Songs / Jatiya Sangeet

দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিয়ে

Deshe deshe bhromi

Jatiya Sangeet
দেশে দেশে ভ্রমি তব দুখ গান গাহিযে
নগরে প্রান্তরে বনে বনে । অশ্রু ঝরে দু নযনে,
পাষাণ হৃদয কাঁদে সে কাহিনী শুনিযে ।
জ্বলিযা উঠে অযুত প্রাণ, এক সাথে মিলি এক গান গায—
নযনে অনল ভায— শূন্য কাঁপে অভ্রভেদী বজ্রনির্ঘোষে !
ভযে সবে নীরবে চাহিযে ॥
ভাই বন্ধু তোমা বিনা আর মোর কেহ নাই ।
তুমি পিতা, তুমি মাতা, তুমি মোর সকলই ।
তোমারি দুঃখে কাঁদিব মাতা, তোমারি দুঃখে কাঁদাব ।
তোমারি তরে রেখেছি প্রাণ, তোমারি তরে ত্যজিব ।
সকল দুঃখ সহিব সুখে
তোমারি মুখ চাহিযে ॥

Transliteration

Deshe deshe bhromi tabo dukho gaan gahiye -
Nagore praantore bone bone. Oshru jhore du nayone,
Paashan hridoy knaade se kaahini shuniye.
Jwoliya utthe ajut praan,   ek saathe mili ek gaan gaay -
Nayone anol bhaay -   shunyo khnaape abhrobhedi bajro-nirgoshe.
Bhoye sobe nirobe chaahiye.
Bhaai bondhu toma bina aar mor keho naai.
Tumi pita , tumi maata , tumi mor sakoli.
Tomari dukkhe knaadibo maata, tomari dukkhe knaadabo.
Tomari tore rekhechhi praan, tomari tore tyajibo.
Sakol dukkho sohibo sukhe
Tomari mukh chaahiye.

Spotted a mistake in this song?

Report an error