Songs / Puja

জীবনমরণের সীমানা ছাড়ায়ে

Jibonomaroner simana

Puja
জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে॥

নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে॥

Transliteration

Jibanomaroner simana chhaaraye,
Bondhu hey aamar, royechho dnaanray.
E mor hridayer bijano aakashe
Tomar mahaasan aalote dhaaka se,
Gobhiro ki aashay nibiro puloke
Taahar paane chaai du baahu baaraye.
Nirobo nishi tabo charono nichhaye
Aandharo-keshobhaar diyechhe bichhaye.
Aaji e kon gaan nikhilo plaabiya
Tomar bina hote aasilo naabiya !
Bhubano mile jaay surero ranone,
Gaanero bedonay jaai je haaraye.