Songs / Chandalika

ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো

Oi dekh poschime megh

Chandalika From Chandalika · Scene 3
ওই দেখ্ পশ্চিমে মেঘ ঘনালো,
মন্ত্র খাটবে মা, খাটবে—
উড়ে যাবে শুষ্ক সাধনা সন্ন্যাসীর
শুকনো পাতার মতন ।
নিববে বাতি, পথ হবে অন্ধকার,
ঝড়ে-বাসা-ভাঙা পাখি
ঘুরে ঘুরে পড়বে এসে মোর দ্বারে ।
দুরু দুরু করে মোর বক্ষ,
মনের মাঝে ঝিলিক দিতেছে বিজুলি ।
দূরে যেন ফেনিয়ে উঠেছে সমুদ্র—
তল নেই, কূল নেই তার ।
মন্ত্র খাটবে মা, খাটবে ।

Transliteration

Oi dekh poschime megh ghanalo,
Montro khaatbe ma, khaatbe -
Ure jaabe shuska saadhona sonnyasir
Shukno paatar moton.
Nibbe baati, path habe andhokaar,
Jhare-baasa-bhaanga paakhi
Ghure ghure porbe ese mor dwaare.
Duru duru kare mor bokkho,
Moner maajhe jhilik ditechhe bijuli.
Dure jeno pheniye utthechhe somudro -
Tal nei, kul nei taar.
Montro khaatbe ma, khaatbe.