Songs / Prem

কেন যামিনী না যেতে জাগালে (যামিনী না যেতে জাগালে)

kena yamini na yete jagale yamini na yete jagale

Prem
Share
কেন   যামিনী না যেতে জাগালে না,
বেলা হল মরি লাজে।

শরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে॥

     আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,

কোনোমতে আছে পরান ধরিয়া  কামিনী শিথিল সাজে॥

নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ ঊষার বাতাস লাগি,

রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি।

     পাখি ডাকি বলে ‘গেল
বিভাবরী’,   বধূ চলে জলে লইয়া গাগরি।

আমি এ আকুল কবরী আবরি  কেমনে যাইব কাজে॥