Songs / Puja

আজ নাহি নাহি নিদ্রা (আজি নাহি নাহি নিদ্রা - নাহি নাহি নিদ্রা)

aja nahi nahi nidra aji nahi nahi nidra nahi nahi nidra

Puja
Share
৪২৫

আজি  নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।

তোমার ভবনতলে হেরি প্রদীপ জ্বলে,

দূরে বাহিরে তিমিরে আমি জাগি জোড়হাতে॥

ত্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,

রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।

দ্বার খোলো হে দ্বার খোলো–

প্রভু,    করো দয়া, দেহো দেখা দুখরাতে॥