Songs / Shyama

জানি জানি, তাই তো আমি

Jaani jaani taai

Shyama From Shyama · Scene 1
জানি জানি, তাই তো আমি
চলেছি দেশান্তর ।
এ মানিক পেলেম আমি অনেক দেবতা পূজে,
বাধার সঙ্গে যুঝে—
এ মানিক দেব যারে অমনি তারে পাব খুঁজে,
চলেছি দেশ-দেশান্তর ॥