Songs / Shyama

বুক যে ফেটে যায়, হায় হায় রে

Buk je phete jay

Shyama From Shyama · Scene 2
বুক যে ফেটে যায়, হায় হায় রে ।
তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে
মৃত্যুপিপাসিনীর পায় রে ।
ওরে সখা,
মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি
কেন অকালে
পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে,
ওরে সখা ।

Transliteration

Buk je phete jaay, haay haay re.
Tor torun jiban dili niskarane
Mrityupipasineer paay re.
Ore sakha,
Modhur durlabh joubanodhan byartho korili
Keno akaale
Pushpobiheen geetihaara maranmorur paare -
Ore sakha.