Songs / Shyama

তোমাদের এ কী ভ্রান্তি—

Tomader e ki bhranti

Shyama From Shyama · Scene 2
তোমাদের এ কী ভ্রান্তি—
কে ওই পুরুষ দেবকান্তি,
প্রহরী, মরি মরি ।
এমন করে কি ওকে বাঁধে ।
দেখে যে আমার প্রাণ কাঁদে ।
বন্দী করেছ কোন্ দোষে ॥

Transliteration

Tomader e ki bhraanti
Ke oi purush debokanti,
Prohori, mori mori.
Emon kore ki oke bnaadhe.
Dekhe je aamar praan knaade.
Bondi korechho kon doshe.