Songs / Prem O Prakriti

তরুণ প্রাতের অরুণ আকাশ

Torun prater arun akash

Prem O Prakriti
তরুণ প্রাতের অরুণ আকাশ
শিশির-ছলোছলো,

    নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো।

    এমনি নিবিড় ক’রে
এরা    দাঁড়ায় হৃদয় ভ’রে–

    তাই তো আমি জানি
বিপুল    বিশ্বভুবনখানি

    অকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো।

    তাই তো আমি জানি–
আমি   বাণীর সাথে বাণী,

    আমি   গানের সাথে
গান,  আমি   প্রাণের সাথে প্রাণ,

    আমি   অন্ধকারের
হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো॥

Transliteration

Tarun praater arun aakash shishir-chhalochhalo,
Nodir dhaarer jhaauguli oi roudre jhalomalo.
Emni nibir kore  era dnaaray hriday bhore –
Taai to aami jaani   bipul bishwabhubankhan
Aakul-maanas-saagar-jale kamal talomalo.
Taai to aami jaani – aami baanir saathe baanee,
Aami andhakarer hriday-phata aalok jwalo-jwalo.