Songs / Chandalika

সে যে পথিক আমার

Se je pothik amar

Chandalika From Chandalika · Scene 2
সে যে পথিক আমার,
হৃদয়পথের পথিক আমার ।
হায় রে আর সে তো এল না এল না,
এ পথে এল না,
আর সে যে চাইল না জল ।
আমার হৃদয় তাই হল মরুভূমি,
শুকিয়ে গেল তার রস—
সে যে চাইল না জল ।

Transliteration

Se je pothik aamar,
Hridaypather pothik aamar.
Haay re, aar se to elo na, elo na,
E pathe elo na.
Aar se je chaailo na jol.
Aamar hriday taai holo morubhumi,
Shukiye gelo taar rash -
Se je chaailo na, chaailo na, chaailo na jol.

Spotted a mistake in this song?

Report an error