Songs / Prem

কাছে যবে ছিল পাশে হল না যাওয়া

Kachhe jobe chhilo

Prem
কাছে যবে ছিল পাশে হল না যাওয়া,

     চলে যবে গেল তারি
লাগিল হাওয়া॥

যবে ঘাটে ছিল নেয়ে   তারে দেখি নাই চেয়ে,

দূর হতে শুনি স্রোতে তরণী-বাওয়া॥

   যেখানে হল না খেলা সে খেলাঘরে

আজি নিশিদিন মন কেমন করে।

হারানো দিনের ভাষা  স্বপ্নে আজি বাঁধে বাসা,

আজ শুধু আঁখিজলে পিছনে চাওয়া॥

Transliteration

Kaachhe jabe chhilo paashe holo na jaawa,
Chole jaabe gelo taari laagilo haawa.
Jabe ghaate chhilo neye    taare dekhi naai cheye,
Dur hote shuni srote taroni-baawa.
Jekhane holo na khela se khelaghare
Aaji nishidin mon kemon kare.
Haarano diner bhaasha    swapne aaji bnaadhe baasa,
Aaj shudhu aankhijale pichhane chaawa.