Songs / Puja

পথিক হে, ওই-যে চলে

Pothik he oi je

Puja
৫৬৭

      পথিক হে,

     ওই-যে চলে, ওই-যে
চলে
সঙ্গী তোমার দলে দলে॥

অন্যমনে থাকি কোণে,    চমক লাগে ক্ষণে ক্ষণে–

হঠাৎ শুনি জলে স্থলে পায়ের ধ্বনি আকাশতলে॥

পথিক হে, পথিক হে,    যেতে যেতে পথের থেকে

আমায় তুমি যেয়ো ডেকে।

যুগে যুগে বারে বারে   এসেছিলে আমার দ্বারে–

হঠাৎ যে তাই জানিতে পাই, তোমার চলা হৃদয়তলে॥

Transliteration

Pothik hey, oi je chale, oi je chale   songi tomar dale dale.
Onnomone thaaki kone,   chamok laage khane khane -
Hatthat shuni jale sthale paayer dhoni aakashtale.
Pothik hey, pothik hey, jete jete pather theke
Aamay tumi jeyo deke.
Juge juge baare baare   esechhile aamar dwaare -
Hatthat je taai jaante paai, tomar chala  hridaytale.