Songs / Shyama

তোমা লাগি যা করেছি

Toma laagi ja

Shyama From Shyama · Scene 4
তোমা লাগি যা করেছি
কঠিন সে কাজ,
আরো সুকঠিন আজ তোমারে সে কথা বলা ।
বালক কিশোর উত্তীয় তার নাম,
ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর;
মোর অনুনয়ে
তব চুরি-অপবাদ নিজ-'পরে লয়ে
সঁপেছে আপন প্রাণ ।