Songs / Prakriti

কার বাঁশি নিশিভোরে (মরি লো কার বাঁশি)

kara vashi nishibhore mari lo kara vashi

Prakriti
Share
মরি লো)   কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে।

ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা॥

  শরতের আলোতে সুন্দর আসে,

ধরণীর আঁখি যে শিশিরে ভাসে,

      হৃদয়কুঞ্জবনে
মুঞ্জরিল মধুর শেফালিকা॥