জীবনমরণের সীমানা ছাড়ায়ে
Jibonomaroner simana
পূজা
জীবনমরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে॥ এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাসন আলোতে ঢাকা সে, গভীর কী আশায় নিবিড় পুলকে তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে॥ নীরব নিশি তব চরণ নিছায়ে আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে। আজি এ কোন্ গান নিখিল প্লাবিয়া তোমার বীণা হতে আসিল নাবিয়া! ভুবন মিলে যায় সুরের রণনে, গানের বেদনায় যাই যে হারায়ে॥
প্রতিবর্ণীকরণ
Jibanomaroner simana chhaaraye, Bondhu hey aamar, royechho dnaanray. E mor hridayer bijano aakashe Tomar mahaasan aalote dhaaka se, Gobhiro ki aashay nibiro puloke Taahar paane chaai du baahu baaraye. Nirobo nishi tabo charono nichhaye Aandharo-keshobhaar diyechhe bichhaye. Aaji e kon gaan nikhilo plaabiya Tomar bina hote aasilo naabiya ! Bhubano mile jaay surero ranone, Gaanero bedonay jaai je haaraye.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 13(পূজা)
- উপ-পর্যায়
- গান
- রাগ
- বেহাগ
- তাল
- রূপকড়া
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৩৪ (গীতবীথিকা)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1918(১৩২৫)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।