Songs / Prem

কোথা হতে শুনতে যেন পাই

Kotha hote shunte jeno pai

Prem
কোথা হতে শুনতে যেন পাই–

আকাশে আকাশে বলে ‘যাই’॥

পাতায় পাতায় ঘাসে ঘাসে  জেগে ওঠে দীর্ঘশ্বাসে

‘হায়, তারা নাই, তারা নাই’॥

     কত দিনের কত
ব্যথা     হাওয়ায় ছড়ায় ব্যাকুলতা।

চলে যাওয়ার পথ যে দিকে   সে দিক-পানে অনিমিখে

আজ ফিরে চাই, ফিরে চাই॥

Transliteration

Kotha hote shunte jeno paai -
Aakashe aakashe bale 'Jaai'.
Paatay paatay ghaase ghaase   jege otthe dirghoshwaase
'Haay, taara naai, taara naai'.
Kato diner kato byatha    haaway chharay byakulata.
Chole jaawar path je dike   se dik-paane animikhe
Aaj phire chaai, phire chaai.