Songs / Puja

যা হবার তা হবে

Ja habar ta habe

Puja
Share
যা হবার তা হবে।

    যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে?।
পথ হতে যে ভুলিয়ে আনে     পথ যে কোথায় সেই তা জানে,
    ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়– সেই তো ঘরে লবে॥

Transliteration

Jaa habar taa habe.
Je aamare knaaday se ki omni chhere rabe ?
Path hote je bhuliye aane     path je kothay sei ta jaane,
Ghar je chhaaray haat se baaray -   sei to ghare lobe.