Songs / Prem

ওকে বাঁধিবি কে রে (পাগল আজি আগল খোলে)

oke vadhivi ke re pagala aji agala khole

Prem
Share
ওকে  বাঁধিবি কে রে,  হবে যে ছেড়ে দিতে।

ওর  পথ খোলে রে  বিদায়রজনীতে॥

   গগনে তার মেঘদুয়ার ঝেঁপে   বুকেরই
ধন বুকেতে ছিল চেপে,

প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে–

এল যে ডাক ভোরের রাগিণীতে॥

শীতল হোক বিমল হোক প্রাণ,

হৃদয়ে শোক রাখুক তার দান।

   যা ছিল ঘিরে শূন্যে সে মিলালো,  সে ফাঁক
দিয়ে আসুক তবে আলো–

বিজনে বসি পূজাঞ্জলি ঢালো

শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে॥