Songs / Prem O Prakriti

বুকের বসন ছিঁড়ে (আজ বুকের বসন ছিঁড়ে)

vukera vasana chide aja vukera vasana chide

Prem O Prakriti
Share
আজ   বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি।

আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী।

ওরে মন,   খুলে দে মন, যা আছে তোর
খুলে দে–

অন্তরে যা ডুবে আছে   আলোক-পানে তুলে দে।

আনন্দে সব বাধা টুটে    সবার সাথে ওঠ্ রে
ফুটে–

চোখের ’পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি॥