Songs / Aanushthanik Sangeet

নবজীবনের যাত্রাপথে

Nabo jiboner jatrapothe

Aanushthanik Sangeet
৯

নবজীবনের যাত্রাপথে দাও দাও এই বর

হে হৃদয়েশ্বর–

প্রেমের বিত্ত  পূর্ণ করিয়া দিক চিত্ত ;

যেন এ সংসারমাঝে  তব দক্ষিণমুখ রাজে ;

সুখরূপে পাই তব ভিক্ষা,  দুখরূপে পাই তব দীক্ষা ;

মন হোক ক্ষুদ্রতামুক্ত,  নিখিলের সাথে হোক যুক্ত,

শুভকর্মে যেন নাহি মানে ক্লান্তি

শান্তি শান্তি শান্তি॥

Transliteration

Nabojibaner jaatrapathe daao daao ei bar
Hey hridayeshwar -
Premer bitto purna koriya dik chitto;
Jeno e songsarmaajhe tabo dokhhinomukh raaje;
Sukhorupe paai tabo bhikhha, dukhorupe paai tabo dikkha;
Mon hok khuddrotamukto, nikhiler saathe hok jukto,
Shaanti shaanti shaanti.