Songs / Chandalika

নমো নমো বুদ্ধদিবাকরায়,

Ma oi je tini cholechhen

Chandalika From Chandalika · Scene 2
নমো নমো বুদ্ধদিবাকরায়,
নমো নমো গোতমচন্দিমায়,
নমো নমো নন্তগুণণ্ণরায়,
নমো নমো সাকিয়নন্দনায় ।
মা, ওই যে তিনি চলেছেন
সবার আগে আগে !
ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না—
তাঁর নিজের হাতের এই নূতন সৃষ্টিরে
আর দেখিলেন না চেয়ে !
এই মাটি, এই মাটি, এই মাটিই তোর
আপন রে !
হতভাগিনী, কে তোরে আনিল আলোতে
শুধু এক নিমেষের জন্যে !
থাকতে হবে তোকে মাটিতেই
সবার পায়ের তলায় ।

Transliteration

Maa, oi je tini cholechhen
Sabar aage aage !
Phire taakalen na, phire taakalen na -
Tnaar nijer haater ei nuton srishtire
Aar dekhilen na cheye.
Ei maati, ei maati, ei maatii tor
Aapon re !
Hatobhagini, ke tore aanilo aalote
Sudhu ek nimesher jonye !
Thaakte hobe toke maatitei
Sabar paayer tolay.

Spotted a mistake in this song?

Report an error