Songs / Prakriti

ভাঙল হাসির বাঁধ

Bhanglo hasir badh

Prakriti
ওই)    ভাঙল হাসির বাঁধ।

অধীর হয়ে মতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥

       উতল হাওয়া
ক্ষণে ক্ষণে   মুকুল-ছাওয়া বকুলবনে

       দোল দিয়ে
যায় পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥

ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে।

স্বপন যত ছড়িয়ে প’ল দিকে দিগন্তরে।

       আজ রাতের
ওই পাগলামিরে   বাঁধবে বলে কে ওই ফিরে,

       শালবীথিকায়
ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ॥

Transliteration

Bhaanglo haasir bnaadh.
Adheer hoye maatlo keno
Purnimar oi chnaad.
Utal haawa khane khane,
Mukulchhaawa bokulobone
Dol diye jaay, pataay pataay
Ghatay paromad.
Ghumer anchal aakul holo
Kee ullaser bhare.
Swapon jato chhoriye polo dike digantare.
Aaj raater ei paaglamire
Bnaadhbe bole ke oi phire,
Shaalbeethikay chhaaya gnethe
Taai petechhe phnaad.