চোখে কেন ঘুমঘোর ।

অমরআমি কী যেন করেছি পান— কোন্ মদিরারসভোর । আমার চোখে তাই ঘুমঘোর ।

সখীগণছি ছি ছী ।

সখী, ক্ষতি কী Ogo dekhi akhi tule chao View song
অমর
সখী, ক্ষতি কী ।
 এ ভবে কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
 কেহ বা আলসে চলিতে না চায়,
 কেহ বা আপনি স্বাধীন, কাহারো
 কাহারো নয়নে লেগেছে ঘোর ॥

Transliteration

Ogo dekhi, aankhi tule chaao,
Tomar chokhe keno ghumoghor.
Aami ki jeno korechhi paan,
Kon modira raso-bhor.
Aamar chokhe taai ghumoghor.
Chhi chhi chhi.
Sokhi, khoti ki.
(E bhabe) keho gyani oti, keho bhola mon -
Keho socheton, keho acheton -
Kaaharo nayone haasir kiron,
Kaaharo nayone lore -
Aamar chokkhe shudhu ghumoghor.
Sakha keno go achalopraay
Hetha, dnaaraye toruchhaay.
Sokhi, abash hridaye bhaare charon cholite naahi chaay,
Taai dnaaraye toru chaay,
Chhi chhi chhi.
Sokhi, khoti ki.
(E bhabe) keho pore thaake, keho chole jaay,
Keho ba aalose cholite na chaay,
Keho ba aaponi swaadhin, kaaharo
Charone porechhe dor.
Kaaharo nayone legechhe ghor.

সখীগণসখা, কেন গো অচলপ্রায় হেথা দাঁড়ায়ে তরুছায় ।

অমরসখী, অবশ হৃদয়ভারে, চরণ চলিতে নাহি চায়, তাই দাঁড়ায়ে তরুছায় ।

সখীগণছি ছি ছী ।

সখী, ক্ষতি কী Ogo dekhi akhi tule chao View song
অমর
সখী, ক্ষতি কী ।
 এ ভবে কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
 কেহ বা আলসে চলিতে না চায়,
 কেহ বা আপনি স্বাধীন, কাহারো
 কাহারো নয়নে লেগেছে ঘোর ॥

Transliteration

Ogo dekhi, aankhi tule chaao,
Tomar chokhe keno ghumoghor.
Aami ki jeno korechhi paan,
Kon modira raso-bhor.
Aamar chokhe taai ghumoghor.
Chhi chhi chhi.
Sokhi, khoti ki.
(E bhabe) keho gyani oti, keho bhola mon -
Keho socheton, keho acheton -
Kaaharo nayone haasir kiron,
Kaaharo nayone lore -
Aamar chokkhe shudhu ghumoghor.
Sakha keno go achalopraay
Hetha, dnaaraye toruchhaay.
Sokhi, abash hridaye bhaare charon cholite naahi chaay,
Taai dnaaraye toru chaay,
Chhi chhi chhi.
Sokhi, khoti ki.
(E bhabe) keho pore thaake, keho chole jaay,
Keho ba aalose cholite na chaay,
Keho ba aaponi swaadhin, kaaharo
Charone porechhe dor.
Kaaharo nayone legechhe ghor.
ওকে বোঝা গেল না Oke bojha gelo na View song
সখীগণ
ওকে বোঝা গেল না— চলে আয়, চলে আয় ।
ও কী কথা যে বলে সখী, কী চোখে যে চায় !
চলে আয়, চলে আয় ॥
লাজ টুটে শেষে মরি লাজে, মিছে কাজে,
ধরা দিবে না যে, বলো কে পারে তায় ।
আপনি সে জানে তার মন কোথায় ।
চলে আয়, চলে আয় ॥

Transliteration

Oke bojha gelo na -  chole aay, chole aay.
Oki ki katha je bale sokhi, ki chokhe je chaay.
Chole aay, chole aay.
Laaj tute sheshe mori laaje
Michhe kaaje,
Dhara dibe na je, balo ke paare taay.
Aapni se jaane taar mon kothay.
Chole aay, chole aay.

প্রস্থান

প্রেমপাশে ধরা পড়েছে দুজনে Premo pase dhora View song
মায়াকুমারীগণ
প্রেম-পাশে ধরা পড়েছে দু-জনে,
দেখো দেখো, সখী, চাহিয়া
দুটি ফুল খসে ভেসে গেল ওই,
প্রণয়ের স্রোত বাহিয়া ।
চাঁদিনী যামিনী, মধু সমীরণ,
আধো ঘুমঘোর, আধো জাগরণ,
চোখোচোখি হতে ঘটালে প্রমাদ
কুহুস্বরে পিক গাহিয়া—
দেখো দেখো সখী চাহিয়া ।

Transliteration

Premo paashe dhara porechhe dujone
Dekho dekho, sokhi, chaahiya !
Duti phul khose bhese gelo oi,
Pronoyer srote bohiya.
Chnaadini jaamini, modhu somiron,
Aadho ghumoghor, aadho jaagoran,
Chokhochokhi hote ghataale promaad,
Kuhusware piko gaahiya -
Dekho dekho, sokhi, chaahiya !

Scene 5

কানন

দিবস রজনী আমি যেন কার Dibaso rajani ami View song
অমর
দিবস রজনী আমি যেন
কার   আশায় আশায় থাকি।

তাই     চমকিত মন, চকিত
শ্রবণ,   তৃষিত আকুল আঁখি॥

চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,   সদা মনে হয় যদি দেখা পাই–

‘কে আসিছে’ বলে চমকিয়ে চাই     কাননে
ডাকিলে পাখি॥

     জাগরণে তারে না দেখিতে
পাই,   থাকি স্বপনের আশে–

     ঘুমের আড়ালে যদি ধরা
দেয়   বাঁধিব স্বপনপাশে।

     এত ভালোবাসি, এত যারে
চাই,   মনে হয় না তো সে যে কাছে নাই–

যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি॥

Transliteration

Dibaso rajoni aami jeno kaar    aashay aashay thaaki.
Taai chamokito mon, chokito shrobano,    trishito aakulo aankhi.
Chanchol hoye ghurya berai,    sada mone hoy jodi dheka paai -
'Ke ashiche' bole chamokiye chaai    kaanone daakile paakhi.
Jaagorone taare na dekhite paai,    thaaki swaponer aashe -
Ghumer aarale jodi dhara dey    bnaadhibo swaponopaashe.
Eto bhaalobasi, eto jaare chaai,    mone hoy na to se je kaachhe naai -
Jeno e baasona byakulo aabege,    taahare aanibe daaki.

প্রমদা, সখীগণ, অশোক ও কুমারের প্রবেশ

কুমারসখী, সাধ করে যাহা দেবে তাই লইব ।

সখীগণআহা, মরি মরি, সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন ॥

কুমারদাও যদি ফুল, শিরে তুলে রাখিব ।

সখী । দেয় যদি কাঁটা ?

কুমারতাও সহিব ।

সখীগণআহা, মরি মরি, সাধের ভিখারি, তুমি মনে মনে চাহ প্রাণমন ॥

কুমারযদি এক বার চাও, সখী, মধুর নয়ানে ওই আঁখি-সুধা-পানে চিরজীবন মাতি রহিব ।

সখীগণযদি কঠিন কটাক্ষ মিলে ?

কুমারতাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব ।

সখী, সাধ করে যাহা দেবে Sokhi sadh kore jaha View song
সখীগণ
আহা, মরি মরি, সাধের ভিখারি,
তুমি মনে মনে চাহ প্রাণমন ॥

Transliteration

Sokhi, saadh kore jaaha dibe taai loibo.
Aaha, mori mori,saadher bhikhari,
Tumi mone mone chaaho praanomon.
Daao jodi phul, shire tule raakhibo.
Deho jodi knaata?
Taao sohibo.
Aaha, mori mori,saadher bhikhari,
Tumi mone mone chaaho praanomon.
Jodi ekbaar chaao, sokhi, modhur nayone
Oi aankhi-sudha-paane chirojeeban bohibo.
Aaha, mori mori,saadher bhikhari,
Tumi mone mone chaaho praanomon.
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল Ami hridayer katha View song
প্রমদা
আমি   হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না
কেহ।

 সে তো   এল না যারে সঁপিলাম
এই   প্রাণ মন দেহ॥

সে কি   মোর তরে পথ চাহে,   সে
কি   বিরহগীত গাহে

যার   বাঁশরিধ্বনি শুনিয়ে আমি
ত্যজিলাম গেহ॥

Transliteration

Aami hridayer katha bolite byakul, shudhailo na keho.
Se to    elo na, jaare snopilam ei praan mon deho.
Se ki     mor tare patho chaahe,    se ki    birahogito gaahe
Jaar    bnaashoridhwoni shuniye aami    tyajilam geho.
নিমেষের তরে শরমে বাধিল Nimesher tare sharome 1 View song
মায়াকুমারীগণ
নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।

 জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরমবেদনা॥

চোখে চোখে সদা রাখিবারে সাধ–   পলক পড়িল, ঘটিল বিষাদ।

মেলিতে নয়ন মিলালো স্বপন   এমনি প্রেমের ছলনা॥

Transliteration

Nimisher tare sharome baadhilo,
Maromer katha holo na.
Janomer tare taahari laagiye
Rohilo maromo-bedona.

প্রমদার প্রতি

অশোকওগো সখী, দেখি, দেখি মন কোথা আছে ।

সখীগণকত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে ॥

অশোককী মধু, কী সুধা, কী সৌরভ, কী রূপ রেখেছ লুকায়ে !

সখীগণকোন্ প্রভাতে কোন্ রবির আলোকে দিবে খুলিয়ে কাহার কাছে ॥

অশোকসে যদি না আসে এ জীবনে, এ কাননে পথ না পায় ।

ওগো সখী, দেখি দেখি Ogo sokhi dekhi dekhi View song
সখীগণ
ওগো সখী, দেখি দেখি,   মন কোথা
আছে।

   কত   কাতর হৃদয় ঘুরে
ঘুরে   হেরো   কারে যাচে॥

   কী মধু, কী সুধা, কী সৌরভ,   কী
রূপ রেখেছ লুকায়ে–

   কোন্ প্রভাতে, ও কোন্ রবির
আলোকে   দিবে খুলিয়ে কাহার কাছে॥

   সে যদি না আসে এ জীবনে,   এ কাননে
পথ না পায়।

   যারা এসেছে তারা বসন্ত ফুরালে
নিরাশপ্রাণে ফেরে পাছে॥

Transliteration

Ogo sokhi, dekhi dekhi, mon kotha aachhe.
Kato kaator hriday ghure ghure, hero kaare jaache.
Ki modhu ki sudha ki sourabh,   ki rup rekhechho lukaaye -
Kon probhate o kon robir aaloke   dibe khuliya kaahar kaachhe.
Se jodi na aase e jibone,    e kaanone path na paay !
Jaara esechhe taara basonto phurale    nirashpraane phere paachhe.
এ তো খেলা নয়, খেলা নয় E to khela noy View song
প্রমদা
এ তো   খেলা নয়, খেলা নয়–এ যে হৃদয়দহনজ্বালা সখী॥

এ যে    প্রাণভরা
ব্যাকুলতা,   গোপন মর্মের ব্যথা,

এ যে   কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা॥

কে যেন সতত মোরে   ডাকিয়ে আকুল করে–

যাই-যাই করে প্রাণ, যেতে পারি নে।

যে কথা বলিতে চাহি   তা বুঝি বলিতে নাহি–

          কোথায়
নামায়ে রাখি,   সখী,   এ প্রেমের
ডালা।

যতনে গাঁথিয়ে শেষে   পরাতে পারি নে মালা॥

Transliteration

E to khela noy, khela noy -   e je hridayodahonojwaala sokhi.
E praanbhara byakulata,   gopan mormer byatha,
E je, kaahar charonoddeshe jiban maron dhaala.
Ke  jeno satoto more    daakia aakul kare,
Jaai jaai kare praan, jete paari ne.
Je katha bolite chaahi,   ta bujhi bolite naahi -
Kothay naamaye raakhi, sokhi, e premer daala.
Jatone gnaathia sheshe, parate paarine maala sokhi.
সে জন কে, সখী, বোঝা গেছে Se jon ke sokhi View song
প্রথমা সখী
সে জন কে, সখী, বোঝা গেছে
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে ।
দ্বিতীয়া ও তৃতীয়া । ও সে কে, কে, কে !
প্রথমা
ওই-যে তরুতলে বিনোদমালা গলে,
না জানি কোন্ ছলে বসে রয়েছে ।
দ্বিতীয়া
সখী, কী হবে—
ও কি কাছে আসিবে কভু ! কথা কবে !
তৃতীয়া
ও কি প্রেম জানে ! ও কি বাঁধন মানে !
ও কী মায়াগুণে মন লয়েছে ।
দ্বিতীয়া
বিভল আঁখি তুলে আঁখি-পানে চায়,
যেন পথ ভুলে এল কোথায় ওগো !
তৃতীয়া
যেন কোন্ গানের স্বরে শ্রবণ আছে ভরে,
যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছে ॥

Transliteration

Se jan ke, sokhi, bojha gechhe
Aamader sokhi jaare monpraan snopechhe.
O se ke, ke, ke !
Oi - je tarutole binodmaala gole
Naa jaani kon chhole bose royechhe.
Sokhi, ki hobe –
O ki kaachhe aashibe kobhu ! Katha kabe !
O ki prem jaane ! O ki bnaadhon maane !
O ki maayagune mon loyechhe.
Bibhol aankhi tule aankhi paane chaay,
Jeno kon path bhule elo kothay ogo !
Jeno kon gaaner sware, shrobon aachhe bhore.
Jeno kon chnaader aaloy magno hoyechhe.
ওই মধুর মুখ জাগে মনে Oi modhur mukh jage View song
অমর
ওই মধুর মুখ জাগে মনে।

ভুলিব না এ জীবনে,   কী স্বপনে কী জাগরণে॥

তুমি জান বা না জান

মনে সদা যেন মধুর বাঁশরি বাজে–

হৃদয়ে সদা আছ ব’লে।

আমি   প্রকাশিতে পারি নে,   শুধু
চাহি কাতরনয়নে॥

Transliteration

Oi modhur mukho jaage mone.
Bhulibo na e jibane,   ki swapone ki jaagorane.
Tumi jaano ba na jaano
Mone sada jeno modhur bnaashori baaje -
Hridaye sada aachho bole.
Aami prokashite paari ne,    sudhu chaahi kaatar nayone.
তারে কেমনে ধরিবে, সখী Tare kemone dhoribe View song
সখীগণ
তারে   কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে।
প্রথমা
তারে   কেমনে কাঁদাবে যদি আপনি কাঁদিলে॥
দ্বিতীয়া
যদি   মন পেতে চাও মন রাখো গোপনে।
তৃতীয়া
কে তারে বাঁধিবে তুমি আপনায় বাঁধিলে॥
সকলে
কাছে   আসিলে তো কেহ কাছে রহে না।

কথা   কহিলে তো কেহ কথা কহে না।
প্রথমা
হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়।
দ্বিতীয়া
হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়া সাধিলে॥

Transliteration

Taare  kemone dhoribe sokhi jodi dhara dile.
Taare  kemone knaadabe jodi aaponi knaadale
Jodi  mon pete chaao mon raakho gopone.
Ke taare bnaadhibe tumi aaponay baadhile.
Kaachhe  aasile to keho kaache rahe na.
Katha  kohileto keho katha kahe na.
Haate pele bhumitale phele chole jay.
Haasiye phiray mukh knaadiya saadhile.

নিকটে আসিয়া প্রমদার প্রতি

সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে Sakal hridoy diye View song
অমর
সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি যারে
সে কি   ফিরাতে পারে সখী!

   সংসারবাহিরে থাকি,   জানি নে
কী   ঘটে সংসারে॥

কে জানে হেথায়   প্রাণপণে প্রাণ যারে চায়

তারে   পায় কি না পায়– জানি নে–

ভয়ে ভয়ে তাই এসেছি গো   অজানা হৃদয়দ্বারে॥

তোমার সকলই ভালোবাসি– ওই রূপরাশি,

    ওই খেলা, ওই গান, ওই মধু হাসি।

ওই দিয়ে আছ ছেয়ে জীবন আমারই।

কোথায় তোমার সীমা ভুবনমাঝারে॥

Transliteration

Sakol hridoy diye bhaalobesechhi jaare   se ki phirate paare, sokhi.
Sansarbaahire thaaki jaani ne ki ghate sansare.
Ke jaane hethay   praanpone praan jaare chaay
Taare paay ki na paay, jaani ne -
Bhaye bhaye taai esechhi go ajana-hridoy-dwaare.
Tomar sakoli bhaalobasi -  oi ruporaashi,
Oi khela oi gaan oi modhuhaasi.
Oi diye aachho cheye jiban aamari.
Kothay tomar sima, bhubanomaajhare.
তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা Tumi ke go sakhire keno View song
সখীগণ
তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা ।
দ্বিতীয়া
কে জানিতে চায়, তুমি ভালোবাস, কি ভালোবাস না ॥
প্রথমা
হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,
হাসে হৃদয়বসন্তে বিকচ যৌবন ।
তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না ॥
সকলে
এসেছ কি ভেঙে দিতে খেলা—
সখীতে সখীতে এই হৃদয়ের মেলা—
দ্বিতীয়া
আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও ।
প্রথমা
জীবনের আনন্দপথ ছেড়ে দাঁড়াও ।
তৃতীয়া
দূর হতে করো পূজা হৃদয়কমল-আসনা ॥

Transliteration

Tumi ke go, sakhire keno jaanao baasona.
Ke jaanite chaay, tumi bhaalobaso, ki bhaalobaso na.
Haase chandra, haase sondhya, phullo kunjakaanon,
Haase hridayo-basonte bikacho jouban.
Tumi keno phelo shwaas, tumi keno haaso na.
Esechho ki bhenge dite khela,
Sakhite sakhite ei hridayer mela.
Aapoan dukkha aapon chhaaya loye jaao.
Jibaner aanondo-patha chherhe dnaarao.
Dur hote karo puja hridayo-kamolo-aasona.

অমরতবে সুখে থাকো, সুখে থাকো— আমি যাই— যাই ।

প্রমদাসখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই ॥

সখীগণঅধীর হয়ো না, সখী, আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে ॥

অমরছিলাম একেলা সেই আপন ভুবনে, এসেছি এ কোথায় । হেথাকার পথ জানি নে— ফিরে যাই । যদি সেই বিরামভবন ফিরে পাই ।

প্রস্থান

প্রমদাসখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই ॥

অধীর হয়ো না, সখী, Tobe shukhe thako View song
সখীগণ
অধীর হয়ো না, সখী,
 আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে ॥

Transliteration

Tabe sukhe thaako sukhe thaako-aami jaai-jaai.
Sokhi, ore daako, michhe khelay kaaj nai.
Adheera hoyo na, sokhi,
Aash metale  phere na keho,
Aash raakhile phere.
Chhilam ekela sei aapon bubhone,
Eshechhi e kothay.
Hethakaar poth jaanine - phire jaai.
Jodi sei biram-bhabon phire paai.
Sokhi, ore daako phire.
Michhe khela michhe hela kaaj naai.
Adheera hoyo na, sokhi,
Aash metale  phere na keho,
Aash raakhile phere.

প্রস্থান

নিমেষের তরে শরমে বাধিল Nimesher tare sharome 1 View song
মায়াকুমারীগণ
নিমেষের তরে শরমে বাধিল, মরমের কথা হল না।

 জনমের তরে তাহারি লাগিয়ে রহিল মরমবেদনা॥

চোখে চোখে সদা রাখিবারে সাধ–   পলক পড়িল, ঘটিল বিষাদ।

মেলিতে নয়ন মিলালো স্বপন   এমনি প্রেমের ছলনা॥

Transliteration

Nimisher tare sharome baadhilo,
Maromer katha holo na.
Janomer tare taahari laagiye
Rohilo maromo-bedona.

Scene 6

গৃহ

শান্তা। অমরের প্রবেশ

সেই শান্তিভবন ভুবন কোথা গেল— Sei shantibhaban View song
অমর
সেই শান্তিভবন ভুবন কোথা গেল—
সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যাসমীরণ,
সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন ।
সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
গৃহহারা হৃদয় লবে কাহার শরণ ।

Transliteration

Sei shaantibhaban bhuban kotha galo -
Sei robi shoshi taara, sei shokoshaanto sondhya-somiran.
Sei shobha, sei chhaaya, sei swapon.
Sei aapon hridaye aapon biram kotha gelo,
Grihohara hriday labe kaahar sharon.

Esechhi phiriye, jenechhi tomare,
Enechhi hriday tabo paaye -
Sheetal snehosudha karo daan,
Daao prem, daao shaanti, daao nutan jiban.

শান্তার প্রতি

এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে, Esechhi phiriye jenechhi View song
এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,
এনেছি হৃদয় তব পায়ে—
শীতল স্নেহসুধা করো দান,
দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন ॥
কাছে ছিলে, দূরে গেলে Kachhe chhile dure 1 View song
মায়াকুমারীগণ
কাছে ছিলে,
দূরে গেলে– দূর হতে এসো কাছে।

       ভুবন
ভ্রমিলে তুমি– সে এখনো বসে আছে॥

       ছিল না
প্রেমের আলো,   চিনিতে পারো নি ভালো–

এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে॥

       জটিল হয়েছে
জাল,   প্রতিকূল হল কাল–

       উন্মাদ
তানে তানে    কেটে গেছে তাল।

       কে জানে
তোমার বীণা   সুরে ফিরে যাবে কিনা–

নিঠুর বিধির টানে   তার ছিঁড়ে যায় পাছে॥

Transliteration

Kaachhe chhile dure gele    dur hote eso kaachhe.
Bhubano bhromile tumi – se ekhano bose aachhe.
Chhilo na premero aalo, chinite paaroni bhaalo,
Ekhan birahaanole premanol jwoliachhe !
দেখো, সখা, ভুল করে ভালোবেসো না Dekho sakha bhul kore View song
শান্তা
দেখো সখা ভুল করে ভালোবেসো না ।
আমি ভালোবাসি বলে কাছে এসো না ।
তুমি যাহে সুখী হও তাই করো সখা,
আমি সুখী হব বলে যেন হেসো না ॥
আপন বিরহ লয়ে আছি আমি ভালো—
কী হবে চির আঁধারে নিমেষের আলো !
আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই—
আমার অদৃষ্টস্রোতে তুমি ভেসো না ॥

Transliteration

Dekho, sakha, bhul kore bhaalobeso na.
Aami bhaalobasi bole kaachhe eso na.
Tumi jaahe sukhi hawo taai karo sakha,
Aami sukhi habo bole jeno heso na.
Aapon biraho loye aachhi aami bhaalo -
Ki habe chiro aandhare nimesher aalo.
Aasha chhere bhese jaai, ja habar habe taai -
Aamar adristo-srote tumi bheso na.
ভুল করেছিনু, ভুল ভেঙেছে Bhul korechhinu View song
ভুল করেছিনু, ভুল ভেঙেছে।

জেগেছি, জেনেছি– আর  ভুল নয়, ভুল নয়॥

মায়ার পিছে-পিছে  ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে–

বিঁধেছে কাঁটা প্রাণে–এ তো  ফুল নয়, ফুল নয়॥

ভালোবাসা হেলা করিব না,

খেলা করিব না নিয়ে মন– হেলা করিব না।

তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।

অতল সাগর সংসারে এ তো  কূল নয়, কূল নয়॥

Transliteration

Bhul korechinu, bhul bhengechhe.
Ebaar jegechhi, jenechhi -
Ebaar aar bhul noy, bhul noy.
Phirechhi maayar pichhe pichhe.
Jenechhi sab swapon sob michhe.
Bnidhechhe baasona-knaata praane -
E to phul noy, phul noy.
Paai jodi bhaalobasa hela koribo na,
Khela koribo na loye mon.
Oi premomoy praane loibo aashroy sokhi,
Atal saagor e songsar -
E to kul noy, kul noy.

প্রমদার সখীগণের প্রবেশ

দূর হইতে

অলি বার বার ফিরে আসে Oli bar bar phire jay View song
সখীগণ
অলি   বার
বার ফিরে যায়,   অলি বার বার ফিরে
আসে–

তবে তো ফুল বিকাশে॥
প্রথমা
কলি   ফুটিতে
চাহে ফোটে না,   মরে লাজে, মরে ত্রাসে॥

     ভুলি   মান অপমান দাও মন
প্রাণ, নিশিদিন রহো পাশে।
দ্বিতীয়া
ওগো,   আশা
ছেড়ে তবু আশা রেখে দাও   হৃদয়রতন-আশে॥

     ফিরে এসো, ফিরে এসো–
 বন   মোদিত ফুলবাসে।

     আজি   বিরহরজনী, ফুল্ল
কুসুম    শিশিরসলিলে ভাসে॥

Transliteration

Oli    baar baar phire jaay, oli baar baar phire aase -
Tabe to  phul bikaashe.
Koli    phutite chaahe phote na,   mare laaje mare traashe.
Bhuli    maan apomaan daao mon praan nishidin raho paashe.
Ogo    aasha chere tabu aasha rekhe daao,    hridoyraton-aase.
Phire    eso phire eso -   bono modito phulobaase.
Aaji birahorajoni, phullo kusum    shishirosolile bhaase.
ওই কে আমারে ফিরে ডাকে Oi ke amay phire dake View song
অমর
ওই কে আমায় ফিরে ডাকে ।
ফিরে যে এসেছে তারে কে মনে রাখে !

Transliteration

Oi ke amaay phire daake.
Phire je esechhe taare ke mone raakhe.
Aami chole enu bole kaar baaje byatha.
Kaahar moner kotha monei thaake.
Aami shudhu bujhi sokhi, sarol bhaasha,
Sarol hriday aar sarol bhaalobasa.
Tomader kato aachhe, kato mon praan,
Aamar hriday niye phelo na bipake.
বিদায় করেছ যারে নয়নজলে Biday korechho jare View song
মায়াকুমারীগণ
বিদায় করেছ যারে নয়নজলে,

    এখন ফিরাবে তারে কিসের
ছলে   গো॥

আজি মধু সমীরণে   নিশীথে কুসুমবনে

তারে কি পড়েছে মনে   বকুলতলে॥

সে দিনও তো মধুনিশি   প্রাণে গিয়েছিল মিশি,

মুকুলিত দশ দিশি   কুসুমদলে।

দুটি সোহাগের বাণী   যদি হত কানাকানি,

  যদি  ওই
মালাখানি   পরাতে গলে।

এখন ফিরাবে তারে কিসের ছলে   গো॥

মধুরাতি পূর্ণিমার   ফিরে আসে বার বার,

সে জন ফিরে না আর   যে গেছে চলে॥

ছিল  তিথি  অনুকূল,   শুধু নিমেষের
ভুল–

চিরদিন তৃষাকুল   পরান জ্বলে।

এখন ফিরাবে তারে কিসের ছলে   গো॥

Transliteration

Bidaay korechho jaare nayono-jole.
Ekhon phirabe taare kiser chhale go.
Aaji modhur somirane    nishithe kusumobone
Taare ki porechhe mone, bokulotale.
Se dino to modhu nishi praane giyechhilo mishi,
Mukulito dasho dishi, kusumodale.
Duti sohager baani, jodi hoto kaanakaani
Jodi oi maalakhaani parate gale.
Ekhon phirabe taare kiser chhale go.
Modhuraati purnimar phire aase baar baar
Se jan phere na aar je gechhe chole
Chhilo tithi onukul, shudhu nimesher bhul -
Chirodin trishakul paran jwale.
Ekhon phirabe tare kiser chhole go.
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা Aami chole enu View song
অমর
আমি চলে এনু বলে কার বাজে ব্যথা ।
কাহার মনের কথা মনেই থাকে ॥
আমি শুধু বুঝি, সখী, সরল ভাষা—
সরল হৃদয় আর সরল ভালোবাসা ।
তোমাদের কত আছে, কত মন প্রাণ,
আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে ॥
সেদিনো তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি, Sedino to madhunishi View song
মায়াকুমারীগণ
সেদিনো তো মধুনিশি প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশদিশি কুসুমদলে ।
দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি
যদি ঐ মালাখানি পরাতে গলে !
এখন ফিরাবে তারে কিসের ছলে গো ॥

অমরের প্রতি

না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে Na bujhe kare tumi View song
শান্তা
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।

ওগো,   কে আছে চাহিয়া শূন্য পথপানে–

কাহার জীবনে নাহি সুখ,   কাহার পরান জ্বলে॥

পড় নি কাহার নয়নের ভাষা,

বোঝ নি কাহার মরমের আশা,

দেখ নি ফিরে–

কার   ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ’লে॥

Transliteration

Na bujhe kaare tumi bhaasale aankhijale.
Ogo,   ke aachhe chaahiya shunyo pathopaane -
Kaahar jibone naahi sukh,    kaahar paraan jwale.
Paroni kaahar nayonero bhaasha,
Bhojhoni kaahar maromero aasha,
Dekho ni phire -
Kaar    byakul praaner saadh esechho dole.
আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে Ami kareo bujhi ne View song
অমর
আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে ।
তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে ।
ফিরিয়াছি এ ভুবন, পাই নি তো কারো মন,
গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে ।
এ সংসারে কে ফিরাবে— কে লইবে ডাকি,
আজিও বুঝিতে নারি, ভয়ে ভয়ে থাকি ।
কেবল তোমারে জানি, বুঝেছি তোমার বাণী,
তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে ॥

Transliteration

Aami  kaareo bujhi ne, shudhu bujhechhi tomare.
Tomate peyechhi aalo sangshayo-aandhare.
Phiriyachhi e bhuban,  paai ni to karo mon,
Giyechhi tomari shudhu monero maajhare.
E sangsare ke phirabe, ke loibe daaki,
Aajio bujhite naari, bhoye bhoye thaaki.
Kabol tomare jaani, bujhechhi tomar baani,
Tomate peyechhi kul akul paathare.

প্রস্থান

প্রভাত হইল নিশি কানন ঘুরে, Probhat hoilo nishi View song
সখীগণ
প্রভাত হইল নিশি কানন ঘুরে,
বিরহবিধুর হিয়া মরিল ঝুরে ॥
ম্লান শশী অস্ত গেল, ম্লান হাসি মিলাইল—
কাঁদিয়া উঠিল প্রাণ কাতর সুরে ।

Transliteration

Probhato hoilo nishi kaanono ghure,
Birho-bidhur hiya morilo jhure.
Mlaan shoshi asto gelo, mlaan haashi milailo -
Knaadi utthilo praan kaator sure.
Chal sokhi chal tobe ghorete phire
Jaak bhese mlaan aankhi nayono-neere.
Jaak phete shunnya praan, hok aasha abosaan,
Hridoy jaahare daake thaak se dure.

প্রমদার প্রবেশ

চল্ সখী, চল্ তবে ঘরেতে ফিরে— Chol sokhi chol View song
প্রমদা
চল্ সখী, চল্ তবে ঘরেতে ফিরে—
যাক ভেসে ম্লান আঁখি নয়ননীরে ।
যাক ফেটে শূন্য প্রাণ, হোক্ আশা অবসান—
হৃদয় যাহারে ডাকে থাক্ সে দূরে ॥

প্রস্থান

মধুনিশি পূর্ণিমার ফিরে আসে বার বার, Madhuraati purnimar View song
মায়াকুমারীগণ
মধুনিশি পূর্ণিমার ফিরে আসে বার বার,
সে জন ফেরে না আর যে গেছে চলে ।
ছিল তিথি অনকূল, শুধু নিমেষের ভুল—
চিরদিন তৃষাকুল পরান জ্বলে ।
এখন ফিরাবে তারে কিসের ছলে গো ॥

Scene 7

কানন

অমর শান্তা অন্যান্য পুরনারী ও পৌরজন

এস’ এস’ বসন্ত, ধরাতলে Eso eso basanta 2 View song
এসো এসো বসন্ত, ধরাতলে—
আনো মুহু মুহু নব তান,
আনো নব প্রাণ,
নব গান,
আনো গন্ধমদভরে অলস সমীরণ,
আনো বিশ্বের অন্তরে অন্তরে
নিবিড় চেতনা ।
আনো নব উল্লাসহিল্লোল,
আনো আনো আনন্দছন্দের হিন্দোলা
ধরাতলে ।
ভাঙো ভাঙো বন্ধনশৃঙ্খল,
আনো, আনো উদ্দীপ্ত প্রাণের বেদনা
ধরাতলে ।
এসো থরথর-কম্পিত
মর্মরমুখরিত
মধু সৌরভপুলকিত
ফুল-আকুল মালতীবল্লীবিতানে
সুখছায়ে মধুবায়ে ।
এসো বিকশিত উন্মুখ,
এসো চিরউৎসুক,
নন্দনপথ-চিরযাত্রী ।
আনো বাঁশরিমন্দ্রিত মিলনের রাত্রি,
পরিপূর্ণ সুধাপাত্র
নিয়ে এসো ।
এসো অরুণচরণ কমলবরন
তরুণ উষার কোলে ।
এসো জ্যোৎস্নাবিবশ নিশীথে,
এসো নীরব কুঞ্জকুটীরে,
সুখসুপ্ত সরসীনীরে ।
এসো তড়িৎ শিখাসম ঝঞ্ঝাবিভঙ্গে,
সিন্ধুতরঙ্গদোলে ।
এসো জাগরমুখর প্রভাতে,
এসো নগরে প্রান্তরে বনে,
এসো কর্মে বচনে মনে।
এসো মঞ্জীরগুঞ্জর চরণে
এসো গীতমখর কলকন্ঠে।
এসো মঞ্জুল মল্লিকামাল্যে,
এসো কোমল কিশলয়বসনে।
এসো সুন্দর যৌবনবেগে
এসো দৃপ্ত বীর, নব তেজে।
ওহে দুর্মদ, কর’ জয়যাত্রা।
চল’ জয়পরাভব সমরে—
পবনে কেশররেণু ছড়ায়ে,
চঞ্চল কুন্তল উড়ায়ে ॥

Transliteration

Eso eso basanta dhoratole –
Aanomuhu muhu nabo taan, aano nabo prrn nabo gaan.
Aanogandhomadobhare alaso samiron.
Aanobishwer antare antare nibir chetona.
Aanonabo ullasohillol,
Aanoaano aanondochhander hindola dhoratole.
Esothorothoro-kampito marmaromukhorito nabapallabopulakito
Phul-aakul malotibollibitane – sukhochhaye madhubaaye.
Esobikoshito unmukha, eso chiroutsuko nandanpothochirojaatri.
Esospandito nandito chittoniloye gaane gaane praane praane.
Esoaronocharon kamalabarana taruno ushar kole.
Esojotsnabibosho nishithe, kolokollol totini-tire.
Suhkasupta sorosi-nire. Eso eso.
Esotorit-shikha-somo jhanjhacharone sindhutarangadole.
Esojaagoromukhoro probhate.
Esonagore praantore bone
Eso kormebochone mone. Eso eso.
Esomonjirogunjaro chorine.
Esogeetomukhoro kolokontthe.
Esomonjulo mollikamaalye.
Esokomal kisholoybosone.
Esosundara, joubanabege.
Esodripto bir nobo teje.
Ohedurmad, karojoyojaatra,
Cholojoraporabhaobo-sAamare
Pabane kesharorenu chhoraye,
Chanchalo kuntal uraaye.

শান্তার প্রতি

মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে Madhur basanta esechhe View song
অমর
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে,

মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে॥

কুহকলেখনী ছুটায়ে   কুসুম তুলিছে ফুটায়ে,

লিখিছে প্রণয়কাহিনী বিবিধ বরনছটাতে॥

হেরো   পুরানো প্রাচীন ধরণী   হয়েছে
শ্যামলবরনী,

যেন যৌবনপ্রবাহ ছুটেছে কালের শাসন টুটাতে।

পুরানো বিরহ হানিছে,   নবীন মিলন আনিছে,

নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।

Transliteration

Modhuro basanto esechhe modhuro milano ghatate,
Modhuro maloyo-samire modhur milano rataate.
Kuhako lekhoni chhutaye   kusumo tulichhe phutaye,
Likhichhe pronayoksahini    bibidho baron-chhatate.
Hero    purano praachin dharoni hoyechhe shyamolobaroni,
Jeno    joubanoprobaho chhutechhe kaalero shaasono tutaate.
Purano biraho haanichhe nobino milano  aanichhe,
Nobino basanto aailo nobino jibano phutaate.
আজি আঁখি জুড়ালো Aji akhi juralo View song
স্ত্রীগণ
আজি আঁখি জুড়াল হেরিয়ে
 মনোমোহন মিলনমাধুরী, যুগল মুরতি ॥
পুরুষগণ
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
 নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে—
স্ত্রীগণ
তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি ।
 আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে ।
পুরুষগণ
হৃদয়ে পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন ।
স্ত্রীগণ
চিরদিন হেরিব হে
 মনোমোহন মিলনমাধুরী যুগল মুরতি ॥

Transliteration

Aaji aankhi juralo heriye,
Aaha    aankhi juralo heriye monomohano milanomaadhuri jugelomurati.
Phulogandhe aakul kare,    baaje bnaashori udaas sware,
Nikunjo plaabito chandrokore -
Taari maajhe     monomohano milanomaadhuri, jugelomurati.
Aano aano phulmaala,    daao dnohe bnaadhiye.
Hridaye poshibe phulopaash, akkhayo habe premobandhano.
Chirodin heribo hey   monomohano milanomaadhuri jugalomurti.

প্রমদা ও সখীগণের প্রবেশ

এ কি স্বপ্ন ! এ কি মায়া ! E ki swapno e ki maya View song
অমর
এ কি স্বপ্ন ! এ কি মায়া !
এ কি প্রমদা ! এ কি প্রমদার ছায়া ॥

Transliteration

E ki swapno ! E ki maaya !
Eki promoda ! Eki promodar chhaya !
Aaha, ke go tumi molino-bayone,
Aadhonimilito nalino-nayone,
Jeno aaponari hridayo-shayone
Aaponi royechho lin.
Toma tare sabe royechhe chaahiya,
Toma laagi piko utthichhe gaahiya,
Bhikari somir kaanon baahiya
Phiritechhe saara din.
E ki swapno ! E ki maaya !
Eki promoda ! Eki promodar chhaya !
Jeno sharoter meghkhani bhese,
Chnaader sabhate dnaarayechho ese,
Ekhoni milabe mlaan haasi hese,
Knaadiya poribe jhori.
Jaagiche purnima purno nilambare,
Kaanone chameli phute thare thare,
Haasiti kakhon phutibe adhare
Royechhi tiyash dhori.
E ki swapno ! E ki maaya !
Eki promoda ! Eki promodar chhaya !

প্রমদার প্রতি

আহা, কে গো তুমি মলিনবয়নে, Aaha ke go tumi View song
শান্তা
আহা, কে গো তুমি মলিনবয়নে,
আধোনিমীলিত নলিননয়নে,
যেন আপনারি হৃদয়শয়নে
আপনি রয়েছ লীন ।
তোমা-তরে সবে রয়েছে চাহিয়া, Toma tore sabe View song
পুরুষগণ
তোমা-তরে সবে রয়েছে চাহিয়া,
তোমা লাগি পিক উঠিছে গাহিয়া,
ভিখারি সমীর কানন বাহিয়া
ফিরিতেছে সারা দিন ॥
এ কি স্বপ্ন ! এ কি মায়া ! E ki swapno e ki maya View song
অমর
এ কি স্বপ্ন ! এ কি মায়া !
এ কি প্রমদা ! এ কি প্রমদার ছায়া ॥

Transliteration

E ki swapno ! E ki maaya !
Eki promoda ! Eki promodar chhaya !
Aaha, ke go tumi molino-bayone,
Aadhonimilito nalino-nayone,
Jeno aaponari hridayo-shayone
Aaponi royechho lin.
Toma tare sabe royechhe chaahiya,
Toma laagi piko utthichhe gaahiya,
Bhikari somir kaanon baahiya
Phiritechhe saara din.
E ki swapno ! E ki maaya !
Eki promoda ! Eki promodar chhaya !
Jeno sharoter meghkhani bhese,
Chnaader sabhate dnaarayechho ese,
Ekhoni milabe mlaan haasi hese,
Knaadiya poribe jhori.
Jaagiche purnima purno nilambare,
Kaanone chameli phute thare thare,
Haasiti kakhon phutibe adhare
Royechhi tiyash dhori.
E ki swapno ! E ki maaya !
Eki promoda ! Eki promodar chhaya !
যেন শরতের মেঘখানি ভেসে, Jeno sharoter megh View song
শান্তা
যেন শরতের মেঘখানি ভেসে,
চাঁদের সভাতে দাঁড়ায়েছ এসে,
এখনি মিলাবে ম্লান হাসি হেসে—
কাঁদিয়া পড়িবে ঝরি!
জাগিছে পূর্ণিমা পূর্ণ নীলাম্বরে, Jaagichhe purnima View song
পুরুষগণ
জাগিছে পূর্ণিমা পূর্ণ নীলাম্বরে,
কাননে চামেলি ফুটে থরে থরে,
হাসিটি কখন ফুটিবে অধরে
রয়েছি তিয়াষ ধরি ॥
আহা, আজি এ বসন্তে Aha aji e basante View song
সখীগণ
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায় ॥
সখীর হৃদয় কুসুমকোমল—
কার অনাদরে আজি ঝরে যায় !
কেন কাছে আস', কেন মিছে হাস',
কাছে যে আসিত সে তো আসিতে না চায় ॥
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা—
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায় ।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বোঝে না,
তারা ফিরেও না চায় ॥

Transliteration

Aaha,  aaji e basonte eto phul phute,
Eto bnaashi baaje, eto paakhi gaay,
Sokhiro hriday kusumokomolo -
Kaar anaadare aaji jhore jaay.
Keno kaachhe aaso, keno michhe haaso,
Kaachhe je aasito se to  aasite naa chaay.
Sukhe aachhe jaara  sukhe thaak taara,
Sukher basonto sukhe hok saara -
Dukhini naarir nayonero nir
Sukhi jane jeno dekhite naa paay.
Taara dekheo dekhe naa.
Taara bujheo bojhe naa,
Taara phireo naa chaay.
আমি তো বুঝেছি সব Ami to bujhechhi sob View song
শান্তা
আমি তো বুঝেছি সব, যে বোঝে না-বোঝে,
গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে ॥
আপনি বিরহ গড়ি আপনি রয়েছ পড়ি,
বাসনা কাঁদিছে বসি হৃদয়সরোজে ॥
আমি কেন মাঝে থেকে দুজনারে রাখি ঢেকে,
এমন ভ্রমের তলে কেন থাকি মজে ॥

Transliteration

Aami to bujhechhi sab, je bojhe na-bojhe,
Gopan hriday duti ke kaahare khnoje.
Aaponi biraho gori    aaponi royechhe pori,
Baasona knaadichhe bosi hridayosaroje,
Aami keno maajhe theke,  dujanare raakhi dheke,
Emon bhromer tole keno thaaki moje.

প্রমদার প্রতি

এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে— Etodin bujhi nai View song
অশোক
এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে—
ভালো যারে বাস তারে আনিব ফিরে ।
হৃদয়ে হৃদয় বাঁধা, দেখিতে না পায় আঁধা—
নয়ন রয়েছে ঢাকা নয়ননীরে ॥

Transliteration

Etodin bujhi naai, bujhechhi dheere -
Bhaalo jare baaso taare aanibo phire.
Hridaye hriday bnaadha, dekhite na paay aandha -
Nayon royechhe dhaaka nayono-neere.

শান্তা ও স্ত্রীগণ। চাঁদ, হাসো, হাসো— হারা হৃদয় দুটি ফিরে এসেছে ॥

পুরুষগণকত দুখে কত দূরে আঁধার সাগর ঘুরে সোনার তরণী দুটি তীরে এসেছে । মিলন দেখিবে বলে, ফিরে বায়ু কুতূহলে, চারি ধারে ফুলগুলি ঘিরে এসেছে ।

চাঁদ, হাসো, হাসো— Chand haso haso View song
সকলে
চাঁদ, হাসো, হাসো—
হারা হৃদয় দুটি ফিরে এসেছে ॥

Transliteration

Chnaad haaso,haaso -
Haara hriday duti phire esechhe.
Kato dukhe kato dure, aandhar saagor ghure,
Sonar taroni duti teere esechhe.
Milon dekhibe bole, phire baayu kutuhole,
Chaari dhaare phulguli ghire esechhe.
Chnaad haaso haaso -
Haara hriday duti phire esechhe.
আর কেন, আর কেন Ar kano ar kano View song
প্রমদা
আর কেন, আর কেন
দলিত কুসুমে বহে বসন্তসমীরণ ॥
ফুরায়ে গিয়াছে বেলা— এখন এ মিছে খেলা
নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ ॥

Transliteration

Aar keno, aar keno
Dalito kusume bahe basanto-somiran.
Phuraye giyechhe bela -   ekhon e michhe khela -
Nishante molin deep keno jwale akaron.
Oshru jabe phurayechhe takhon muchhate ele,
Oshrubhara haasibhara nobin nayon phele !
Ei lawo, ei dharo, e maala tomra paro -
E khela tomra khelo, shukhe thaako onukhhan.
অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে, Ashru jabe phurayechhe View song
সখীগণ
অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে,
অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে !
এই লও, এই ধরো— এ মালা তোমরা পরো— Ei law ei dharo View song
প্রমদা
এই লও, এই ধরো— এ মালা তোমরা পরো—
এ খেলা তোমরা খেলো— সুখে থাকো অনুক্ষণ ॥
এ ভাঙা সুখের মাঝে নয়নজলে, E bhanga sukher majhe View song
অমর
এ ভাঙা সুখের মাঝে নয়নজলে,
এ মলিন মালা কে লইবে ।
ম্লান আলো ম্লান আশা হৃদয়তলে,
এ চির বিষাদ কে বহিবে ॥
সুখনিশি অবসান— গেছে হাসি গেছে গান,
এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে
নীরব নিরাশা কে সহিবে ॥

Transliteration

E bhaanga sukher maajhe nayonjale,
E molin maala ke loibe.
Mlaan aalo mlaan aasha hridaytale,
E chirobishad ke bohibe.
Sukhonishi abosan -   gechhe haasi, gechhe gaan -
Ekhon e bhaanga praan loiya gale
Nirab nirasha ke sohibe.
যদি কেহ নাহি চায় আমি লইব, Jodi keho nahi chay View song
শান্তা
যদি কেহ নাহি চায় আমি লইব,
তোমার সকল দুখ আমি সহিব ॥
আমার হৃদয় মন সব দিব বিসর্জন
তোমার হৃদয়ভার আমি বহিব ॥
ভুল-ভাঙা দিবালোকে চাহিব তোমার চোখে—
প্রশান্ত সুখের কথা আমি কহিব ॥

Transliteration

Jodi keho naahi chaay aami loibo,
Tomar sakol dukh aami sohibo.
Aamar hriday mon, sab dibo bisarjan,
Tomar hriday-bhaar aami bohibo.
Bhul-bhaanga dibaloke,  chaahibo tomar chokhe -
Proshanto sukher katha aami kohibo.

অমর ও শান্তার প্রস্থান

দুখের মিলন টুটিবার নয়— Dukher milon tutibar View song
মায়াকুমারীগণ
দুখের মিলন টুটিবার নয়—
নাহি আর ভয়, নাহি সংশয় ॥
নয়নসলিলে যে হাসি ফুটে গো,
রয় তাহা রয় চিরদিন রয় ॥

Transliteration

Dukher milan tutibar noy -
Naahi aar bhoy, naahi sangshoy.
Nayonosolile je haasi phute go,
Roy taaha roy chirodin roy.
কেন এলি রে, ভালোবাসিলি Keno eli re View song
প্রমদা
কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে !
কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে ॥

Transliteration

Keno eli re, bhaalobasili, bhaalobasa peli ne.
Keno songsarete unki mere chole geli ne.
Songsar kotthin baro -    kaareo se daake na,
kaareo se dhore raakhe na.
Je thaake se thaake aar je jaay se jaay -
Kaaro tare phireo na chaay.
Haay haay, e songsare jodi na purilo
Aajonmero praanero basona,
Chole jaao mlaanomukhhe, dhire dhire phire jaao -
Theke jete keho bolibe na.
Tomar byatha tomar oshru tumi niye jaabe -
Aar to keho oshru phelibe na.
সংসার কঠিন বড়ো— কারেও সে ডাকে না, Sansar katthin baro View song
সখীগণ
সংসার কঠিন বড়ো— কারেও সে ডাকে না,
কারেও সে ধরে রাখে না ।
যে থাকে সে থাকে আর যে যায় সে যায়—
কারো তরে ফিরেও না চায় ॥
হায় হায়, এ সংসারে যদি না পুরিল Haay haay e sansare View song
প্রমদা
হায় হায়, এ সংসারে যদি না পুরিল
আজন্মের প্রাণের বাসনা,
চলে যাও ম্লান মুখে, ধীরে ধীরে ফিরে যাও—
থেকে যেতে কেহ বলিবে না।
তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে—
আর তো কেহ অশ্রু ফেলিবে না ॥

প্রস্থান

মায়াকুমারীগণ

এরা সুখের লাগি চাহে প্রেম Era sukher lagi View song
সকলে
মায়াকুমারীগণ

এরা
সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
প্রথমা
শুধু   সুখ চলে যায়।
দ্বিতীয়া
এমনি মায়ার
ছলনা।
তৃতীয়া
এরা
  ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
সকলে
তাই কেঁদে কাটে
নিশি, তাই দহে প্রাণ,

তাই মান অভিমান।
প্রথমা
তাই এত হায় - হায়।
দ্বিতীয়া
প্রেমে সুখ
দুখ ভুলে তবে সুখ পায়।
সকলে
সখী, চলো,
গেল নিশি, স্বপন ফুরালো,

মিছে আর কেন বলো।
প্রথমা
শশী   ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সকলে
সখী,
চলো।
প্রথমা
প্রেমের কাহিনী গান   হয়ে গেল অবসান।
দ্বিতীয়া
এখন
  কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল॥

Transliteration

Era    sukher laagi chaahe prem, prem mele na.
Shudhu sukh chole jaay.
Emni maayar chhalona.
Era    bhule jaay, kaare chhere kaare chaay.
Taai    knede kaate nishi, taai dahe praan, taai maan obhimaan.
Taai eto haay haay.
Preme    sukho dukho bhule tobe sukho paay.
Sokhi, chalo, gelo nishi, swapono phuralo,
Michhe aar keno balo.
Shoshi     ghumero kuhako niye gelo astachalo.
Sokhi chalo.
Premero kaahini gaan hoye gelo abosaan.
Ekhon     keho haase, keho bose phele oshrujolo.

Sources: Geetabitan.com · Rabindra Rachanabali (NLTR)