Songs / Prem

ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি

Dhora diyechhi go

Prem
৫৪

ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি,

নয়নে দেখেছি তব নূতন আকাশ॥

দুখানি আঁখির পাতে কী রেখেছ ঢাকি,

হাসিলে ফুটিয়া পড়ে ঊষার আভাস॥

      হৃদয় উড়িতে
চায় হোথায় একাকী–

আঁখিতারকার দেশে করিবারে বাস।

ওই গগনেতে চেয়ে উঠিয়াছে ডাকি–

হোথায় হারাতে চায় এ গীত-উচ্ছ্বাস॥

Transliteration

Dhara diyechhi go aami aakasher paakhi,
Nayone dekhechhi tabo nutan aakash.
Dukhani aankhir paate ki rekhechho dhaaki,
Haasile phutiya pare ushar abhas.
Hriday urite chaay hothay ekaki -
Aankhitaarokar deshe koribare baas.
Oi gagonete cheye utthiyachhe daaki -
Hotay haarate chaayi e gito-uchchhaas.