The script is currently available in Bengali only.
উৎসর্গ
শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহভাজনেষু ১০ ফাল্গুন, ১৩২৯
বসন্ত
কবিকী মহারাজ ।
রাজাআমি মন্ত্রণাসভা থেকে পালিয়ে এসেছি ।
কবিসৎকার্য করেছেন । কিন্তু মহারাজের এমন সুমতি হল কেন ।
রাজাবৎসর শেষ হয়ে এল, রাজকোষ শূন্যপ্রায় । মন্ত্রণাসভায় বসলেই সচিবরা আসেন তাঁদের নিজ বিভাগের জন্যে টাকা দাবি করতে । কাজেই পলায়ন ছাড়া গতি নেই ।
কবিএতে উপকার হবে ।
রাজাকার উপকার হবে ।
কবিরাজ্যের ।
রাজাসে কি কথা !
কবিরাজা মাঝে-মাঝে সরে দাঁড়ালে প্রজারা রাজত্ব করবার অবকাশ পায় ।
রাজাতার অর্থ কী হল ।
কবিরাজার অর্থ যখন শূন্যে এসে ঠেকে প্রজা তখন নিজের অর্থ খুঁজে বের করে, তাতেই তার রক্ষা ।
রাজাকবি, তোমার কথাগুলো বাঁকা ঠেকছে । মন্ত্রণাসভা ছেড়ে এসেছি, আবার তোমার সঙ্গও ছাড়তে হবে নাকি ।
কবিনা, তার দরকার হবে না । আপনি যখন পলাতক তখন তো আমাদেরই দলে এসে পড়েছেন ।
রাজাতোমার দলে ?
কবিহাঁ মহারাজ, আমি জন্মপলাতক ।
গান আমরা বাস্তুছাড়ার দল, ভবের পদ্মপত্রে জল । আমরা করছি টলমল । মোদের আসাযাওয়া শূন্য হাওয়া নাইকো ফলাফল ।
কবিশুধু আমাকে দেখে ভয় পাবেন না, এ দলে আপনি রাজসঙ্গীও পাবেন ।
রাজারাজসঙ্গী ? কে বলো তো ।
কবিঋতুরাজ ।
রাজাঋতুরাজ ? বসন্ত ?
কবিহাঁ মহারাজ । তিনি চিরপলাতক । আমারই মতো । পৃথ্বী তাঁকে সিংহাসনে বসিয়ে পৃথ্বীপতি করতে চেয়েছিল কিন্তু তিনি—
রাজাবুঝেছি, বোধ করি রাজকোষের অবস্থা দেখে পালাতে ইচ্ছে করছেন ।
কবিপৃথিবীর রাজকোষ পূর্ণ করে দিয়ে তিনি পালান ।
রাজাকী দুঃখে ।
কবিদুঃখে নয়, আনন্দে ।
রাজাকবি, তোমার হেঁয়ালি রাখো; আমার অধ্যাপকের দল তোমার হেঁয়ালি শুনে রাগ করে, বলে ওগুলোর কোনো অর্থ নেই । আজ বসন্ত-উৎসবে কী পালা তৈরি করেছ সেইটে বলো ।
কবিআজ সেই পলাতকার পালা ।
রাজাবেশ বেশ । বুঝতে পারব তো ?
কবিবোঝাবার চেষ্টা করি নি ।
রাজাতাতে ক্ষতি নেই । কিন্তু না-বোঝাবার চেষ্টা কর নি তো ?
কবিনা মহারাজ, এতে মূলেই অর্থ নেই, বোঝা না-বোঝার কোনো বালাই নেই, কেবল এতে সুর আছে ।
রাজাআচ্ছা বেশ, শুরু হোক । কিন্তু ও দিকে মন্ত্রণাসভার কাজ চলছে, আওয়াজ শুনে মন্ত্রীরা তো—
কবিহাঁ মহারাজ, তাঁরাসুদ্ধু হয়তো পলাতকার দলে যোগ দিতে পারেন । তাতে দোষ কী হয়েছে । ফাল্গুন-যে পড়েছে ।
রাজাসর্বনাশ ! এখানে এসে যদি আবার—
কবিভয় নেই । শূন্যকোষের কথাটা স্মরণ করিয়ে দেবার ভারই মন্ত্রীদের বটে, কিন্তু শূন্যকোষের কথা ভুলিয়ে দেবার ভারই তো কবির উপরে ।
রাজাতা হলে ভালো কথা । তা হলে আর দেরি নয় । ভোলবার অত্যন্ত দরকার হয়েছে । দলবল সব প্রস্তুত তো ? আমাদের নাট্যাচার্য দিনপতি—
কবিওই তো তিনি ভারতীর কমলবনের মধুগন্ধে বিহ্বল হয়ে বসে আছেন ।
রাজাদেখে মনে হচ্ছে বটে শূন্য রাজকোষের কথায় ওঁর কিছুমাত্র খেয়াল নেই ।
কবিউনি আমাদের উৎসবের বন্ধু, দুর্ভিক্ষের দিনে ওঁকে না হলে চলে না । কারণ উনি ক্ষুধার কথা সুধা দিয়ে ভোলান ।
রাজাসাধু ! আমার মন্ত্রীদের সঙ্গে ওঁর পরিচয় করিয়ে দিতে হবে । বিশেষত আমার অর্থসচিবের সঙ্গে । তিনি অত্যন্ত গম্ভীর হয়ে আছেন । তাঁর মনে যদি পুলক-সঞ্চার করতে পারেন তা হলে—
কবিফস করে বেশি আশা দিয়ে ফেলবেন না— রাজকোষের অবস্থা যেরকম—
রাজাহাঁ হাঁ, বটে বটে ।— আচ্ছা, তবে তোমার পালা আরম্ভ হবে কী দিয়ে ।
কবিঋতুরাজ আসবেন, প্রস্তুত হবার জন্যে আকাশে একটা ডাক পড়েছে ।
রাজাবলছে কী ।
কবিবলছে, সব দিয়ে ফেলতে হবে ।
রাজানিজেকে একেবারে শূন্য করে ? সর্বনাশ !
কবিনা, নিজেকে পূর্ণ করে । নইলে দেওয়া তো ফাঁকি দেওয়া ।
রাজামানে কী হল ।
কবিযে-দেওয়া সত্যি, সে দেওয়াতে ভরতি করে । বসন্ত-উৎসবে দানের দ্বারাই ধরণী ধনী হয়ে উঠবে ।
রাজাতা হলে ধরণীর সঙ্গে ধরণীপতির ঐখানে অমিল দেখতে পাচ্ছি । আমি তো দান করতে গিয়ে প্রায়ই বিপদে পড়ি— অর্থসচিবের মুখ অত্যন্ত গম্ভীর হতে থাকে ।
কবিযে-দান সত্য তার দ্বারা বাইরের ধন বিনাশ পায়, অন্তরের ধন বিকাশ পেতে থাকে ।
কবিতা হলে আর দেরি নয়, গান শুরু হোক ।
বসন্তের পরিচরগণ - সব দিবি কে, সব দিবি পায়, আয় আয় আয় । ডাক পড়েছে ওই শোনা যায়, আয় আয় আয় । আসবে-যে সে স্বর্ণরথে, জাগবি কারা রিক্ত পথে পৌষরজনী তাহার আশায় । আয় আয় আয় । ক্ষণেক কেবল তাহার খেলা, হায় হায় হায় । তার পরে তার যাবার বেলা, হায় হায় হায় । চলে গেলে জাগবি যবে ধনরতন বোঝা হবে, বহন করা হবে-যে দায় । হায় হায় হায় ।
Transliteration
Sab dibi ke sab dibi paay, aay aay aay. Daak porechhe oi shona jaay, aay aay aay. Aasbe se je swarnorathe - jaagbi kaara rikto pathe Pous-rajoni taahar aashay, aay aay aay. Khonek kebol taahar khela, haay haay haay. Taar pore taar jaabar bela, haay haay haay. Chole gele jaagbi jabe dhonraton bojha hobe, Bahon kora hobe-je daay, haay haay haay.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 213(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Jhijhit-Baul
- Taal
- Kaharwa
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 9 February 1923(২৭ মাঘ ১৩২৯)
English
Come, O come whosoever, is ready to give all, to sacrifice at the feed of the Divine, come O come whosoever. The call is rising, come O come. The Man of Heart will appear on the chariot of gold, traveling on the barren path, who is ready to awaken? all seasons goes in his hope, come o come. Glimpse of His Leela when lost, alas! Lamenting at His departure, alas! When He is gone, when you awaken, all these riches will mean nothing, burden will they become, making it hard to carry. come o come, now.
Translated by Sadiq M. Alam source
রাজাদাবী তো কম নয় ।
কবিদাবি বড়ো হলেই দান সহজ হয়; ছেটো হলেই কৃপণতা জাগায় ।
রাজাতা এরা সব রাজী আছে ?
কবিওদের মুখেই শুনে নিন ।
বনভূমি - বাকি আমি রাখব না কিছুই । তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই । ওগো মোহন, তোমার উত্তরীয় গন্ধে আমার ভরে নিয়ো, উজাড় করে দেব পায়ে বকুল বেলা জুঁই । দখিনসাগর পার হয়ে-যে এলে পথিক তুমি । আমার সকল দেব অতিথিরে আমি বনভূমি । আমার কুলায়ভরা রয়েছে গান, সব তোমারেই করেছি দান, দেবার কাঙাল করে আমায় চরণ যখন ছুঁই ।
Transliteration
Baaki aami raakhbo na kichhui - Tomaar chalar pathe pathe chheye debo bhnui. Ogo mohan, tomaar uttoriyo gandhe aamar bhore niyo, Ujaar kore debo paaye bokul bela jnui. Dokhinsaagor paar hoye-je ele pothik tumi. Aamar sakol debo otithire aami bonobhumi. Aamar kulay bhora royechhe gaan, sab tomaarei korechhi daan - Debar kaangal kore aamay charon jakhon chhnui.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 214(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Khambaj-Kirtan
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 4 February 1923(২২ মাঘ ১৩২৯)
No translations yet.
আম্রকুঞ্জ - ফল ফলাবার আশা আমি মনেই রাখি নি রে । আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে । বসন্তগান পাখিরা গায়, বাতাসে তার সুর ঝরে যায়, মুকুল ঝরার ব্যাকুল খেলা আমারি সেই রাগিনী রে । জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা যখন আমার সারা হবে সকল ঝরা খসা এই কথা মোর শূন্য ডালে বাজবে সেদিন তালে তালে, 'চরম দেওয়ায় সব দিয়েছি '
Transliteration
Phal phalabaar aasha aami mone raakhi ni re. Aaj aami taai mukul jharai dakhhinosomire. Basontogaan paakhira gaay, baatase taar sur jhore jaay - Mukul-jharar byakul khela aamari sei raaginire. Jaani ne bhaai, bhaabi ne taai ki habe mor dasa Jakhon aamar saara habe sakol jhara khasa. Ei katha mor shunno daale baajbe se din taale taale - Charom dewaay sab diyechi modhur modhujaaminire'.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 215(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Hameer
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 4 February 1923(২২ মাঘ ১৩২৯)
No translations yet.
রাজাভাবখানা বুঝেছি কবি ।
কবিকী বুঝলেন ।
রাজা‘ফল ফলাব’ বলে কোমর বেঁধে বসলে ফল ফলে না । মনের আনন্দে ‘ফল চাই নে’ বলতে পারলে, ফল আপনি ফলে ওঠে । আম্রকুঞ্জ মুকুল ঝরাতে ভরসা পায় বলেই তার ফল ধরে ।
কবিমহারাজ, এটা যেন উপদেশের মতো শোনাচ্ছে ।
রাজাঠিক কথা । তা হলে গান ধরো ।
করবী যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে । (জানি নে জানি নে) সে কি আমার কুঁড়ির কানে ক'বে কথা গানে গানে, পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে ? (জানি নে জানি নে) সে কি আপন রঙে ফুল রাঙাবে । সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে । ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার । গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে ? (জানি নে জানি নে)
Transliteration
Jodi taare naai chini go se ki aamay nebe chine Ei nabo phaalguner dine - jaani ne, jaani ne. Se ki aamar knurir kaane kabe katha gaane gaane, Paran taahar nebe kine ei nabo phaalguner dine - Jaani ne, jaani ne. Se ki aapon range phule raangabe. Se ki marme ese ghum bhaangabe. Ghomta aamar natun paatar hatthat dola paabe ki taar, Gopan katha nebe jine ei nabo phaalguner dine - Jaani ne, jaani ne.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 216(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Khambaj-Pilu
- Taal
- Teyora
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 9 February 1923(২৭ মাঘ ১৩২৯)
English
Will he be able to recognise me With the onset of the spring, I am not known to him though - Completely uncertain I am. Will he whisper songs To my blooming buds, Slyly whisking away their soul - Completely uncertain I am. Will his colours instil the flowers, Will he permeate and wake me up. Will he be perceived suddenly by Swaying of my veil of nascent twigs, Win over my secrets Long hushed within my core - With the onset of the spring, Completely uncertain I am.
Translated by Anjan Ganguly source
Hindi
यदि मैं उनको पहचान न पाऊँ क्या वे मुझे पहचान लेंगे । नवल इस फागुन के दिन में जानूँ ना जानूँ ना ॥ मेरी कलि के कानों में क्या करेंगे बातें गीतों-गीतों में - मोल लेंगे जिया कलि का नवल इस फागुन के दिन में - जानूँ ना जानूँ ना ॥ क्या वे, अपने रंग में फुल रंगेंगे । क्या वे भेद मर्म नींद हरेंगे । घूंघट मेरे नये पत्तों के, क्या वे अचानक हिलोर देंगे जान लेंगे राज़ दिल की नवल इस फागुन के दिन में जानूँ ना जानूँ ना ॥
Translated by Jalaj Bhaduri source
রাজাও দিকে ও কিসের গোলমাল শুনতে পাই ।
কবিদখিনহাওয়া যে এল ।
রাজাতা হয়েছে কী ।
কবিবাইরের বেণুবন উতলা হয়ে উঠেছে, কিন্তু ঘরের কোণের দীপশিখাটি নববধূর মতো শঙ্কিত ।
বেণুবন – দখিনহাওয়া, জাগো জাগো জাগাও আমার সুপ্ত এ প্রাণ । আমি বেণু, আমার শাখায় নীরব-যে হায় কত-না গান । (জাগো জাগো)
Transliteration
Dokhin haawa jaago jaago, jaagao aamar supto e praan. Aami benu, aamar shaakhay nirabo-je haay kato-na gaan. Jaago jaago. Pather dhaare aamar kaara ogo pothik bnaadhonhaara, Nritto tomar chitte aamar muktidola kare je daan. Jaago jaajo. Gaaner paakha jakhon khuli baadha bedon takhon bhuli. Jakhon aamar buker maajhe tomar pather bnaashi baaje Bandho-bhaangar chhande aamar mouno-knaadon haay abosaan. Jaago jaago.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 218(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Taal
- Kaharwa
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 17 February 1923(৫ ফাল্গুন ১৩২৯)
No translations yet.
দীপশিখা – ধীরে ধীরে ধীরে বও ওগো উতল হাওয়া । নিশীথরাতের বাঁশি বাজে, শান্ত হও গো, শান্ত হও ।
Transliteration
Dhire dhire dhire bawo ogo utal haawa, Nisithraater bnaashi baaje - shaanto hawo go shaanto hawo. Aami prodipsikha tomar laagi bhoye bhoye eka jaagi, Moner katha kaane kaane mridu mridu kawo. Tomar durer gaatha tomar boner baani Gharer kone deho aani. Aamar kichhu katha aachhe bhorer belar taarar kaachhe, Sei kathati tomar kaane chupichupi lawo.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 217(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Iman
- Taal
- Kaharwa
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 3 February 1923(২১ মাঘ ১৩২৯)
No translations yet.
ঋতুরাজের পরিচরবর্গ – সহসা ডালপালা তোর উতলা-যে ! (ও চাঁপা, ও করবী) কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে । কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে, (ও চাঁপা, ও করবী) কার নাচনের নূপুর বাজে জানি না যে । তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে । কোন্ অজানার ধেয়ান যে তোর মনে জাগে । কোন্ রঙের মাতন উঠল দুলে । ফুলে ফুলে (ও চাঁপা, ও করবী) কে সাজালে রঙিন সাজে জানি না যে ।
Transliteration
Sahosa daalpala tor utola-je O chnaapa o karobi! Kaare tui dekhte peli Aakash maajhe Jaani na je. Kon surer maton haaway ese Beray bhese O chnaapa o karobi! Kaar naachoner nupur baaje Jaani na je. Tore khone khone chamok laage. Kon ajanar dheyan je tor Mone jaage Kon ronger maton utthlo dule Phule phule O chnaapa o karobi! Ke sajale rongin saaje Jaani na je.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 219(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Behag
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 9 February 1923(২৭ মাঘ ১৩২৯)
No translations yet.
কবিঋতুরাজের দূতেরা ভাবছে কেউ খবর পায় নি— পায়ের শব্দ শোনা যাচ্ছে না । কিন্তু পায়ের শব্দ যে হৃৎকম্পনের মধ্যে ধরা পড়ে ।
মাধবী - সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া । হিয়ায় হিয়ায় জাগল বাণী, পাতায় পাতায় কানাকানি, 'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া । এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে । এই-যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া ।
Transliteration
Se ki bhaabe gopano rabe Lukiye hriday kaara. Taahar aasa haaway dhaaka, Se je sristichhaara. Hiyay hiyay jaaglo baani, Paatay paatay kaanakaani - 'Oi elo je', 'oi elo je' Paran dilo saara. Ei to aamar aapnari ei Phul photanor maajhe Taare dhekhi nayon bhore Naana ranger saaje. Ei- je paakhir gaane gaane Charondhwoni boye aane, Bissobinar taare taare Ei to dilo naara.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 220(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Baul-Sur
- Taal
- Dadra
- Tradition
- Light classical & Regional Forms
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 4 February 1923(২২ মাঘ ১৩২৯)
No translations yet.
রাজাকবি, ঐ তো পূর্ণচন্দ্র উঠেছে দেখছি ।
কবিদখিনহাওয়ায় যেন কোন্ দেবতার স্বপ্ন ভেসে এল ।
রাজাশুধু দখিনহাওয়ায় ওকে ভাসালে চলবে না কবি, তোমার গানের সুরও চাই । জগতে কেবল যে দেবতাই আছেন তা তো নয় ।
শালবীথিকা - ভাঙল হাসির বাঁধ । অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ । উতল হাওয়া ক্ষণে ক্ষণে মুকুলছাওয়া বকুলবনে দোল দিয়ে যায়, পাতায় পাতায় ঘটায় পরমাদ । ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে । স্বপন যত ছড়িয়ে প'ল দিকে দিগন্তরে । আজ রাতের এই পাগলামিরে বাঁধবে ব'লে কে ওই ফিরে, শালবীথিকায় ছায়া গেঁথে তাই পেতেছে ফাঁদ ।
Transliteration
Bhaanglo haasir bnaadh. Adheer hoye maatlo keno Purnimar oi chnaad. Utal haawa khane khane, Mukulchhaawa bokulobone Dol diye jaay, pataay pataay Ghatay paromad. Ghumer anchal aakul holo Kee ullaser bhare. Swapon jato chhoriye polo dike digantare. Aaj raater ei paaglamire Bnaadhbe bole ke oi phire, Shaalbeethikay chhaaya gnethe Taai petechhe phnaad.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 221(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Mishra-Desh
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 2 February 1923(২০ মাঘ ১৩২৯)
No translations yet.
বকুল - ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে । যে-গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়, মোর আঙিনায় বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে । সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে । দখিনহাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে । শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল, মর্মরিত মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে ।
Transliteration
O aamar chnaader aalo, aaj phaaguner sondhakaale Dhora diyechho je aamar paatay paatay daale daale. Je gaan tomar surer dhaaray bonya jaagay taaray taaray Mor aanginay baajlo go, baajlo je sur aamar praaner taale taale. Sob knuri mor phute otthe tomar hassir ishaarate. Dokhin-haawa dishahara aamar phuler ghondhe maate. Shubro, tumi korle bilol aamar praane ronger hilol - Marmorito marmo go Marmo aamar joray tomar haasir jaale.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 222(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 31 January 1923(১৮ মাঘ ১৩২৯)
English
O my moonlight, on this evening of the spring You've fallen on my leaves on my branches. Melody that brings deluge around the stars, Being sounded on my courtyard, rocks my heart. Your gleaming smile signals all my buds to blossom. Frenzied southern breeze losing course with the aroma. O White, you animate waves of colours in my heart, Netting of your smile entangles my rustling soul.
Translated by Anjan Ganguly source
রাজাসব তো বুঝলুম । আকাশ থেকে চাঁদ দেখছি পৃথিবীর হৃদয়কে দোলা লাগিয়েছে । কিন্তু ওঁকে পৃথিবীতে নামিয়ে এনে কষে দোলা না দিতে পারলে তো জবাব দেওয়া হয় না । তার কী করলে ।
কবিতার তো ব্যবস্থা হয়েছে মহারাজ । আমাদের নদীর ঢেউ আছে তো, সে দিকে চেয়ে দেখো না । চাঁদ টলোমলো ।
নদী - কে দেবে চাঁদ তোমায় দোলা । আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা । কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায়, বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফানতোলা । আজ মানসের সরোবরে কোন্ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে । তোমার হাসির আভাস লেগে বিশ্বদোলন দোলার বেগে উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা ।
Transliteration
O chnaad, tomay dola debe ke ! O chnaad, tomay dola - Ke debe ke debe tomay dola - Aapon aalor swapon maajhe bibhol bhola. Kebol tomar chokher chaaway dola dile haaway haaway, Bone bone dol jaagaalo oi chahoni tuphan tola. Aaj manosero sarobare Kon maadhurir kamolkaanon dolao tumi dheuyer pore. Tomar haasir aabhas leghe biswadolan dolar bege Utthlo jege aamar gaaner kollolini kalorola.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 223(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 2 February 1923(২০ মাঘ ১৩২৯)
No translations yet.
রাজাএবার ঐ কে আসে ।
কবিবলব না । চিনতে পারেন কি না দেখতে চাই ।
দখিনহাওয়া - শুকনো পাতা কে যে ছড়ায় ওই দূরে উদাস করা কোন্ সুরে । ঘরছাড়া ওই কে বৈরাগী জানি না যে কাহার লাগি ক্ষণে ক্ষণে শূন্য বনে যায় ঘুরে । চিনি চিনি হেন ওরে হয় মনে, ফিরে ফিরে যেন দেখা ওর সনে । ছদ্মবেশে কেন খেল, জীর্ণ এ বাস ফেলো ফেলো, প্রকাশ করো চিরনূতন বন্ধুরে ।
Transliteration
Shukno paata ke je chharay oi dure udas-kara kon sure. Gharchhaara oi ke boiragi jaanina je kaahar laagi Khane khane sunyo bone jaay ghure. Chini chini heno ore hoy mone, Phire phire jeno dekha or sone. Chhadmabeshe keno khelo, jirno e baas phelo phelo - Prokash karo chiranutan bondhure.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 224(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Multaan
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 9 February 1923(২৭ মাঘ ১৩২৯)
No translations yet.
রাজাওহে কবি, তোমার এ পালাটা কী রকম করে তুলেছ । বরযাত্রীরই ভিড়, বর কোথায় । তোমার ঋতুরাজ কই ।
কবিওই যে, এই খানিক আগে দেখলেন ।
রাজাওই জীর্ণ বসন প’রে শুকনো পাতা ছড়িয়ে বেড়াচ্ছে ? ওতে তো নবীনের রূপ দেখলুম না । ও তো মূর্তিমান পুরাতন ।
কবিতবে তো চিনতে পারেন নি, ঠকেছেন । আমাদের ঋতুরাজের যে গায়ের কাপড়খানা আছে, তার এক পিঠে নূতন, এক পিঠে পুরাতন । যখন উলটে পরেন তখন দেখি শুকনো পাতা, ঝরা ফুল; আবার যখন পালটে নেন তখন সকালবেলার মল্লিকা, সন্ধ্যাবেলার মালতী— তখন ফাল্গুনের আম্রমঞ্জরি, চৈত্রের কনকচাঁপা । উনি একই মানুষ নূতন-পুরাতনের মধ্যে লুকোচুরি করে বেড়াচ্ছেন ।
রাজাতা হলে নবীন মূর্তিটা একবার দেখিয়ে দাও । আর দেরি কেন ।
কবিঐ-যে এসেছেন । পথিকবেশে, নূতন-পুরাতনের মাঝখানকার নিত্য-যাতায়াতের পথে ।
রাজাতোমার পলাতকা বুঝি পথে-পথেই থাকেন ?
কবিহাঁ, উনি বাস্তুছাড়ার দলপতি, আমি ওঁরই গানের তলপি বয়ে বেড়াই ।
গান - গানগুলি মোর শৈবালেরি দল— ওরা বন্যাধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল । ওরা কেনই আসে যায় বা চ'লে, অকারণের হাওয়ায় দোলে, চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল । ওদের সাধন তো নাই— কিছু সাধন তো নাই, ওদের বাঁধন তো নাই— কোনো বাঁধন তো নাই । উদাস ওরা উদাস করে গৃহহারা পথের স্বরে, ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলমল ।
Transliteration
Gaanguli mor shoibaleri dal - Ora bonyadhaaray path je haaray Uddamo chanchal. Ora kenoi aase jaay ba chole, akaraner haaway dole - Chinho kichhui jaay na rekhe, paay na kono phal. Oder saadhon to naai - kichhu saadhon to naai, Oder bnaadhon to naai - kono bnaadhon to naai. Udaas ora udaas kaare grihohaara pather sware, Bhulejaawar sroter pare kare tolomol.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prem · 5(প্রেম)
- Upo-parjaay
- Gaan
- Raag
- Kafi
- Taal
- Kaharwa
- Tradition
- Hindustani
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 11 February 1923(২৯ মাঘ ১৩২৯)
No translations yet.
রাজাআর দেরি নয়, কবি । ঐ দেখো, মন্ত্রণাসভা থেকে অর্থসচিব এসেছে । রাজকোষের কথা পাড়বার পূর্বেই ঋতুরাজের আসর জমাও ।
মাধবী মালতী ইত্যাদি - তোমার বাস কোথা-যে পথিক ওগো, দেশে কি বিদেশে । তুমি হৃদয়-পূর্ণ-করা, ওগো তুমিই সর্বনেশে ।
Transliteration
Tomar baas kotha-je pothik ogo, dese ki bidese. Tumi hridoy-purno-kara ogo, tumii sarbonese. Aamar baas kotha-je jaano naa ki, Sudhate hoy se kathaa ki, O maadhobi, o maaloti. Hayto jaani, hayto jaani, hayto jaani ne, Moder bole debe ke se. Mone kori, aamar tumi, bujhi nao aamar. Balo balo, balo pothik, balo tumi kaar. ‘Aami taar je aamare jemni dekhe chinte paare, O maadhobi, o maaloti. Hayto chini, hayto chini, hayto chini ne, Moder bole debe ke se.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 225(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Khambaj-Kirtan
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 11 February 1923(২৯ মাঘ ১৩২৯)
No translations yet.
বনপথ - আজ দখিনবাতাসে নাম-না-জানা কোন্ বনফুল ফুটল বনের ঘাসে ।
Transliteration
Aaj dokhino baatase Naam naa jaana kon bonophul phutlo boner ghaase. 'O mor pather saathi pathe pathe gopone jaay aase.' Krisnochura churay saaje, bokul tomaar maalar maajhe, Shirish tomar bhorbe saaji phutechhe sei aashe. E mor pather bnaasir sure sure lukiye knaade haase. Ore dekh baa naai dekh, ore jaao baa naa jaao bhule. Ore naai baa dile dola, ore naai baa nile tule. Sabhaay tomar o keho noy, ore saathe nei gharer pronay, Jaawa-aasar aabhas niye roechhe ek paase. Ogo or saathe mor praaner katha nishwase nishwase.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 226(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Pilu
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 18 January 1923(৫ মাঘ ১৩২৯)
No translations yet.
কবিএবার সময় হয়েছে ।
রাজাকিসের সময় ।
কবিঋতুরাজের যাবার সময় ।
রাজাআমাদের অর্থসচিবকে চোখে পড়েছে নাকি ।
কবিবলেইছি তো, পূর্ণ থেকে রিক্ত, রিক্ত থেকে পূর্ণ, এরই মধ্যে ওঁর আনাগোনা । বাঁধন পরা, বাঁধন খোলা, এও যেমন এক খেলা, ওও তেমনি এক খেলা ।
রাজাআমি কিন্তু ঐ পূর্ণ হওয়ার খেলাটাই পছন্দ করি ।
রাজাবোধ হচ্ছে যেন এখনই উপদেশ দিতে শুরু করবে ।
কবিআচ্ছা তা হলে আবার গান শুরু হোক ।
ঋতুরাজ - এখন আমার সময় হল, যাবার দুয়ার খোলো খোলো । হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা, স্বপন-যে সে ভোলো ভোলো । আকাশ ভরে দূরের গানে, অলখ দেশে হৃদয় টানে ওগো সুদূর, ওগো মধুর, পথ বলে দাও পরানবঁধূর, সব আবরণ তোলো তোলো ।
Transliteration
Ekhon aamar samay holo, Jaaber duwar kholo kholo. Holo dekha, holo mela, aalochhaayar holo khela, Swapon je se bholo bholo. Aakash bhare durer gaane, Alokh deshe hriday taane. Ogo sudur, ogo modhur, path bole daao poranbnodhur - Sob aaboron tolo tolo.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Puja · 577(পূজা)
- Upo-parjaay
- Poth
- Raag
- Ashabari-Ramkeli
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 11 February 1923(২৯ মাঘ ১৩২৯)
English
The time has come now, Throw open the door to go. The visit is done; the meeting is over, the play of light and shade has ended - Forget them; they were just your dream The sky fills with the distant songs In the foreign lands with heart-stirring melody O' distant, o' sweet, show me the path where my love strides Unveil yourself now.
Translated by Ratna De source
মাধবী - বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে, তোমায় ডাকব না তো ফিরে । করব তোমায় কী সম্ভাষণ । কোথায় তোমার পাতব আসন পাতাঝরা কুসুমঝরা নিকুঞ্জকুটিরে । তুমি আপ্নি যখন আসো তখন আপ্নি কর ঠাঁই, আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই । তুমি যখন যাও, চলে যাও, সব আয়োজন হয়-যে উধাও, গান ঘুচে যায়, রং মুছে যায়, তাকাই অশ্রুনীরে ।
Transliteration
Bidaay jakhon chaaibe tumi dokkhinosomire, Tomay daakbo na to phire. Korbo tomay ki sambhashon, Kothay tomar paatbo aason Paatajhara kusumjhora Nikunjokutire. Tumi aapni jakhon aaso takhon Aapni karo thnaai, Aapni kusum photao, mora Taai diye saajai. Tumi jakhon jaao chole jaao Sab aayojan hoy je udhaao, Gaan ghuchhe jaay, rong muchhe jaay, Taakai oshruneere.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 227(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Bhairavi
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 9 February 1923(২৭ মাঘ ১৩২৯)
English
Calling back is not my wish when you say 'Adieu' With the favourable southern wind. Words unknown to address you, Uncertain of the ways for greeting, My arboreal hovel, flowers laden in. Whenever you come - Ready are your provisions, You help efflorescence - And we make the adorations. All arrangements vanish As your chariot rolls back, Music stops, the colours fade out, Tears trickle and eyes perceive black.
Translated by Anjan Ganguly source
ঋতুরাজ - এবেলা ডাক পড়েছে কোনখানে ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে । সেখানে স্তব্ধ বীণার তারে তারে, সুরের খেলা ডুবসাঁতারে, সেখানে চোখ মেলে যার পাই নে দেখা তাহারে মন জানে গো, মন জানে । এবেলা মন যেতে চায় কোনখানে নিরালায় লুপ্ত পথের সন্ধানে সেখানে মিলনদিনের ভোলা হাসি লুকিয়ে বাজায় করুণ বাঁশি, সেখানে যে কথাটি হয় না বলা সে কথা রয় কানে গো, রয় কানে ।
Transliteration
Ebela daak porechhe konkhaane Phaaguner klaanto khoner shesh gaane. Sekhane stabdho binar taare taare surer khela dubsnatare - Sekhane chokh mele jaar paai ne dekha Taahare mon jaane go, mon jaane. Ebela mon jete chaay konkhane. Niralay lupto pather sandhane. Sekhane milonodiner bhola haashi lukiye baajay korun bnaashi, Sekhane je kathata hoy ni bala se katha roy kaane go, roy kaane.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 228(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Bibhas-Baul
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 5 February 1923(২৩ মাঘ ১৩২৯)
No translations yet.
ঝুমকোলতা - না, যেয়ো না, যেয়ো নাকো । মিলনপিয়াসী মোরা, কথা রাখো, কথা রাখো । আজও বকুল আপনহারা, হায় রে, ফুল ফোটানো হয় নি সারা, সাজি ভরে নি, পথিক ওগো, থাকো থাকো । চাঁদের চোখে জাগে নেশা, তার আলো— গানে গন্ধে মেশা দেখো চেয়ে কোন্ বেদনায় হায় রে, মল্লিকা ওই যায় চলে যায় অভিমানিনী । পথিক, তারে ডাকো ডাকো ।
Transliteration
Na, jeyo na jeyo naako. Milonopiyasi mora - katha raakho katha raakho. Aajo bokul aaponohaara haay re, phul phontano hoy ni saara, Saaji bhore ni - Pothik ogo thaako thaako Chnaader chokhe jaage nesha, Taar aalo gaane ghandhe mesha. Dekho cheye kon bedonay haay re mollika oi jaay chole jaay Obhimaanini - Pothik, taare daako daako.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 229(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Pilu
- Taal
- Kaharwa
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 11 February 1923(২৯ মাঘ ১৩২৯)
Hindi
न जाओना नहीं जाना प्यासे हम, मिलन के तेरे, वादा रखो वादा रखो हाँ । आज मी बकुल, अपने में, खोये, हाय रे । अंत हुया नहीं, फूलों को जगाना- डालियां भरी नहीं, पथिक हो तुम रुके, रुक जाना ॥ चांद-की आँखे नशे ममें जागी, छाई चांदनी, सुर-सुरभि में डुबी देखो-देखो दर्द की मारी, हाय री मल्लिका भी विदा हो चली, गुमान लिए पथिक उसको, चलो बुला लो हां ॥
Translated by Jalaj Bhaduri source
আকন্দ - এবার বিদায়বেলার সুর ধরো ধরো, (ও চাঁপা, ও করবী) তোমার শেষ ফুলে আজ সাজি ভরো । যাবার পথে আকাশতলে মেঘ রাঙা হল চোখের জলে, ঝরে পাতা ঝর ঝর । হেরো হেরো ওই রুদ্র রবি ভাঙায় রক্তছবি । খেয়াতরীর রাঙা পালে আজ লাগল হাওয়া ঝড়ের তালে, বেণুবনের ব্যাকুল শাখা থর থর ।
Transliteration
Ebaar bidayabalar sur dharo dharo, o chnaapa, o karobi ! Tomar shesh phule aaj saaji bharo. Jaabar pathe aakastale megh ranga holo chokher jale, Jhare paata jharojharo. Hero hero oi rudro robi Swapno bhaangay raktochhobi. Kheyatorir ranga paale aaj laaglo haawa jharer taale, Benuboner byakul shaakha tharotharo.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 230(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Kalingara
- Taal
- Dadra
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 10 February 1923(২৮ মাঘ ১৩২৯)
No translations yet.
ধুতুরা - আজ খেলাভাঙার খেলা খেলবি আয় । সুখের বাসা ভেঙে ফেলবি আয় । মিলনমালার আজ বাঁধন তো টুটবে, ফাগুনদিনের আজ স্বপন তো ছুটবে, উধাও মনের পাখা মেলবি আয় । অস্তগিরির ওই শিখরচূড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে কালবৈশাখীর হবে যে-নাচন, সাথে নাচুক তোর মরণবাঁচন, হাসিকাঁদন পায়ে ঠেলবি আয় ।
Transliteration
Aaj khela bhaangar khela khelibe aay, Sukher baasa bhenge phelbi aay. Milanmaalar aaj bnaadhon to tutbe, Phaagun diner aaj swapon to chhutbe, Udhaao moner paakha melbi aay. Astogirir oi shikharchure Jharer megher aaj dhwaja ure. Kaalboishakhir hobe je-nachon, Saathe naachuk tor maronobnaachon, Haasi knadon paaye tthelbi aay.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prakriti · 231(প্রকৃতি)
- Upo-parjaay
- Basanta
- Raag
- Khambaj
- Taal
- Kaharwa
- Tradition
- Hindustani
- Ritu
- Barsha
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 23 January 1923(১০ মাঘ ১৩২৯)
English
Come let us play the tie-breaking game Let us demolish the happy home. The knots of the garland of union to break today Dreams of the spring to sprint Let us spread the wings of the mind that was absent. The peak of the mount that harbors the setting sun Is adorned with the flag of tempest cloud. Dancing with the thunderstorm May your life and death dance along Let us push back all laughter and tears.
Translated by Anjan Ganguly source
Hindi
आज खेल समापन खेल खेलें आओ आओ हो सब मिल ॥ सुख के नीड़ तोड़े । आओ हो सब मिल मिलन हार की बंधन जो टूट फागुन बेला के सपने जो टुटे उड़ जाने को पँखे मन की खुलें । आओ हो सब मिल ॥ अस्ताचल की शिखर चूड़ पे मेहा तुफां के ध्वजा उड़े रे कालबैशाखी नाचे झनाझन साथ नाचे रे मरण औ जीवन हँसना रोना अहा हँसना रोना पैरों तले दल । आओ हो सब मिल ॥
Translated by Jalaj Bhaduri source
জবা - ভয় করব না রে বিদায়বেদনারে । আপন সুধা দিয়ে ভরে দেব তারে । চোখের জলে সে-যে নবীন র'বে, ধ্যানের মণিমালায় গাঁথা হবে, পরব বুকের হারে । নয়ন হতে তুমি আসবে প্রাণে, মিলবে তোমার বাণী আমার গানে । বিরহব্যথায় বিধুর দিনে দুখের আলোয় তোমায় নেব চিনে, এ মোর সাধনা রে ।
Transliteration
Naa re naa re, bhay korbo na bidaaybedonaare. Aapon sudha diye bhorey debo taare. Chokher jwale se je nobin rabe, dhyaner monimaalay gnaatha hobe, Porbo buker haare. Nayon hote tumi aasbe praane, milbe tomaar baani aamar gaane gaane. Birahobyathay bidhur dine dukher aaloy tomay nebo chine, E mor saadhona re.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Prem · 179(প্রেম)
- Upo-parjaay
- Prem-Boichitra
- Raag
- Kirtan
- Taal
- Dadra
- Tradition
- Light classical & Regional Forms
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 10 February 1923(২৮ মাঘ ১৩২৯)
No translations yet.
সকলে - ওরে পথিক, ওরে প্রেমিক, বিচ্ছেদে তোর খণ্ডমিলন পূর্ণ হবে । আয় রে সবে তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘূর্ণি লাগায়, মত্ত ঈশান বাজায় বিষাণ শঙ্কা জাগায়, ঝংকারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে । আয় রে সবে
Transliteration
Ore pothik, ore premik Bichchede tor khando milan purno habe. Aay re sabe Prolaygaaner mahotsabe. Tandobe oi tapto haaway ghurni laagay, Matto ishaan baajay bishan, shanka jaagay - Jhankariya utthlo aakash jhanjharabe. Bhaangon-dharar chhinno-karar rudro naate Jakhon sakol chhando bikal, bandho kaate, Muktipaagol boiragider chittotale Premsadhonar homhutason jwolbe tabe. Ore pothik, ore premik Sab aashajaal jaay re jakhon ure pure Aashar otit dnaaray takhon bhuban jure - Stabdho baani nirab sure katha kabe. Aay re sabe Prolaygaaner mahotsabe.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Puja · 578(পূজা)
- Upo-parjaay
- Poth
- Raag
- Khambaj-Baul
- Taal
- Kaharwa
- Tradition
- Hindustani
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 11 February 1923(২৯ মাঘ ১৩২৯)
No translations yet.
রাজাআমার মন্ত্রণাসভার দশা কী করলে । সব মন্ত্রী-যে এখানে এসে জুটেছে । ঐ দেখো, আমার অর্থসচিবসুদ্ধু-যে নাচতে শুরু করে দিলে । বড়ো লঘু হয়ে পড়ছে না ?
কবিওঁর-যে থলি শূন্য হয়ে গেছে, তাই নাচে টেনেছে । বোঝা ভারী থাকলে গৌরবে নড়তে পারতেন না । আজ আমাদের অগৌরবের উৎসব ।
রাজারাজগৌরব ?
কবিসেও টিঁকল না । তাই তো ঋতুরাজ আজ রাজবেশ খসিয়ে দিয়ে বৈরাগী হয়ে বেরিয়ে চলেছেন । এবার ধরনীতে তপস্যার দিন এসেছে, অর্থসচিবদের হাতে কাজ থাকবে না ।
সকলে - ওরে পথিক, ওরে প্রেমিক, বিচ্ছেদে তোর খণ্ডমিলন পূর্ণ হবে । আয় রে সবে তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘূর্ণি লাগায়, মত্ত ঈশান বাজায় বিষাণ শঙ্কা জাগায়, ঝংকারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে । আয় রে সবে
Transliteration
Ore pothik, ore premik Bichchede tor khando milan purno habe. Aay re sabe Prolaygaaner mahotsabe. Tandobe oi tapto haaway ghurni laagay, Matto ishaan baajay bishan, shanka jaagay - Jhankariya utthlo aakash jhanjharabe. Bhaangon-dharar chhinno-karar rudro naate Jakhon sakol chhando bikal, bandho kaate, Muktipaagol boiragider chittotale Premsadhonar homhutason jwolbe tabe. Ore pothik, ore premik Sab aashajaal jaay re jakhon ure pure Aashar otit dnaaray takhon bhuban jure - Stabdho baani nirab sure katha kabe. Aay re sabe Prolaygaaner mahotsabe.
Interactive notation rendering is coming soon.
- Parjaay
- Puja · 578(পূজা)
- Upo-parjaay
- Poth
- Raag
- Khambaj-Baul
- Taal
- Kaharwa
- Tradition
- Hindustani
- Collection
- Basanta
- Place
- Shantiniketan
- Swarabitan vol.
- 6 (Basanta)
- Notation by
- Dinendranath Tagore
- Composition date
- 11 February 1923(২৯ মাঘ ১৩২৯)
No translations yet.
Sources: Geetabitan.com · Rabindra Rachanabali (NLTR)