Songs / Bichitra

কালের মন্দিরা যে (দুই হাতে– কালের মন্দিরা যে)

kalera mandira ye dui hate kalera mandira ye

Bichitra
Share
দুই হাতে–

   কালের   মন্দিরা যে সদাই
বাজে   ডাইনে বাঁয়ে দুই হাতে,

   সুপ্তি ছুটে নৃত্য উঠে   নিত্য
নূতন সংঘাতে॥

বাজে ফুলে, বাজে কাঁটায়,   আলোছায়ার জোয়ার-ভাঁটায়,

প্রাণের মাঝে ওই-যে বাজে   দুঃখে সুখে শঙ্কাতে॥

তালে তালে সাঁঝ-সকালে   রূপ-সাগরে ঢেউ লাগে।

সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই  ছন্দে নানান রঙ জাগে।

এই তালে তোর গান বেঁধে নে– কান্নাহাসির তান সেধে নে,

ডাক দিল শোন্ মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে॥