Songs / Prakriti

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Phaguner shuru hotei

Prakriti
ফাগুনের   শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

    তারা আজ   কেঁদে
শুধায়,   ‘সেই ডালে ফুল ফুটল কি গো,

ওগো কও   ফুটল কত।’

 তারা কয়,   ‘হঠাৎ হাওয়ায় এল
ভাসি

মধুরের সুদূর হাসি,   হায়।

 খ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।’

তারা কয়,   ‘আজ কি তবে এসেছে সে
নবীন বেশে।

    আজ কি তবে এত ক্ষণে
জাগল বনে   যে গান ছিল মনে মনে।

সেই বারতা কানে নিয়ে

যাই চলে এই বারের মতো।’

Transliteration

Phaaguner shuru hotei shukno paata jharlo jato
Taara aaj knede shudhay, 'Sei daale phul phutlo ki go,
Ogo kao phutlo kato.'
Taara koy, 'Hattath haaway elo bhaasi
Modhurer sudur haasi haay.
Khyapa haaway aakul hoye jhore gelem shato shato.'
Taara koy, 'Aaj ki tobe esechhe se   nobin beshe.
Aaj ki tobe etokhone   jaaglo bone  je gaan chhilo mone mone.
Sei barota kaane niye
Ja ai   jaai chole ei baarer mato.'