Songs / Uncategorized

ভরা বাদর, মাহ ভাদর,

Bhara badara mah bhadara

Uncategorized
ভরা বাদর, মাহ ভাদর,
শূন্যমন্দির মোর ।
ঝঞ্ঝা ঘন গরজন্তি সন্ততি,
ভুবন ভরি বরিখন্তিযা ।
কান্ত পান্নন, বিরহ দারুণ,
সঘনে খরশর হান্তিযা ।
কুলিশ-শত-শত-পাত-মোদিত
মযূর নাচত মাতিযা ।
মত্ত দাদুরী, ডাকে ডাহুকী,
ফাটি যাওত ছাতিযা !
তিমির দিগ ভরি, ঘোর যামিনী,
অথির বিজুরিক পাঁতিযা ।
বিদ্যাপতি কহে, কৈছে গোঙাযবি
হরি বিনে দিন রাতিযা ॥

Spotted a mistake in this song?

Report an error