Dance dramas / Shyama

শ্যামা

Shyama

Dance dramas (Nrityanatya) 1939 4 scenes 78 songs All songs

The dance-drama of the court dancer Shyama, who saves the foreign merchant Bajrasen from execution by letting the boy Uttiya die in his place — and learns that love bought with another's life cannot be forgiven. Based on the poem 'Parishodh'.

Background & publication history

'কথা ও কাহিনী' কাব্যের 'পরিশোধ' (২৩শে আশ্বিন ১৩০৬) কবিতাটির বিষয়বস্তু লইয়া ১৩৪৩ সালের আশ্বিনে 'পরিশোধ' নৃত্যনাট্য রচিত এবং ঐ বৎসরেই ২৪ ও ২৫শে আশ্বিন তারিখে কলিকাতার 'আশুতোষ হল'-এ অভিনীত হয় । 'শ্যামা' উল্লিখিত নৃত্যনাট্যেরই বহুশঃ পরিবর্তিত ও পরিবর্ধিত রূপ; ১৩৪৫ সালের ২৪ ও ২৫শে মাঘ তারিখে কলিকাতার 'শ্রী' রঙ্গমঞ্চে অভিনীত হয় এবং পরবর্তি ১৩৪৬ ভাদ্রে শ্রী সুশীল কুমার ভঞ্জ চৌধুরী –কৃত ও শ্রী শৈলজারঞ্জন মজুমদার -কর্তৃক সম্পাদিত স্বরলিপিসহ মুদ্রিত ও প্রচারিত হয় ।

শ্রী শান্তিদেব ঘোষ –কৃত পরিশোধ নৃত্যনাট্যের স্বরলিপি 'সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা'-য় (১৩৪৩-৪৪) প্রকাশিত হইয়াছিল । 'হে বিরহী হায়' গানটির স্বরলিপি শ্রী শৈলজারঞ্জন মজুমদার –কৃত, 'প্রবাসী' পত্রিকার ১৩৪২ জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয় ।

Contents

Characters

  • Shyama
  • Bajrasen
  • Uttiya
  • The constable
  • Guards
  • Companions
  • Bajrasen's friend
  • Village women

The script is currently available in Bengali only.

Scene 1

বজ্রসেন ও তাহার বন্ধু

তুমি ইন্দ্রমণির হার Tumi indramonir har View song
বন্ধু
তুমি ইন্দ্রমণির হার
এনেছ সুবর্ণ দ্বীপ থেকে—
রাজমহিষীর কানে যে তার খবর
দিয়েছে কে ।
দাও আমায়, রাজবাড়িতে দেব বেচে
ইন্দ্রমণির হার—
চিরদিনের মতো তুমি যাবে বেঁচে ।

Transliteration

Tumi indromonir haar
Enechho subarna dweep theke -
Raajmohishir kaane je taar khabor
Diyechhe ke.
Daao aamay, raajbaarite debo beche
Indromonir haar -
Chirodiner mato tumi jaabe bneche.
না না না বন্ধু, Na na na bondhu View song
বজ্রসেন
না না না বন্ধু,
আমি অনেক করেছি বেচাকেনা,
অনেক হয়েছে লেনাদেনা—
না না না,
এ তো হাটে বিকোবার নয় হার—
না না না,
কণ্ঠে দিব আমি তারি
যারে বিনা মূল্যে দিতে পারি—
ওগো আছে সে কোথায়,
আজো তারে হয় নাই চেনা ।
না না না, বন্ধু ।

Transliteration

Na na na bondhu,
Aami  anek korechhi bechakena,
Anek hoyechhe lenadena -
Na na na,
E to haate bikobaar noy haar -
Na na na,
Kanthe dibo aami taari
Jaare bina mullye dite paari -
Ogo, aachhe se kothay,
Aajo taare hoy naai chena.
Na na na,bondhu.
ও জান না কি O jano na ki View song
বন্ধু
ও জান না কি
পিছনে তোমার রয়েছে রাজার চর ।

Transliteration

O jaano na ki
Pichhane tomar royechhe raajar char.
Jaani jaani, taai to aami
Cholechhi deshantar.
E maanik pelem aami onek debota puje,
Baadhar songe jujhe –
E maanik debo jaare omni tare paabo khnuje,
Cholechhi desh-deshantar.
জানি জানি, তাই তো আমি Jaani jaani taai View song
বজ্রসেন
জানি জানি, তাই তো আমি
চলেছি দেশান্তর ।
এ মানিক পেলেম আমি অনেক দেবতা পূজে,
বাধার সঙ্গে যুঝে—
এ মানিক দেব যারে অমনি তারে পাব খুঁজে,
চলেছি দেশ-দেশান্তর ॥

বন্ধু দূরে প্রহরীকে দেখতে পেয়ে বজ্রসেনকে মালা-সমেত পালাতে বলল

কোটালের প্রবেশ

থামো থামো, Thamo thamo kothay View song
কোটাল
থামো থামো,
কোথায় চলেছ পালায়ে
সে কোন্ গোপন দায়ে ।
আমি নগর-কোটালের চর ।

Transliteration

Thaamo, thaamo-
Kothay chalchho paalaye
Se kon gopono daye.
Aami nagor kotaler char.
Aami bonik, aami cholechhi
Aapon byabosaaye,
Cholechhi deshantar.
Ki aachhe tomaar petikaay.
Aache mor praan aachhe mor shas.
Kholo, kholo, brithaa koro na porihaas.
আমি বণিক, আমি চলেছি Aami banik aami cholechhi View song
বজ্রসেন
আমি বণিক, আমি চলেছি
আপন ব্যবসায়ে,
চলেছি দেশান্তর ।
কী আছে তোমার পেটিকায় Ki aachhe tomar View song
কী আছে তোমার পেটিকায় ।
আছে মোর প্রাণ আছে মোর শ্বাস Aache mor praan View song
বজ্রসেন
আছে মোর প্রাণ আছে মোর শ্বাস ।
খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস Kholo kholo britha View song
কোটাল
খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস ।
এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে Ei petika amar buker View song
বজ্রসেন
এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে—
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে ।
তোমার মরণ, নয় তো আমার মরণ—
যমের দিব্য করো যদি এরে হরণ—
ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ।

Transliteration

Ei petika aamar buker pnaajor je re -
Saabdhan !  Sabdhan ! Tumi chhnuyo na, chhnuyo na ere.
Tomar maron, nahoy aamar maron -
Jamer dibyo kaaro jodi ere haron -
Chhnuyo na, chhnuyo na, chhnuyo na.

বজ্রসেনের পলায়ন

সেই দিকে তাকিয়ে

ভালো ভালো তুমি দেখব পালাও কোথা Bhalo bhalo tumi View song
কোটাল
ভালো ভালো তুমি দেখব পালাও কোথা ।
মশানে তোমার শূল হয়েছে পোঁতা—
এ কথা মনে রেখে
তোমার ইষ্টদেবতারে স্মরিয়ো এখন থেকে ॥

Transliteration

Bhaalo bhaalo, tumi dekhbo paalao kotha.
Mashane tomar shool hoyechhe pnotaa -
E kotha mone rekhe
Tomaar istodebotaare smoriyo ekhon theke.

প্রস্থান

Scene 2

শ্যামার সভাগৃহে কয়েকটি সহচরী বসে আছে

নানা কাজে নিযুক্ত

হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব— He birohi hay 2 View song
সখীরা
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব—
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া ।
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে ॥

Transliteration

Hey birohi, haay, chanchalo hiya tabo -
Nirabe jaago ekaki shunyo mondire,
Kon se niruddesh-laagi aachho jaagiya.
Swaponrupini aloksundori
Alokkho alokaapuri- nibashini,
Taahar muroti rochile bedonay hridayomaajhare.

উত্তীয়ের প্রবেশ

ফিরে যাও কেন ফিরে ফিরে যাও Phire jao keno phire View song
সখীরা
৪২

     ফিরে যাও কেন ফিরে ফিরে যাও
  বহিয়া বিফল বাসনা॥

     চিরদিন আছ
দূরে   অজানার মতো নিভৃত অচেনা পুরে,

      কাছে আস তবু আস না

বহিয়া বিফল বাসনা॥

      পারি না তোমায় বুঝিতে–

     ভিতরে কারে কি
পেয়েছ,     বাহিরে চাহ না খুঁজিতে।

      না-বলা তোমার বেদনা যত

বিরহপ্রদীপে শিখারই মতো

      নয়নে তোমার উঠিছে
জ্বলিয়া

নীরব কী সম্ভাষণা॥

Transliteration

Phire jaao keno phire phire jaao   bohiya biphalo baasona.
Chirodino aachho dure    ajanaro mato nibhrito achena pure,
Kaachhe aaso tobu aaso na
Bohiya biphalo baasona.
Paari na tomay bujhite -
Bhitore kaare ki peyechho,    baahire chaho na khnujite.
Na-bala tomar bedona jato
Biraho prodipe shikhari mato,
Nayone tomar utthichhe joliya
Nirabo ki sambhashana.
মায়াবনবিহারিণী হরিণী Mayabanobiharini horini View song
উত্তীয়
মায়াবনবিহারিণী হরিণী
গহনস্বপনসঞ্চারিণী,
কেন তারে ধরিবারে করি পণ
অকারণ ।
থাক্ থাক্, নিজ-মনে দূরেতে,
আমি শুধু বাঁশরির সুরেতে
পরশ করিব ওর প্রাণমন
অকারণ ॥

Transliteration

Maayabonobiharini horini
Gahonoswaponosancharini,
Keno taare dhoribare kori pon
Akaron.
Thaak thaak nijo-mone durete,
Aami shudhu bnaashorir surete
Parosho kori or praanomon
Akaron.

Chamakibe phaagunero pabone,
Poshibe aakashobaani shrobane,
Chitto aakulo hobe, anukhon
Akaron.
Dur hote aami taare saadhibo,
Gopone birahodore bnaadhibo -
Bnaadhonobihin sei je bnaadhon
Akaron.
হতাশ হয়ো না Hatash hoyo na View song
সখীরা
হতাশ হোয়ো না, হোয়ো না,
হোয়ো না, সখা ।
নিজেরে ভুলায়ে লোয়ো না, লোয়ো না
আঁধার গুহার তলে ॥

Transliteration

Hatash hoyo na, hoyo na,
Hoyo naa sakha.
Nijere bhulaye loyo naa, loyo naa
Aandhar guhatale.
Habe sakha, habe tabo habe joy
Naahi bhoy, naahi bhoy, naahi bhoy.
Hey premikotapos, nihsheshe aatto-aahuti
Pholibe charamo phale.
চমকিবে ফাগুনের পবনে, Chamakibe phaguner View song
উত্তীয়
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে,
চিত্ত আকুল হবে অনুখন
অকারণ ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব—
বাঁধনবিহীন সেই যে বাঁধন
অকারণ ॥
হবে সখা, হবে তব হবে জয়— Hobe sakha hobe View song
সখীরা
হবে সখা, হবে তব হবে জয়—
নাহি ভয়, নাহি ভয়, নাহি ভয় ।
হে প্রেমিকতাপস, নিঃশেষে আত্ম-আহুতি
ফলিবে চরম ফলে ॥

প্রস্থান

সখীসহ শ্যামার প্রবেশ

জীবনে পরম লগন কোরো না হেলা Jibone param lagon View song
জীবনে পরম লগন  কোরো না হেলা

কোরো না হেলা  হে গরবিনি।

বৃথাই কাটিবে বেলা,  সাঙ্গ হবে যে খেলা,

সুধার হাটে ফুরাবে বিকিকিনি  হে গরবিনি॥

   মনের মানুষ লুকিয়ে আসে,  দাঁড়ায়
পাশে,  হায়

হেসে চলে যায় জোয়ার-জলে,  ভাসিয়ে ভেলা–

দুর্লভ ধনে দুঃখের পণে লও গো জিনি  হে গরবিনি॥

ফাগুন যখন যাবে গো নিয়ে  ফুলের ডালা

কী দিয়ে তখন গাঁথিবে তোমার  বরণমালা

     হে বিরহিণী।

বাজবে বাঁশি দূরের হাওয়ায়,

চোখের জলে শূন্যে চাওয়ায়  কাটবে প্রহর–

বাজবে বুকে বিদায়পথের চরণ ফেলা  দিনযামিনী

হে গরবিনি॥

Transliteration

Jibane paramo lagano    koro na hela
Koro na hela   hey garobini.
Brithaay kaatibe bela,    saango habe je khela
Sudhar haate phurabe bikikini hey garobini.
Moner maanus lukiye aase,   dnaaray paashe, haay
Hese chole jaay jowarjale   bhaasiye bhela -
Durlabh dhane dukher paane lawo go jini,   hey garobini.
Phaagun jaakhon jaabe go niye    phulero daala
Ki diye takhon gnaathibe tomar   baronomaala.
Hey birohini.
Baajabe bnaasi durer haaway,
Chokher jale shunye chaaway kaatbe prohar -
Baajbe buke bidaypathe charon-phela   dinojaamini,
Hey garobini.
ধরা সে যে দেয় নাই, দেয় নাই, Dhora se je dae na View song
শ্যামা
ধরা সে যে দেয় নাই, দেয় নাই,

যারে আমি আপনারে সঁপিতে চাই।

কোথা সে যে আছে সঙ্গোপনে

প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে।

এসো মম সার্থক স্বপ্ন,

করো মম যৌবন সুন্দর,

দক্ষিণবায়ু আনো পুষ্পবনে।

ঘুচাও বিষাদের কুহেলিকা,

নব প্রাণমন্ত্রের আনো বাণী।

       পিপাসিত
জীবনের ক্ষুব্ধ আশা

আঁধারে আঁধারে খোঁজে ভাষা

শূন্যে পথহারা পবনের ছন্দে,

ঝরে-পড়া বকুলের গন্ধে॥

Transliteration

Dhara se je dey naai, dey naai,
Jaare aami aaponare snopite chaai -
Kotha se je aachhe sangopane,
Protidin shaato tuchchher aarale aarale.
Eso mamo saarthak swapno,
Karo mamo jouban sundar,
Dokkhinobaayu aanno pushpobone.
Ghuchao bishaader kuhelika,
Nabo praanomontrer aano baani.
Pipasito jiboner khubdo aasha
Aandhare aandhare khnoje bhaasa -
Shunye pathohaara paboner chhande,
Jhore-para bokuler gandhe.

সখীদের নৃত্যচর্চা, শেষে শ্যামার সজ্জা-সাধন, এমন সময় বজ্রসেন ছুটে এল । পিছনে কোটাল

ধর্ ধর্, ওই চোর Dhor dhor oi chor View song
ধর্ ধর্ ওই চোর, ওই চোর ।

Transliteration

Dhor dhor, oi chor, oi chor.
Noi aami noi chor, noi chor, noi chor -
Anyay apobaade aamare phelo na phnaade.
Oi bote, oi chor, oi chor, oi chor.
নই আমি নই চোর, নই চোর, নই চোর— Noi aami noi View song
বজ্রসেন
নই আমি নই চোর, নই চোর, নই চোর—
অন্যায় অপবাদে আমারে ফেলো না ফাঁদে ।
ওই বটে, ওই চোর, ওই চোর, ওই চোর Oi bote oi View song
ওই বটে, ওই চোর, ওই চোর, ওই চোর ॥

প্রস্থান

বজ্রসেন যে দিকে গেল শ্যামা সে দিকে কিছুক্ষণ তন্ময় হয়ে তাকিয়ে রইল

আহা মরি মরি Aha mori mori View song
শ্যামা
আহা মরি মরি,

মহেন্দ্রনিন্দিতকান্তি উন্নতদর্শন

কারে বন্দী করে আনে

চোরের মতন কঠিন শৃঙ্খলে।

শীঘ্র যা লো, সহচরী, যা লো, যা লো–

 বল্ গে নগরপালে মোর নাম করি,

শ্যামা ডাকিতেছে তারে।

বন্দী সাথে লয়ে একবার,

আসে যেন আমার আলয়ে দয়া করি॥

Transliteration

Aaha mori mori,
Mahendroninditokaanti unnatodarshan
Kaare bondi kore aane
Chorer maton katthino shrinkhale.
Shighro jaa lo sahochori, jaa lo, jaa lo -
Bol ge nagorpaale mor naam kori,
Shyama daakitechhe taare.
Bondi saathe loye ekbaar
Aase jeno aamar aaloye dayaa kori.

শ্যামা ও সখীদের প্রস্থান

সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে ঘুচাবে কে Sundarer bandhan View song
সখী
সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে  ঘুচাবে কে।

         নিঃসহায়ের
অশ্রুবারি পীড়িতের চক্ষে  মুছাবে কে,

আর্তের ত্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,

অন্যায়ের আত্রমণে বিষবাণে জর্জরা–

প্রবলের উৎপীড়ণে

কে বাঁচাবে দুর্বলেরে।

অপমানিতেরে কার দয়া বক্ষে   লবে ডেকে॥

Transliteration

Sundarer bandhan nisthurer haate   ghuchabe ke!
Nisahayer oshrubaari peeriter chokhe   muchhabe ke.
Aartero krandone hero byathito bosundhora,
Annayero aakromone bishobaane jorjora -
Probolero utpirone
Ke bnaachabe durbolere.
Apomanitere kaar daya bokkhe  lobe deke.

সহচরীর প্রস্থান

বজ্রসেন ও কোটাল-সহ শ্যামার পুনঃপ্রবেশ

তোমাদের এ কী ভ্রান্তি— Tomader e ki bhranti View song
শ্যামা
তোমাদের এ কী ভ্রান্তি—
কে ওই পুরুষ দেবকান্তি,
প্রহরী, মরি মরি ।
এমন করে কি ওকে বাঁধে ।
দেখে যে আমার প্রাণ কাঁদে ।
বন্দী করেছ কোন্ দোষে ॥

Transliteration

Tomader e ki bhraanti
Ke oi purush debokanti,
Prohori, mori mori.
Emon kore ki oke bnaadhe.
Dekhe je aamar praan knaade.
Bondi korechho kon doshe.
চুরি হয়ে গেছে রাজকোষে— Churi hoye gechhe View song
কোটাল
চুরি হয়ে গেছে রাজকোষে—
চোর চাই যে করেই হোক, চোর চাই ।
হোক-না সে যে-কোনো লোক, চোর চাই ।
নহিলে মোদের যাবে মান !

Transliteration

Churi hoye geche raajkoshe -
Chor chaai je korei hok, chor chaai.
Hok-na se je-kono lok, chor chaai.
Nohile moder jaabe maan !
Nirdoshi bideshir raakho praan,
Dui din maaginu samay.
Raakhibo tomar onunoy;
Dui din kaaragare rabe,
Taar por jaa hoy ta hobe.
নির্দোষী বিদেশীর রাখো প্রাণ, Nirdoshi bideshir raakho View song
শ্যামা
নির্দোষী বিদেশীর রাখো প্রাণ,
দুই দিন মাগিনু সময় ।
রাখিব তোমার অনুনয়; Raakhibo tomar onunoy View song
কোটাল
রাখিব তোমার অনুনয়;
দুই দিন কারাগারে রবে,
তার পর যা হয় তা হবে ।
এ কী খেলা হে সুন্দরী E ki khela he sundori View song
বজ্রসেন
এ কী খেলা হে সুন্দরী,
কিসের এ কৌতুক ।
দাও অপমান-দুখ—
মোরে নিয়ে কেন, কেন এ কৌতুক ।

Transliteration

E ki khela hey sundori,
Kiser e koutuk.
Daao apoman-dukh,
Keno daao apomaan-dukh -
More niye keno, keno, keno e koutuk.
Nahe nahe e nahe koutuk.
Mor anger swarno-alonkar
Snopi diya shrinkhol tomar
Nite paari nijo dehe.
Tabo apomaane mor
Antoraatma aaji apoman maane.
নহে নহে, এ নহে কৌতুক Nahe nahe e nahe koutuk View song
শ্যামা
নহে নহে, এ নহে কৌতুক ।
মোর অঙ্গের স্বর্ণ-অলংকার
সঁপি দিয়া শৃঙ্খল তোমার
নিতে পারি নিজ দেহে ।
তব অপমানে মোর
অন্তরাত্মা আজি অপমানে মানে ॥

Transliteration

Nahe nahe, e nahe koutuk.
Mor anger swarno-alonkar
Snopi diya shrinkhal tomar
Nite paari nijo dehe.
Tabo apomane mor
Antoratma aaji apoman maane.

বজ্রসেনকে নিয়ে প্রহরীর প্রস্থান

সঙ্গে শ্যামা কিছু দূরে গিয়ে ফিরে এসে

রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে Rajar prahari ora View song
শ্যামা
রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে
নিরীহের প্রাণ বধিবে ব'লে কারাগারে বাঁধে ।
ওগো শোনো, ওগো শোনো, ওগো শোনো,
আছ কি বীর কোনো,
দেবে কি ওরে জড়িয়ে মরিতে
অবিচারের ফাঁদে
অন্যায় অপবাদে ॥

Transliteration

Raajar prohoree ora annay apobaade
Niriher praan bodhibe bole kaaragaare bnaadhe.
Ogo shono, ogo shono, ogo shono,
Aachho ki beer kono,
Debe ki ore joriye morite
Abichaarer phnaade
Annay apobade.

উত্তীয়ের প্রবেশ

ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে, Nyay anyay jani ne View song
উত্তীয়
ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,
শুধু তোমারে জানি, তোমারে জানি,
ওগো সুন্দরী ।
চাও কি প্রেমের চরম মূল্য— দেব আনি,
দেব আনি ওগো সুন্দরী ।
প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,
নেবে মোর প্রাণঋণ—
তাহারি সঙ্গে তোমারি বক্ষে
বাঁধা রব চিরদিন
মরণডোরে ।
কেমনে ছাড়িবে মোরে, ছাড়িবে মোরে,
ওগো সুন্দরী ॥

Transliteration

Nyay annay jaani ne, jaani ne, jaani ne,
Shudhu  tomare jaani, tomare jaani,
Ogo sundori.
Chaao ki premer charom mullyo -   debo aani,
Debo aani, ogo sundari.
Priyo je tomar, bnaachabe jaare,
Nebe mor praanorin -
Taahari sange tomari bokkhe
Bnaadha rabo chirodin
Marondore.
Kemone chharibe more,
Ogo sundori.
এত দিন তুমি সখা Etodin tumi sokha View song
শ্যামা
এতদিন তুমি সখা, চাহ নি কিছু;
নীরবে ছিলে করি নয়ন নিচু ।
রাজ-অঙ্গুরী মম করিলাম দান,
তোমারে দিলাম মোর শেষ সম্মান ।
তব বীর-হাতে এই ভূষণের সাথে
আমার প্রণাম যাক তব পিছু পিছু ।
তুমি চাহ নি কিছু সখা, চাহ নি কিছু ॥

Transliteration

Etodin tumi sakha, chaaho ni kichhu -
Nirabe chhile kori nayon nichu.
Raaj-anguri mamo korilaam daan,
Tomare dilaam mor shesh samman.
Tabo bir-haate ei bhushaner saathe
Aamar pronam jaak tabo pichhu pichhu.
Tumi chaaho ni kichhu sakha, chaaho ni kichhu.
আমার জীবনপাত্র উচ্ছলিয়া Amar jibanpatro uchcholia View song
উত্তীয়
৪৩

     আমার
জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান–

তুমি   জান নাই, তুমি জান নাই,

তুমি   জান নাই তার মূল্যের পরিমাণ॥

রজনীগন্ধা অগোচরে

যেমন রজনী স্বপনে ভরে     সৌরভে,

তুমি   জান নাই, তুমি জান নাই,

তুমি  জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান॥

বিদায় নেবার সময় এবার হল–

       প্রসন্ন
মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো–

মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব
প্রাণ     চরণে।

যারে   জান নাই, যারে জান নাই,
যারে   জান নাই,

তার    গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান
॥

Transliteration

Aamar jibanopaatro uchchhalia maadhuri korechho daan -
Tumi jaano naai tumi jaano naai,
Tumi jaano naai taar mulyero poriman.
Rajonigandha agochare
Jemon rajoni swapone bhare sourabhe,
Tumi jaano naai tumi jaano naai
Tumi jaano naai, marome aamar ddhelechhe tomar gaan.
Biday nebar samay ebar holo -
Prosanno mukho tolo, mukho tolo mukho tolo -
Modhur marone purno koriya snopia jaabo praan charone.
Jaare jaano naai, jaare jaano naai, jaare jaano naai,
Taar gopano byathar nirabo raatri hok aaji abosan.

শ্যামা হাত ধ’রে উত্তীয়ের মুখের দিকে চেয়ে রইল অল্পক্ষণ পরে হাত ছেড়ে ধীরে ধীরে চলে গেল

তোমার প্রেমের বীর্যে Tomar premer birje View song
সখী
তোমার প্রেমের বীর্যে
তোমার প্রবল প্রাণ সখীরে করিলে দান ।
তব মরণের ডোরে
বাঁধিলে বাঁধিলে ওরে
অসীম পাপে
অনন্ত শাপে ।
তোমার চরম অর্ঘ্য
কিনিল সখীর লাগি নারকী প্রেমের স্বর্গ ॥

Transliteration

Tomar premer birje
Tomar probal praan   sokhire korile daan.
Tabo maroner dore
Bnaadhile bnaadhile ore
Asim paape
Anonto shaape.
Tomar charom arghya
Kinilo sokhir laagi naroki premer swarga.
প্রহরী, ওগো প্রহরী, Prohori ogo prohori View song
উত্তীয়
প্রহরী, ওগো প্রহরী,
লহো লহো লহো মোরে বাঁধি ।
বিদেশী নহে সে তব শাসনপাত্র,
আমি একা অপরাধী ।

Transliteration

Prahoree, ogo prohoree,
Laho laho laho more bnaadhi.
Bideshee nahe se tabo shaashanopaatro,
Aami eka aporadhee.
Tumi-i korechho tabe churi ?
Ei dekho raaj-onguri -
Raaj-aabhoron dehe korechhi dhaaron aaji,
Sei poritaape aami knaadi.
তুমিই করেছ তবে চুরি? Tumii korechho tobe View song
তুমিই করেছ তবে চুরি?
এই দেখো রাজ-অঙ্গুরী— Ei dekho raaj View song
উত্তীয়
এই দেখো রাজ-অঙ্গুরী—
রাজ-আভরণ দেহে করেছি ধারণ আজি,
সেই পরিতাপে আমি কাঁদি ।

উত্তীয়কে লইয়া প্রহরীর প্রস্থান

বুক যে ফেটে যায়, হায় হায় রে Buk je phete jay View song
সখী
বুক যে ফেটে যায়, হায় হায় রে ।
তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে
মৃত্যুপিপাসিনীর পায় রে ।
ওরে সখা,
মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি
কেন অকালে
পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে,
ওরে সখা ।

Transliteration

Buk je phete jaay, haay haay re.
Tor torun jiban dili niskarane
Mrityupipasineer paay re.
Ore sakha,
Modhur durlabh joubanodhan byartho korili
Keno akaale
Pushpobiheen geetihaara maranmorur paare -
Ore sakha.

প্রস্থান

কারাগারে উত্তীয় । প্রহরীর প্রবেশ

নাম লহো দেবতার; দেরি তব নাই আর, Nam laho debotar View song
প্রহরী
নাম লহো দেবতার; দেরি তব নাই আর,
দেরি তব নাই আর ।
ওরে পাষণ্ড, লহো চরম দণ্ড; তোর
অন্ত যে নাই আস্পর্ধার ॥

Transliteration

Naam laho debotaar -   deri tabo naai aar,
Deri tabo naai aar.
Ore paashondo, laho charom dando; tor
Anto je naai aaspardhar.

শ্যামার দ্রুত প্রবেশ

থাম্ রে, থাম্ রে তোরা, ছেড়ে দে, ছেড়ে দে— Tham re tham re tora View song
শ্যামা
থাম্ রে, থাম্ রে তোরা, ছেড়ে দে, ছেড়ে দে—
দোষী ও-যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই,
আমারি ছলনা ও যে—
বেঁধে নিয়ে যা মোরে
রাজার চরণে ॥

Transliteration

Thaam re, thaam re tora, chhere dey, chhere dey-
Doshi o-je noy noy, mithya mithya sobi-
Aamare cholona o je-
Bnedhe niye jaa more raajaro charone.
Chup karo dure jaao, dure jaao maari –
Baadha diyo naa, baadha diyo naa.
চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী— Chup karo dure View song
প্রহরী
চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী—
বাধা দিয়ো না, বাধা দিয়ো না ॥

দুই হাতে মুখ ঢেকে শ্যামার প্রস্থান

প্রহরীর উত্তীয়কে হত্যা

কোন্ অপরূপ স্বর্গের আলো Kon aparup swarger alo View song
সখী
কোন্ অপরূপ স্বর্গের আলো
দেখা দিল রে প্রলয়রাত্রি ভেদি
দুর্দিনদুর্যোগে,
মরণমহিমা ভীষণের বাজালো বাঁশি ।
অকরুণ নির্মম ভুবনে
দেখিনু এ কী সহসা—
কোন্ আপনা-সমর্পণ, মুখে নির্ভয় হাসি ॥

Transliteration

Kon aparup swarger aalo
Dekha dilo re prolayoraatri bhedi
Durdin durjoge,
Maronomohima bheeshaner baajalo bnaashi.
Akorun nirmam bhubane
Dekhinu e ki sahosa -
Kon apona-samarpan, mukhe nirbhoy haasi.

Scene 3

বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা Baje guru guru View song
শ্যামা
বাজে গুরুগুরু শঙ্কার ডঙ্কা,

ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে।

কত রব সুখস্বপ্নের ঘোরে আপনা ভুলে–

সহসা জাগিতে হবে॥

Transliteration

Baaje guru guru shankaar danka,
Jhanjha ghanay dure
Bhishan nirobe.
Kato rab sukhoswapner ghore aapna bhule,
Sahosa jaagite hobe re.

বজ্রসেনের প্রবেশ

হে আমার প্রিয়, He bideshi eso eso View song
শ্যামা
হে আমার প্রিয়,
অভাগীর করুণা করিয়ো,এসো এসো ।
তোমা-সাথে এক স্রোতে ভাসিলাম আমি
হে হৃদয়স্বামী
জীবনে মরণে প্রভু ।

Transliteration

Hey bideshi eso eso. Hey aamar priyo,
Ei katha smarone raakhiyo -  eso eso -
Toma-saathe ek srote bhaasilam aami,
Hey hridayoswaami,  jibone marone probhu.
আহা এ কী আনন্দ, Aha e ki ananda View song
বজ্রসেন
আহা এ কী আনন্দ,
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ ।
এলে কারাগারে
রজনীর পারে উষাসম
মুক্তিরূপা অয়ি লক্ষ্মী দয়াময়ী ॥

Transliteration

Aaha e ki aanondo,
Hriday dehe ghuchale mamo sakolo bandho.
Dukkha aamar aaji holo je dhonyo,
Mrityugahone laage amritasugandho.
Ele kaaragare
Rajonir paare ushaasamo,
Muktirupa oyi lokkhi dayaamoyi.
বোলো না, বোলো না, বোলো না– আমি দয়াময়ী Bolo na bolo na View song
শ্যামা
বোলো না, বোলো না, বোলো না,
আমি দয়াময়ী ।
মিথ্যা, মিথ্যা, মিথ্যা । বোলো না ।
এ কারাপ্রাচীরে শিলা আছে যত
নহে তা কঠিন আমার মতো ।
আমি দয়াময়ী !
মিথ্যা, মিথ্যা, মিথ্যা । বোলো না ॥

Transliteration

Balo na, balo na, balo na,
Aami doyamoyi !
Mithya, mithya, mithya. Bolo na.
E kaarapraachire shila aachhe jato
Nahe ta kotthin aamar moto.
Aami doyamoyi !
Mithya, mithya, mithya. Bolo na.
জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে Jeno prem chirorini View song
বজ্রসেন
জেনো প্রেম চিরঋণী আপনারই
হরষে,   জেনো প্রিয়ে

সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।

কলঙ্ক যাহা আছে   দূর হয় তার কাছে,

কালিমার ’পরে তার অমৃত সে বরষে॥

Transliteration

Jeno prem chirorini aaponari haroshe,  jeno priye
Sab paap khama kori rin sodh kare se.
Kalanko jaaha aachhe    dur hoy taar kaachhe,
Kaalimar pare taar amrito se baroshe.
প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে Premer joare bhasabe View song
প্রেমের জোয়ারে   ভাসাবে দোঁহারে– বাঁধন খুলে দাও, দাও দাও দাও।

ভুলিব ভাবনা,   পিছনে চাব না–  পাল তুলে দাও,
দাও দাও দাও॥

      প্রবল পবনে তরঙ্গ
তুলিল,  হৃদয় দুলিল, দুলিল দুলিল–

পাগল হে নাবিক,  ভুলাও দিগ্‍বিদিক– পাল তুলে দাও, দাও দাও দাও॥

Transliteration

Premer joware bhaasabe dohare –   bnaadhon khule daao daao daao daao.
Bhulibo bhaabona pichhone chaabona, -  paal tule daao daao daao daao.
Probalo pabone tarongo tulilo,  hridoy dulilo dulilo dulilo -
Paagol hey naabik,  bhulao digbidik, -  paal tule daao daao daao daao.
হায় হায় রে, হায় পরবাসী Hay re hay parobasi View song
সখী
হায় হায় রে, হায় পরবাসী,

        হায়
গৃহছাড়া উদাসী।

অন্ধ অদৃষ্টের আহ্বানে

কোথা অজানা অকূলে চলেছিস ভাসি॥

শুনিতে কি পাস দূর আকাশে  কোন্ বাতাসে

সর্বনাশার বাঁশি–

ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।

রঙিন মেঘের তলে  গোপন অশ্রুজলে

বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে

সঞ্চিত নীরব অট্টহাসি॥

Transliteration

Haay haay re, haay parobasi,
Haay grihochara udasi.
Andho adrister aahwane
Kotha  ajana akule cholechis bhaasi.
Shunite ki paas dur aakashe
Kon baatase sarbonashar bnaashi.
Ore, nirmam byaadh je gnaathe
Maroner phaansi.
Rangin megher tale
Gopan oshrujale
Bidhatar daarun bidrupobajjre
Sanchito nirabo attohasi ha  ha.

Scene 4

কোটালের প্রবেশ

পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী Puri hote paliyechhe View song
কোটাল
পুরী হতে পালিয়েছে যে পুরসুন্দরী
কোথা তারে ধরি, কোথা তারে ধরি ।
রক্ষা রবে না, রক্ষা রবে না—
এমন ক্ষতি রাজার সবে না,
রক্ষা রবে না ।
বন হতে কেন গেল অশোকমঞ্জরী
ফাল্গুনের অঙ্গন শূন্য করি ।
ওরে কে তুই ভুলালি,
তারে কে তুই ভুলালি—
ফিরিয়ে দে তারে মোদের বনের দুলালী,
তারে কে তুই ভুলালি ।

Transliteration

Puri hote paaliyechhe je purosundori
Kotha taare dhori, kotha taare dhori.
Rokkha rabe na, rokkha rabe na -
Emon khoti raajar sabe na,
Rokkha rabe na.
Bon hate keno gelo ashokomonjari
Phaalguner angan shunnyo kori.
Ore ke tui bhulali,
Taare ke tui bhulali -
Phiriye de taare moder boner dulali,
Taare ke tui bhulali.

প্রস্থান

মেয়েদের প্রবেশ

শেষে প্রহরীর প্রবেশ

রাজভবনের সমাদর সম্মান ছেড়ে Rajbhabaner samadar View song
সখীগণ
রাজভবনের সমাদর সম্মান ছেড়ে
এল আমাদের সখী ।
দেরি কোরো না, দেরি কোরো না—
কেমনে যাবি অজানা পথে
অন্ধকারে দিক নিরখি হায়।
অচেনা প্রেমের চমক লেগে
প্রণয়রাতে সে উঠেছে জেগে— অচেনা প্রেমে ।
ধ্রুবতারাকে পিছনে রেখে
ধূমকেতুকে চলেছে লখি হায় ।
কাল সকালে পুরোনো পথে
আর কখনো ফিরিবে ও কি হায় ।
দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না ।

Transliteration

Raajbhaboner samador samman chhere
Elo aamader sokhee.
Deri koro na, deri koro na, deri koro na-
Kemone jaabe ajana pathe
 Andhokaare dik nirokhi  haay.
Achena premer chamak lege
Pralayraate se utthechhe jege- achena preme.
Dhubataarake pichane rekhe
Dhuketuke cholechhe lokhi  haay.
Kaal sakale purono pathe
Aar kakhono phiribe o ki haay.
Deri koro na, deri koro na, deri koro na.
দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো Darao kotha chalo View song
প্রহরী
দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো ॥

Transliteration

Dnaarao, kotha chalo, tomara ke balo balo.
Aamra aahirini, saara holo bikikini -
Dur gnaaye choli dheye  aamra bideshi meye.
Ghaate bose hotha, o ke.
Saathi moder o je neye -
Jete hobe dur paare,
Enechi taai deke taare.
Niye jaabe tori beye
Saathi moder o je neye -
O go prohori, baadha diyo na, baadha diyo na,
Minoti kori, ogo prohori.
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি— Aamra aahirini View song
সখীগণ
আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি—
দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে ।
ঘাটে বসে হোথা ও কে Ghaate bese hotha View song
ঘাটে বসে হোথা ও কে ।
সাথী মোদের ও যে নেয়ে— Saathi moder o View song
সখীগণ
সাথী মোদের ও যে নেয়ে—
যেতে হবে দূর পারে,
এনেছি তাই ডেকে তারে ।
নিয়ে যাবে তরী বেয়ে
সাথী মোদের ও যে নেয়ে—
ওগো প্রহরী,বাধা দিয়ো না, বাধা দিয়ো না,
মিনতি করি, ওগো প্রহরী ॥

প্রস্থান

কোন্‌ বাঁধনের গ্রন্থি বাঁধিল Kon badhoner granthi View song
সখী
কোন্ বাঁধনের গ্রন্থি বাঁধিল দুই অজানারে

এ কী সংশয়েরই অন্ধকারে।

দিশেহারা হাওয়ায় তরঙ্গদোলায়

মিলনতরণীখানি ধায় রে

কোন্ বিচ্ছেদের পারে॥

Transliteration

Kon bnaadhoner gronthi bnaadhilo dui ajanare
E ki songshoyeri andhokare.
Dishehara haaway tarongodolay
Milanotaronikhaani dhaay je
Kon bichchheder paare.

বজ্রসেন ও শ্যামার প্রবেশ

হৃদয় বসন্তবনে যে মাধুরী বিকাশিল Hridayobasantabone je View song
বজ্রসেন
হৃদয় বসন্তবনে যে মাধুরী বিকাশিল
সেই প্রেম সেই মালিকায় রূপ নিল, রূপ নিল, রূপ নিল ।
এই ফুলহারে প্রেয়সী তোমারে
বরণ করি ।
অক্ষয় মধুর সুধাময়
হোক মিলনবিভাবরী ।
প্রেয়সী তোমায় প্রাণবেদিকায়
প্রেমের পূজায় বরণ করি ॥
---------------------
কহো কহো মোরে প্রিয়ে,
আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে ।
অয়ি বিদেশিনী,
তোমার কাছে আমি কত ঋণে ঋণী ।

Transliteration

Hridayobasontobone je maadhuri bikashilo
Sei prem ei maalikay rup nilo, rup nilo.
Ei phulohaare preyosi tomare
Baron kori.
Akkhoy modhur sudhamoy
Hok Milonobibhabori.
Preyosi tomay praanobedikay
Premer pujay baron kori.
কহো কহো মোরে প্রিয়ে Kaho kaho more priye View song
বজ্রসেন
কহো কহো মোরে প্রিয়ে,
আমারে করেছ মুক্ত কী সম্পদ দিয়ে ।

Transliteration

Kaho kaho more priye,
Aamare korecho mukto ki sampad diye.
Ayi bideshini,
Tomar kaachhe aami kato rine rini.
নহে নহে নহে— সে কথা এখন নহে Nahe nahe se View song
শ্যামা
নহে নহে নহে— সে কথা এখন নহে ।
নীরবে থাকিস, সখী Nirabe thakis sokhi View song
সহচরী
নীরবে থাকিস, সখী,   ও তুই   নীরবে
থাকিস।

তোর  প্রেমেতে আছে যে কাঁটা

তারে   আপন বুকে বিঁধিয়ে রাখিস॥

দয়িতেরে দিয়েছিলি সুধা,   আজিও তাহার মেটে নি ক্ষুধা

এখনি তাহে মিশাবি কি বিষ।

যে জ্বলনে তুই মরিবি মরমে মরমে

কেন তারে বাহিরে ডাকিস॥

Transliteration

Nirabe thaakis sokhi, o tui nirabe thaakis.
Tor premete aachhe je knaata.
Taare aapon buke bnidhiye raakhis.
Dayitere diyechhili sudha
Aajio taahe meteni khuda -
Ekhoni taahe mishabi ki bish.
Je jwalone tui moribi marome marome
Keno taare baahire daakis.
কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত Ki koriya sadhile View song
বজ্রসেন
কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত
কহো বিবরিয়া ।
জানি যদি প্রিয়ে, শোধ দিব এ জীবন দিয়ে
এই মোর পণ ॥

Transliteration

Ki koriya saadhile asadhyo broto
Kaho biboriya -
Jaani jodi priye, shod dibo
E jiban diye ei mor pon.
Toma laagi jaa korechhi
Kotthin se kaaj,
Aaro sukotthin aaj tomare se katha bala.
Baalok kishore Uttiya taar naam,
Byartho preme mor matto adhir;
Mor anunoye tabo churi-apobad
Nijo-pore loye
Snopechhe aapon praan.
তোমা লাগি যা করেছি Toma laagi ja View song
শ্যামা
তোমা লাগি যা করেছি
কঠিন সে কাজ,
আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা ।
বালক কিশোর উত্তীয় তার নাম,
ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর;
মোর অনুনয়ে
তব চুরি-অপবাদ নিজ-'পরে লয়ে
সঁপেছে আপন প্রাণ ।
কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা, Kadite hobe re 1 View song
বজ্রসেন
কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা,
জীবনে পাবি না শান্তি ।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র-আঘাতে ।

Transliteration

Knaadite habe re, re paapisttha,
Jibane paabi na shaanti.
Bhaangibe  bhaangibe kalushonir bajro-aaghate.
ক্ষমা করো নাথ, ক্ষমা করো He khama karo nath View song
শ্যামা
ক্ষমা করো নাথ, ক্ষমা করো ।
এ পাপের যে অভিসম্পাত
হোক বিধাতার হাতে নিদারুণতর ।
তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো ।

Transliteration

Hey khama karo naath, khama karo.
E paaper je obhisampat
Hok bidhatar haate nidaarunotaro.
Tumi khama karo, tumi khama karo, tumi khama karo.
এ জন্মের লাগি E jonmero lagi View song
বজ্রসেন
এ জন্মের লাগি
তোর পাপমূল্যে কেনা
মহাপাপভাগী
এ জীবন করিলি ধিক্কৃত ।
কলঙ্কিনী ধিক্ নিশ্বাস মোর
তোর কাছে ঋণী ।

Transliteration

E janmero laagi
Tor paap mullye kena
Mahapaapobhaagi
E jiban korili dhikkrito.
Kalonkini dhik nisshwash mor
Tor kaachhe rini.
Tomar kaachhe dosh kori naai.
Dosh kori naai.
Doshi aami bidhatar paaye,
Tini koriben rosh -
Sohibo nirobe.
Tumi jodi na karo daya
Sobe na, sobe na, sobe na.
Tobu chhaaribi na more ?
Chhaaribo na, chhaaribo na, chhaaribo na,
Toma laagi paap naath,
Tumi koro mormaghat.
Chhaaribo na, chhaaribo na, chhaaribo na.
তোমার কাছে দোষ করি নাই Tomar kachhe dos kori View song
শ্যামা
তোমার কাছে দোষ করি নাই ।
দোষ করি নাই ।
দোষী আমি বিধাতার পায়ে,
তিনি করিবেন রোষ—
সহিব নীরবে ।
তুমি যদি না করো দয়া
সবে না, সবে না,সবে না ॥

Transliteration

Tomar kachhe dosh kori naai.
Dosh kori naai.
Doshi aami bidhatar paaye,
Tini koriben rosh –
Sohibo nirobe.
Tumi Jodi na koro doya
Sobe na, sobe na, sobe na.
তবু ছাড়িবি নে মোরে ? Tobu chhaarribi ne View song
তবু ছাড়িবি নে মোরে ?
ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না, Chhaaribo na chhaaribo View song
শ্যামা
ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না,
তোমা-লাগি পাপ নাথ,
তুমি করো মর্মাঘাত ।
ছাড়িব না, ছাড়িব না, ছাড়িব না ।

শ্যামাকে বজ্রসেনের আঘাত ও শ্যামার পতন

বজ্রসেনের প্রস্থান

হায় এ কী সমাপন! Hay e ki samapon View song
নেপথ্যে
হায় এ কী সমাপন!
অমৃতপাত্র ভাঙিলি,
করিলি মৃত্যুরে সমর্পণ;
এ দুর্লভ প্রেম মূল্য হারালো
কলঙ্কে, অসম্মানে !

Transliteration

Haay e ki samapan !
Amritopaatro bhaangili,
Korili mrityure samarpon.
E durlabh prem mulyo haaralo
Kalonke asammane.

বজ্রসেনের প্রবেশ

তোমায় দেখে মনে লাগে ব্যথা, Tomay dekhe mone lage View song
পল্লীরমণীরা
তোমায় দেখে মনে লাগে ব্যথা,
হায় বিদেশী পান্থ ।
এই দারুণ রৌদ্রে, এই তপ্ত বালুকায়
তুমি কি পথভ্রান্ত ।
দুই চক্ষুতে এ কী দাহ—
জানি নে, জানি নে, জানি নে, কী যে চাহ ।
চলো চলো আমাদের ঘরে—
চলো চলো ক্ষণেকের তরে—
পাবে ছায়া, পাবে জল,
সব তাপ হবে তব শান্ত ।
কথা কেন নেয় না কানে,
কোথা চলে যায় কে জানে ।
মরণের কোন্ দূত ওরে
করে দিল বুঝি উদ্ভ্রান্ত হা।

Transliteration

Tomay dekhe mone laage byatha,
Haay bideshi paantho.
Ei daarun roudre, ei tapto balukaay
Tumi ki pathobhraanto.
Dui chokkhute eki daaho-
Jaani ne, jaani ne, jaani ne ki je chaaho.
Chalo chalo aamader ghare,
Chalo chalo khaneker tare-
Paabe chaaya, paabe jal.
Sab taap habe tabo shanto.
O katha keno ney na kaane,
Kotha chole jaay ke jaane.
Maroner kon dut ore
Kore dilo bujhi udbhranto.

সকলের প্রস্থান

বজ্রসেনের প্রবেশ

এসো এসো, এসো প্রিয়ে Eso eso eso priye View song
বজ্রসেন
এসো এসো এসো প্রিয়ে,
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে ।
নিষ্ফল মম জীবন,
নীরস মম ভুবন,
শূন্য হৃদয় পূরণ করো
মাধুরীসুধা দিয়ে ।

Transliteration

Eso eso, eso priye,
Maronlok hote nutan praan niye.
Nisphal mamo jeeban,
Neeras mamo bhuban,
Shunyo hriday puran karo
Maadhureesudha diye.

সহসা নূপুর দেখিয়া কুড়াইয়া লইল

হায় রে, হায় রে নূপুর, Hay re hay re nupur View song
হায় রে, হায় রে নূপুর,
তার করুণ চরণ ত্যজিলি, হারালি
কলগুঞ্জনসুর ।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে
রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া
স্মরণ সুমধুর
তার কোমল-চরণ-স্মরণ সুমধুর ।
তোর ঝঙ্কারহীন ধিক্কারে কাঁদে
প্রাণ মম নিষ্ঠুর ।

Transliteration

Haay re, haay re, nupur
Taar korun charon tyajili, haarali
Kalogunjanosur.
Nirabo krandane bedonabandhane
Raakhili dhoriya biraho bhoriya
Smarono sumodhur.
Taar   komalo-charono-smaron sumodhur.
Tor    jhankaarohin dhikkaare knaade
Praan mamo nishtthur.

প্রস্থান

সব কিছু কেন নিল না Sab kichhu keno nilo na View song
নেপথ্যে
সব-কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা–

ভালো আর মন্দেরে।

আপনাতে কেন মিটালো না   যত কিছু দ্বন্দ্বেরে–

ভালো আর মন্দেরে॥

নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা,   সাগরহৃদয়ে গহনে হয় হারা।

ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো  প্রেমের  আনন্দেরে–

ভালো আর মন্দেরে॥

Transliteration

Sab-kichhu keno nilo na, nilo na, nilo na bhaalobasa -
Bhaalo aar mandere.
Aaponate keno mitalo na jatokichhu dwandere -
Bhaalo aar mondere.
Nodi niye aase ponkil jalodhaara,  saagorhridaye gahone hoy haara,
Khamar dipti dey swarger aalo  premer aanondere -
Bhaalo aar mondere.

বজ্রসেনের প্রবেশ

এসো এসো, এসো প্রিয়ে Eso eso eso priye View song
বজ্রসেন
এসো এসো এসো প্রিয়ে,
মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে ।
নিষ্ফল মম জীবন,
নীরস মম ভুবন,
শূন্য হৃদয় পূরণ করো
মাধুরীসুধা দিয়ে ।

Transliteration

Eso eso, eso priye,
Maronlok hote nutan praan niye.
Nisphal mamo jeeban,
Neeras mamo bhuban,
Shunyo hriday puran karo
Maadhureesudha diye.

শ্যামার প্রবেশ

এসেছি প্রিয়তম, ক্ষমো মোরে ক্ষমো Esechhi priatamo khamo View song
শ্যামা
এসেছি প্রিয়তম, ক্ষমো মোরে ক্ষমো ।
গেল না গেল না কেন কঠিন পরান মম—
তব নিঠুর করুণ করে ! ক্ষমো মোরে ।

Transliteration

Esechhi priyotamo, khamo more khamo,
Gelo naa gelo naa keno kotthin poran mamo -
Tabo nitthur korun kore !  Khamo more.
Keno eli, keno eli, keno eli phire.
Jaao jaao jaao jaao, chole jaao.
Jaao jaao jaao jaao, chole jaao.
কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে Keno eli keno View song
বজ্রসেন
কেন এলি, কেন এলি, কেন এলি ফিরে ।
যাও যাও যাও যাও, চলে যাও ।
যাও যাও যাও যাও, চলে যাও Jaao jaao jaao View song
যাও যাও যাও যাও, চলে যাও ।

বজ্রসেনকে প্রণাম করে শ্যামার প্রস্থান

ক্ষমিতে পারিলাম না যে Khomite parilam na je View song
বজ্রসেন
ক্ষমিতে পারিলাম না যে
ক্ষমো হে মম দীনতা,
পাপীজনশরণ প্রভু ।
মরিছে তাপে মরিছে লাজে
প্রেমের বলহীনতা—
ক্ষমো হে মম দীনতা,
পাপীজনশরণ প্রভু ।
প্রিয়ারে নিতে পারি নি বুকে,
প্রেমেরে আমি হেনেছি,
পাপীরে দিতে শাস্তি শুধু
পাপেরে ডেকে এনেছি ।
জানি গো তুমি ক্ষমিবে তারে
যে অভাগিনী পাপের ভারে
চরণে তব বিনতা ।
ক্ষমিবে না, ক্ষমিবে না
আমার ক্ষমাহীনতা,
পাপীজনশরণ প্রভু ॥

Transliteration

Khomite  paarilaam na je
Khamo hey mamo deenota,
Paapijanosharano probhu.
Morichhe taape, morichhe laaje
Premero balohinota -
Khamo hey mamo deenota,
Paapijanosharano probhu.
Priyaare nite paari ni buke,
Premere aami henechhi,
Paapire dite shaasti shudhu
Paapere deke enechhi.
Jaani go tumi khamibe taare
Je abhaginee paapero bhaare
Charone tabo binota.
Khamibe na, khamibe na
Aamar khamahinota,
Paapijanosharano probhu.

Sources: Geetabitan.com · Rabindra Rachanabali (NLTR)