Songs / Prakriti

যদি তারে নাই চিনি গো

Jodi tare nai chini

Prakriti From Basanta
করবী

 যদি তারে নাই চিনি গো
 সে কি আমায় নেবে চিনে
 এই নব ফাল্গুনের দিনে ।
 (জানি নে জানি নে)
 সে কি আমার কুঁড়ির কানে
 ক'বে কথা গানে গানে,
 পরান তাহার নেবে কিনে
 এই নব ফাল্গুনের দিনে ?
 (জানি নে জানি নে)
 সে কি আপন রঙে ফুল রাঙাবে ।
 সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে ।
 ঘোমটা আমার নতুন পাতার
 হঠাৎ দোলা পাবে কি তার ।
 গোপন কথা নেবে জিনে
 এই নব ফাল্গুনের দিনে ?
 (জানি নে জানি নে)

Transliteration

Jodi taare naai chini go se ki aamay nebe chine
Ei nabo phaalguner dine -   jaani ne, jaani ne.
Se ki aamar knurir kaane    kabe katha gaane gaane,
Paran taahar nebe kine    ei nabo phaalguner dine -
Jaani ne, jaani ne.
Se ki    aapon range phule raangabe.
Se ki    marme ese ghum bhaangabe.
Ghomta aamar natun paatar    hatthat dola paabe ki taar,
Gopan katha nebe jine    ei nabo phaalguner dine -
Jaani ne, jaani ne.