Songs / Puja

পথে চলে যেতে যেতে

Pothe chole jete jete

Puja
৫৭২

পথে চলে যেতে যেতে কোথা কোন্খানে

তোমার পরশ আসে কখন কে জানে॥

      কী অচেনা কুসুমের
গন্ধে,   কী গোপন আপন আনন্দে,

কোন্ পথিকের কোন্ গানে॥

      সহসা দারুণ
দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,

সকল পথের ঘোচে চিহ্ন  সকল বাঁধন যবে ছিন্ন

মৃত্যু-আঘাত লাগে প্রাণে–

তোমার পরশ আসে কখন কে জানে॥

Transliteration

Pathe chole jete jete kotha konkhane
Tomar parosho aase kakhon ke jaane.
Ki achena kusumero gondhe, ki gopano aapon aanonde,
Kon pothiker kon gaane.
Sahosa daarun dukkhotape sakol bhubono jobe knaape,
Sakol pather ghoche chinno    sakol bnaadhon jabe chhinno
Mrittu-aaghat laage praane -
Tomar parosh aase kakhone ke jaane.