Songs / Prakriti

আঁধার কুঁড়ির বাঁধন টুটে

Prakriti
আঁধার কুঁড়ির বাঁধন টুটে  চাঁদের ফুল উঠেছে ফুটে॥

    তার  গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে।

    গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে॥

ও  কখন যাবে সরে,  আকাশ হতে পড়বে ঝরে।

    ওরে  রাখব কোথায়, রাখব কোথায় রে।

    রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে॥